ঢাকা মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬

রাজশাহীতে ভেজাল গুড়ের কারখানায় র‍্যাব-৫ অভিযান, ২ লাখ টাকা জরিমানা


আবুল হাশেম, বাঘা photo আবুল হাশেম, বাঘা
প্রকাশিত: ২৭-১১-২০২৫ দুপুর ২:১

রাজশাহীতে ভেজাল গুড়ের কারখানায় অভিযান, ২ লাখ টাকা জরিমানা হয়েছে বলে খবর পাওয়া গেছে । সম্প্রতি রাজশাহীর বাঘা উপজেলার আড়ানীতে ভেজাল গুড় তৈরির বিরুদ্ধে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও র‌্যাব-৫ যৌথ অভিযান চালিয়েছে। এ সময় পাঁচ কারখানা মালিককে ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে।  ২৬ নভেম্বর বুধবার  সকালে বাঘা উপজেলার আড়ানি শাহাপুর এলাকায় এই অভিযান শুরু হয়। দুপুরে পর্যন্ত এই অভিযান চলে।
  
অভিযান চলাকালে সাল্টু, লাল্টু ও মুক্তার আলীকে ৫০ হাজার করে, ইনারুলকে ২০ হাজার টাকা ও এনামুলকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।অভিযান শেষে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর রাজশাহী বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক ইব্রাহীম হোসেন সাংবাদিকদের বলেন, চিনি, রং, হাইড্রোজসহ বিভিন্ন ক্ষতিকারক উপাদান মিশিয়ে গুড় তৈরি হচ্ছিল। গুড়ে খেজুর বা আখের রসের ছিটেফোঁটাও নেই। এগুলো খেয়ে স্বাস্থ্যের মারাত্মক ক্ষতি হচ্ছে। ৫টি কারখানাকে ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে। আমরা আগামীতেও অভিযান অব্যাহত রাখবো। 

এ সময় র‍্যাব-৫ এর রাজশাহীর উপ-অধিনায়ক মেজর মো. মুস্তাফিজুর রহমান সাংবাদিকদের বলেন, এরা মাদকের চেয়ে খারাপ কাজ করছে। এগুলো খেয়ে মানুষের অনেক ক্ষতি হচ্ছে। চিনি, রং, ফিটকিরি ও হাইড্রোজসহ বিভিন্ন ক্ষতিকারক জিনিস দিয়ে তারা গুড় করছিল। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ভেজাল গুড় তৈরির কারখানায় আমাদের অভিযান শুরু হয়। এখানকার এসব গুড় সারাদেশ যেত। বিভিন্ন নামে গুড় করত তারা। আলামত জব্দ করে ধ্বংস করা হয়েছে। তাদের জরিমানাও হয়েছে। আমাদের অভিযান অব্যাহত থাকবে।

এমএসএম / এমএসএম

নেত্রকোণার দুর্গাপুরে জন্ম থেকেই ১৩ বছর বয়স জুয়েলের হার্টে ছিদ্র-চিকিৎসার অভাবে থমকে আছে জীবন

খালিয়াজুরীর হত্যা মামলায় দুই আসামি ময়মনসিংহে আটক

টঙ্গীতে ১০ কেজি গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার

থানায় গিয়ে আত্মসমর্পণ করলেন কৃষক হত্যায় অভিযুক্ত যুবক

তিন মাস যাবৎ রাকাব চেয়ারম্যান পদ শূন্য থাকায় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আটকে আছে

সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কাউনিয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

কুমিল্লায় ৪৩ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ

জুড়ীতে অসামাজিক কার্যকলাপে লিপ্ত থাকার অভিযোগে এক মাদ্রাসা শিক্ষক সাময়িক বরখাস্ত

পটুয়াখালীতে ইয়াবার টাকা নিয়ে দ্বন্দ্বে জাকারিয়া হত্যা, গ্রেফতার ৩, চোরাই মালামাল উদ্ধার

সুবর্ণচরে আইন শৃঙ্খলা সভা ও বাজার উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন

চুনা ম্যানগ্রোভকে (ওইসিএম) হিসেবে স্বীকৃতির উদ্যোগে স্থানীয় জনগণের সম্মতি

দ্রুত রামেসু বাজারে সংগঠিত হত্যাকাণ্ডের বিচারের দাবী

কুড়িগ্রামে তথ্য অধিকার দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত