উলিপুরে বিএনপির এমপি প্রার্থী পরিবর্তনের দাবীতে মানববন্ধন
কুড়িগ্রাম-৩ (উলিপুর) আসনে বিএনপি’র কেন্দ্র থেকে ঘোষিত এমপি প্রার্থী পরিবর্তনের দাবীতে মানববন্ধন, বিক্ষোভ মিছিল, অবস্থান ধর্মঘট ও সড়ক অবরোধ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৭ নভেম্বর) দুপুরে‘উলিপুরের সর্বস্তরের জনগণ’-এর ব্যানারে এই কর্মসূচি পালিত হয়। এতে স্থানীয় রাজনৈতিক কর্মী, ব্যবসায়ী, শিক্ষক-শিক্ষার্থী, দিনমজুর, কৃষক, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ সহ গবার মোড়ে এ কর্মসূচি পালন করেন রংপুর বিভাগীয় সহ- সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেকের অনুসারীরা। সমাবেশে বক্তব্য রাখেন সহকারী অধ্যাপক ওবায়দুর রহমান, পল্লী চিকিৎসক জাহিদ হোসেন, মতলেবুর রহমান, আতাউর রহমান, মশিউর রহমানসহ আরও অনেকে।বক্তারা বলেন, জননেতা আব্দুল খালেক শুধু বিএনপির একজন শক্তিশালী সংগঠকই নন, তিনি উলিপুর ও কুড়িগ্রামের মানুষের সুখ-দুঃখের সঙ্গী। রাজনৈতিক প্রতিকূলতা, দমন-পীড়ন ও সংগ্রামের কঠিন সময়ে তিনিই তৃণমূলকে একত্রে ধরে রেখেছেন। মানুষের সমস্যায় ছুটে যাওয়া, নেতাকর্মীদের পাশে থাকা এবং দলীয় সংগঠনকে টিকিয়ে রাখার ক্ষেত্রে তাঁর ভূমিকা তুলনাহীন।তাঁরা আরও বলেন, ত্যাগী, পরীক্ষিত, সৎ ও জনপ্রিয় একজন নেতাকে উপেক্ষা করে ভিন্ন কাউকে মনোনয়ন দেওয়া হলে তৃণমূলের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি হবে, সংগঠন দুর্বল হয়ে পড়বে, এমনকি আগামী নির্বাচনে নেতিবাচক প্রভাব ফেলবে। উলিপুরবাসীর আশা-আকাঙ্ক্ষার প্রতীক এই নেতাকে বাদ দিলে জনগণের রায় অবহেলিত হবে।বক্তারা কেন্দ্রীয় বিএনপি নেতাদের প্রতি আহ্বান জানান, “জনগণের মতামত, মাঠ পর্যায়ের বাস্তবতা এবং সংগঠনের দীর্ঘমেয়াদি স্বার্থ বিবেচনায় নিয়ে অবিলম্বে আব্দুল খালেককে উলিপুর-৩ আসনের আনুষ্ঠানিক প্রার্থী ঘোষণা করতে হবে। এই দাবিই আজ উলিপুরবাসীর দাবি।”অবস্থান ধর্মঘট ও সড়ক অবরোধে বক্তারা আরো বলেন কুড়িগ্রাম-৩ আসনে বিএনপি নেতা-কর্মীসহ সাধারণ জনগনের আশার প্রতিফলন হয়নি। ১৭ বছরের পরীক্ষিত নির্যাতিত কারাবন্দি আব্দুল খালেকের নাম বিএনপির মহাসচিব ঘোষনা করেন নাই। । আব্দুল খালেক কেন্দ্রীয় ছাত্রদলের ২বার ভারপ্রাপ্ত সভাপতি , যুবদলের সহসভাপতি ও বর্তমানে রংপুর বিভাগীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করছেন। আন্দোলন করতে গিয়ে ২০২২ সালে আ’লীগ পুলিশের হাতে গ্রেফতার হয়ে ঢাকা কেন্দ্রীয় কারাগারে ৪৫ দিন ছিলেন। ফ্যাসিস্ট হাসিনা পতন আন্দোলনের পুরো সময় আব্দুল খালেক বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নির্দেশনা অনুসারে রংপুর বিভাগে কাজ করেছেন। আব্দুল খালেক দীর্ঘ রাজনৈতিক জীবনে ১ সেকেন্ডের জন্য দলের সিদ্ধান্তের বাইরে যাননি।
। আমরা আশা করি বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে উলিপুর আসনের বিষয়টি তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করবেন।
উল্লেখ্য, কুড়িগ্রাম-৩ আসনে বিএনপির সম্ভাব্য প্রার্থী হিসাবে জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপারসনের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টামন্ডলীর সদস্য ও কুড়িগ্রাম জেলা বিএনপির সাবেক সভাপতি তাসভীর উল ইসলামের নাম ঘোষনা করা হয়।
পরে মানববন্ধন ও অবস্থান ধর্মঘট শেষে একটি র্যালি শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে পাম্পের মোড় পার্টি অফিসে একই দাবির পুনর্ব্যক্ত করেন।
এমএসএম / এমএসএম
নজরুল বর্ষ উপলক্ষ্যে সাংস্কৃতিক প্রতিযোগিতা সুষ্ঠুভাবে বাস্তবায়নে ময়মনসিংহে মতবিনিময় সভা
নেত্রকোণার কেন্দুয়া পৌরসভার অনুমোদন ছাড়াই বাসা নির্মাণকাজ--নির্বাহী কর্মকর্তার পরিদর্শনে কাজ বন্ধ
লোকালয় থেকে উদ্ধারকৃত অজগর কাপ্তাই জাতীয় উদ্যানে অবমুক্ত
উত্তরাঞ্চলের শিক্ষা ব্যবস্থায় আরেকটি মাইলফলক
সুবর্ণচরে নারী, শিশু, ব্রাককর্মীসহ ৩ মরদেহ উদ্ধার
ঠাকুরগাঁওয়ের রুহিয়া উচ্চ বিদ্যালয় পরিদর্শনে ইউএনও শিক্ষার মান উন্নয়ন ও ৪টি ক্লাব গঠনের নির্দেশ
কুড়িগ্রামে জমিজমা নিয়ে সংঘর্ষ, স্বামী-স্ত্রীসহ আহত ৫
হানিট্রাপের অভিযোগ সেনাসদস্যের সম্মানহানি তদন্ত দাবি
চাঁদপুর যাত্রী টার্মিনাল প্রকল্প নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছে মায়ার লিমিটেড ও কবিরস সিন্ডিকেট জেভি
ভূরুঙ্গামারী থানা জেলার শ্রেষ্ঠ, সেরা সার্কেল এএসপি মুনতাসির ও ওসি আজিম
শাহরাস্তিতে সরকারি গাছ কাটার টাকা ফেরত দিলেন বিএনপি নেতা
মেহেরপুরে ৭০ মেধাবী শিক্ষার্থীকে জেলা পরিষদের বৃত্তি প্রদান