নাচোলে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
চাঁপাইনবাবগঞ্জের নাচোলে উপজেলা প্রশাসনের উদ্যোগে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার (২৭ নভেম্বর ) সকাল ১১টার দিকে উপজেলা পরিষদের মিনি কনফারেন্স রুমে উপজেলা নির্বাহী অফিসার (অতিরিক্ত দায়িত্ব) মোছাঃ সুলতানা রাজিয়া সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।নাচোল থানা অফিসার ইনচার্জ (ওসি) শহিদুল ইসলাম, নাচোল ফায়ার সার্ভিস ইনচার্জ এমদাদুল হক, বিআরডিবি কর্মকর্তা হারুন অর রশিদ, উপজেলা জামায়াতে ইসলামী আমীর ইয়াকুব আলী, পৌর মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা দুলাল উদ্দিন খাঁন, নাচোল ইউপি চেয়ারম্যান সফিকুল ইসলাম,কসবা ইউপি চেয়ারম্যান জাকারিয়া আল মেহরাব, নেজামপুর ইউপি চেয়ারম্যান আমিনুল হক, নাচোল উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু তাহের খোকন, নাচোল পৌর বিএনপি সভাপতি মোঃ আমিনুল ইসলাম, স্থানীয় জন প্রতিনিধি, প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
সভায় বক্তারা বলেন, নাচোল উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি সন্তোষজনক থাকলেও মাদক, বাল্যবিবাহ, নারী ও শিশু নির্যাতন, ধর্ষণ, চুরি, ডাকাতি, সন্ত্রাস ও নাশকতা, চোরাচালান, ছিনতাই ইত্যাদি প্রতিরোধে সকলকে আরও সতর্ক ভূমিকা পালন করতে হবে।
এছাড়াও সভায় রাস্তাঘাটের উন্নয়ন, যানজট নিরসন, স্বাস্থ্যসেবা, সরকারি খাস জমি দখলমুক্ত রাখা, পানি সরবরাহ সমস্যা সমাধান, এবং উপজেলার গুরুত্বপূর্ণ স্থানগুলোতে সিসি ক্যামেরা স্থাপন বিষয়েও আলোচনা হয়।
সভায় মোছাঃ সুলতানা রাজিয়া বলেন,
“আইনশৃঙ্খলা রক্ষায় প্রশাসনের পাশাপাশি জনসচেতনতা ও সামাজিক দায়িত্ববোধ সবচেয়ে বড় শক্তি। সবাই মিলে কাজ করলে নাচোলকে একটি নিরাপদ, সুশৃঙ্খল ও উন্নত উপজেলা হিসেবে গড়ে তোলা সম্ভব।”
আলোচনার শেষে সভায় উপস্থিত অতিথিবৃন্দ নাচোল উপজেলায় শান্তি-শৃঙ্খলা ও জন নিরাপত্তা বজায় রাখতে সম্মিলিতভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।
এমএসএম / এমএসএম
তাহিরপুরে টাঙ্গুয়ার হাওরে ঘুরতে এসে পানিতে ডুবে ১ পর্যটকের মৃত্যু।
জীববৈচিত্র্য সংরক্ষণে চুয়াডাঙ্গায় রাস্তার পাশে বৃক্ষরোপণ কর্মসূচি
জীববৈচিত্র্য সংরক্ষণে চুয়াডাঙ্গায় রাস্তার পাশে বৃক্ষরোপণ কর্মসূচি
রায়গঞ্জে টিটিসি নিয়ে পাল্টাপাল্টি সমাবেশ, সিদ্ধান্তের অপেক্ষায় দুই এলাকা
দৌলতপুরে পুলিশ পরিচয়ে ইয়াবা, নগদ টাকা নিয়ে যাওয়ার অভিযোগ
জলাবদ্ধতায় কাজে আসেনি ১৪০ কোটি টাকার প্রকল্প–ডুবছে ভবদহ
মগনামার মটকাভাঙ্গা সড়কের বেহাল দশা, সড়ক নয় যেন চাষের জমি
মনপুরায় সংরক্ষিত বনাঞ্চলের খালে বিষ দিয়ে মাছ শিকার, আটক ৩
রাণীশংকৈলে মডেল মসজিদের উদ্বোধন
বগুড়ায় ৭ শ্রমিকের মৃত্যু : স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে হাসপাতাল
বগুড়ায় নিহত বেড়ে ৭, স্পিডব্রেকার নির্মাণের আশ্বাসে সড়ক ছাড়লেন স্থানীয়রা
নারায়ণগঞ্জে গ্যাস লিকেজ থেকে অগ্নিকাণ্ড, একই পরিবারের দগ্ধ ৩