কালীগঞ্জে জাতীয় দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা
কালীগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে শহীদ বুদ্ধিজীবী ও মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা এটিএম কামরুল ইসলামের সভাপতিত্বে এই সভা অনুষ্ঠিত হয়।
সভায় আগামী ১ ডিসেম্বর সকাল ১০টায় খলাপাড়া গ্রামের ন্যাশনাল জুট মিল বধ্যভূমিতে পুষ্পস্তবক অর্পণ, ১৪ ডিসেম্বর সকাল ১০টায় শহীদ বুদ্ধিজীবী দিবসে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে বীর মুক্তিযোদ্ধা ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গের সাথে আলোচনা এবং ১৬ ডিসেম্বর বিজয় দিবসের সকালে সরকারি-বেসরকারি সব দপ্তরে জাতীয় পতাকা উত্তোলনসহ সরকারি ভবনে আলোকসজ্জা, ৩১ বার তোপধ্বনি, উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হবে। কালীগঞ্জ আরআরএন পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে শিশু কিশোরদের কুচকাওয়াজ অনুষ্ঠিত ও বীর মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সম্মাননা প্রদান করা হবে।
সহকারী কমিশনার (ভূমি) জাকিয়া সরওয়ার লিমার সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ আলাউদ্দিন, উপজেলা কৃষি কর্মকর্তা ফারজানা তাসলিম, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নূর-ই-জান্নাত, পল্লী বিদ্যুতের ডিজিএম আক্তার হোসেন, সাব-রেজিষ্ট্রার হাফিজুর রহমান, পাট উন্নয়ন কর্মকর্তা আব্দুল মোন্নাফ, মেডিকেল কর্মকর্তা ডাঃ মোঃ ইমরান খান, সরকারি কালীগঞ্জ শ্রমিক কলেজের সহকারী অধ্যাপক মু. মাহমুদুল হাসানসহ বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, বীর মুক্তিযোদ্ধা, শিক্ষক এবং বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ায় কর্মরত স্থানীয় সাংবাদিকবৃন্দ।
এমএসএম / এমএসএম
গাজীপুরে নারী ব্যবসায়ীর দোকানে হামলা, মারধর ও শ্লীলতাহানির অভিযোগ
জুড়ীতে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের বিশেষ মহড়া
লোহাগড়ায় মাদকবিরোধী জনসচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত
রাজস্থলীতে নারীর প্রতি সহিংসতা রুখতে সচেতনতামূলক কর্মশালা সভা
সিংগাইরে চাঞ্চল্যকর স্কুলছাত্রী হত্যাকাণ্ডের ঘটনায় প্রেমিক আটক, বাড়িঘর ভাংচুর
টঙ্গীতে যুবদলের শোডাউন, নাশকতা ও অপপ্রচারের বিরুদ্ধে অবস্থান
দাউদকান্দিতে পৃথক অভিযানে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী ও নিষিদ্ধ সংগঠনের সদস্য গ্রেফতার
নেত্রকোণায় ২টি শিক্ষা প্রতিষ্ঠানে ৮টি ক্লাব উদ্বোধন
কুড়িগ্রামে স্থানীয় পর্যায়ে সরকারি সেবার সহজপ্রাপ্যতা নিশ্চিতকরণে অ্যাডভোকেসি ক্যাম্পেইন অনুষ্ঠিত
আদমদীঘিতে মাসিক আইনশৃংখলা কমিটির সভা অনুষ্ঠিত
রাণীশংকৈলে বিনামূল্যে বীজ-সার বিতরণ শুরু
ধামরাইয়ে বেহাল সড়কের সংস্কার করলেন নাজমুল হাসান অভি