ঢাকা সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬

উলিপুরে জমি নিয়ে বিরোধে এক ব্যক্তি গুরুতর আহত থানায় মামলা দায়ের


উলিপুর প্রতিনিধি photo উলিপুর প্রতিনিধি
প্রকাশিত: ২৭-১১-২০২৫ দুপুর ১২:২৭

কুড়িগ্রামের উলিপুরে দীর্ঘদিনের জমি বিরোধকে কেন্দ্র করে এক ব্যক্তির ওপর প্রাণঘাতী হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় এস.এম শফিক হাসান চয়ন(৩৮) উলিপুর থানায় একটি মামলা দায়ের করেছেন। মামলা নং-১৭ তারিখ ২২/১১/২৫ ইং।
মামলার এজাহার সুত্রে জানাগেছে,উলিপুর উপজেলার বজরা ইউনিয়নের সাদুয়াদামার হাট এলাকায় জমি নিয়ে প্রতিপক্ষদের সঙ্গে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। এটি নিয়ে আদালতে বিচারাধীন দুটি মামলা থাকা সত্ত্বেও প্রতিপক্ষরা তাকে ও তার পরিবারকে জানে মেরে ফেলা সহ নানা ধরনের হুমকি দিয়ে আসছিল।
গত ২১ নভেম্বর ২৫ বিকেল ৪টার দিকে মোসলেম আলী, রতন মিয়া, খায়রুল ইসলাম দিপু, রবিউল ইসলাম, আবুল কালামসহ ৭–৮ জন অজ্ঞাত ব্যক্তি দেশীয় অস্ত্র নিয়ে উক্ত জমিতে থাকা পুকুরে জোর মাছ ধরতে থাকে। বিষয়টি জানতে পেরে শফিক হাসান ও তার বাবা শাহাদাৎ হোসেন সাজু  ঘটনাস্থলে গিয়ে তাদের কে বাঁধা দিলে বিবাদীরা তাদের ওপর অতর্কিত হামলা  চালায়।
এজাহারসূত্রে জানা যায়, প্রথমেই মোসলেম আলী ধারালো ছোরা দিয়ে তার বাবার মাথায় কোপ দেন এতে মাথা ফেটে গুরুতর জখম হয় এবং সেলাই দিতে হয়। এরপর দিপু, রতন ও অন্যরা ধারালো অস্ত্র দিয়ে তার বাবার মাথা, মুখমণ্ডল, চোখের নিচে এবং হাতে একাধিক কোপ মারেন। এসব আঘাতে তার বাবার শরীরের বিভিন্ন স্থানে গুরুতর রক্তাক্ত জখম সৃষ্টি হয়। 
এসময় রবিউল ইসলাম ছোড়ার উল্টো পিঠ দিয়ে তার বাবার বাম পায়ে আঘাত করলে পায়ের হাড় ভেঙে যায়। আহত ব্যক্তি মাটিতে লুটিয়ে পড়লে মোসলেম আলী তার বুকের ওপর বসে গলা চেপে ধরে হত্যার চেষ্টা করেন। অজ্ঞাত হামলাকারীরাও লাঠি ও লোহার রড দিয়ে শফিক হাসান ও তার বাবা শাহাদাৎ হোসেন কে মারধর করে। পরে
তাদের ডাকচিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে তাদের উদ্ধার করলে হামলাকারীরা অস্ত্র উঁচিয়ে প্রাণনাশের হুমকি দিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয়দের সহায়তায় গুরুতর আহত অবস্থায় শফিক হাসান ও তার বাবাকে উলিপুর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে শফিক হাসান প্রাথমিক চিকিৎসা নেন। তার বাবার অবস্থা গুরুতর হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। হামলা কারীদের হামলায় শাহাদাৎ হোসেন সাজুর মাথা হাত ও শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতে প্রায় ৩৪টি সেলাই পড়ে এবং তার বাম পা ভেঙে যায়। বর্তমানে সাজু মিয়া অবস্থা  সংকটাপন্ন।  কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন আছেন, তার অবস্থা আশংকা জনক বলে ডাক্তার জানিয়েছেন। 
এ ঘটনায় মাইদুল ইসলাম, মোকছেদ আলী, ইসমাইল হোসেনসহ কয়েকজন প্রত্যক্ষদর্শী জানান, ঘটনাটি অমানবিক। 
এজাহারের তফশিল অনুযায়ী, সাদুয়াদামার হাট মৌজার আরএস দাগ নং–২২১৪ ও ২২১৮ মোট ৯৫ শতক জমি, যাতে পুকুর অবস্থিত এই জমিকেই কেন্দ্র করে বিরোধের সূত্রপাত। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নিতে পুলিশের উদ্ধর্তন কর্তৃপক্ষের প্রতি অনুরোধ জানিয়েছেন ভুক্তভোগী ও তার পরিবার। 
এ বিষয়ে উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার সাথে কথা হলে তিনি জানান, মামলা তদন্তাধীন আছে, আসামী গ্রেফতারের চলছে।#

এমএসএম / এমএসএম

চৌগাছায় বেড়গোবিন্দপুর বাওড় নিয়ে নোংরা রাজনীতির অভিযোগ: সংবাদ সম্মেলন

আদমদীঘির চাঁপাপুর ইউনিয়ন বিএনপির পূজামন্ডপ পরিদর্শন ও আর্থিক অনুদান বিতরণ

কুড়িগ্রামে সদর হাসপাতালে ৪ মাস বেতনহীন ৪৭ কর্মচারী, নতুন নিয়োগে টাকা দাবির অভিযোগ মানববন্ধন

ধামইরহাটে ১৪ বিজিবি কর্তৃক ভারতীয় নেশাজাতীয় ট্যাপেন্টাডলসহ ১ কারবারি আটক

নেত্রকোণার মদনে নবযোগদানকৃত নির্বাহী কর্মকর্তার সঙ্গে পরিচিতি সভা অনুষ্ঠিত

কৃষিজমির মাটি কাটায় ৩ লাখ টাকা জরিমানা

আদমদীঘিতে ২ মাদক কারবারির জেল-জরিমানা

ধামইরহাটে এম.পি এনামুল হক কর্তৃক দূর্গাপুজা উপলক্ষে ১৫০ পরিবারে নতুন শাড়ী বিতরণ

চারঘাট রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠিত

তেঁতুলিয়ায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রধানমন্ত্রীর উপহার বিতরণ

সাবেক কাউন্সিলর আরিফুল ইসলাম গ্রেপ্তার

ধুনটে কানু মন্ডলের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ, অতিষ্ঠ এলাকাবাসী

উলিপুরে ইয়াবাসহ দুই ব্যক্তি আটক থানায় মামলা