চৌগাছায় কপোতাক্ষ নদের মাটি কেটে বিক্রির অপরাধে চার জনকে কারাদন্ড
যশোরের চৌগাছায় কপোতাক্ষ নদ খননের মাটি কেটে অন্যত্র বিক্রির অপরাধে চার মাটিখোরকে পনের দিনের বিনাশ্রম কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত। বৃহস্পতিবার সকালে উপজেলার পাতিবিলা ইউনিয়নের নিয়ামতপুর (তালপট্টি) এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে হাতে নাতে ধরে কারাদন্ড প্রদান করা হয়।
জানা গেছে, চৌগাছার পাশ দিয়ে বয়ে চলা কপোতাক্ষ নদ খননের পর থেকে মাটিখেকো এক শ্রেনীর অসাধু ব্যক্তি নিয়মতি খননের পর জমা করে রাখা মাটি কেটে অন্যত্র বিক্রি করে আসছে। মাঝে মাঝে প্রশাসন অভিযান চালিয়ে অপরাধিদের জরিমানা সাজা সব কিছুই করছে কিন্তু থামছে না মাটিখোরদের রমরমা ব্যবসা।
বৃহস্পতিবার সকালে উপজেলার নিয়ামতপুর তালপট্টি এলাকায় নদ খননের মাটি এক্্েরভেটার দিয়ে কেটে কয়েকটি ট্রাক যোগে অন্যত্র বিক্রি করছে এমন খবরে সেখানে অভিযান চালান উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট তাসমিন জাহান। এ সময় মাটি কাটার সাথে যুক্ত চার ব্যক্তিকে হাতে নাতে ধরে ফেলেন প্রশাসন। তারা হলো, উপজেলার রামকৃষ্ণপুর গ্রামের রিপনের ছেলে আবু বকর সিদ্দিক (১৯), আন্দুলিয়া গ্রামের টিটোর ছেলে জুল হোসেন (১৯), ইছাপুর গ্রামের আব্দুল মাজিদের ছেলে জুয়েল রানা (৩৫) ও পুড়াপাড়া গ্রামের ইমদাদুলের ছেলে আবু বকর (১৯)। অবৈধ ভাবে মাটি কাটার অপরাধে তাদের প্রত্যেককে ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন ভ্রাম্যমান আদালত। এসময় সংশ্লিষ্ঠ ইউনিয়নের ভূমি অফিসের নায়েব লিপ্টন হোসেন, ইউপি সদস্য মনিরুল ইসলাম ও থানা পুলিশ উপস্থিত ছিলেন।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তাসমিন জাহান বলেন, অবৈধ ভাবে মাটি কাটার অপরাধে বালুমহল ও মাটি ব্যবস্থপনা আইন ২০১০ এর ১৫/১ ধারায় তাদের প্রত্যেককে ১৫ দিনের কারাদন্ড প্রদান করা হয়েছে। অভিযান চলছে এবং এর সাথে যে সব রাঘোব বোয়াল জড়িত তাদেরকেও দ্রæত আইনের আওতায় আনা হবে।
প্রসঙ্গত, আওয়ামীলীগ শাসনামলে এই অপরাধ ভয়াবহ আকার ধারন করে। সে সময়ে একটি মহল দিন কিংবা রাতে অবিরাম মাটি কাটা বালি তোলার কাজে নিয়োজিত ছিলো। সরকারের পতনের পর কিছুদিন পরিস্থিতি ভালো ছিলো তবে দু’এক মাস পরেই সেই পুরোনো চেহারায় ফিরে গেছে চৌগাছা। এখন নতুন নতুন ব্যক্তি পুরোনো সেই কাজ নিয়মিত করে যাচ্ছে। স্থানীয় অনেকেই অভিযোগ করেন রাত হলেই মাটি কাটারদল নেমে পড়েন এই কাজে। রাতের বেশির ভাগ সময় তারা ট্রাক বা ট্রাক্টরের মাধ্যমে মাটি বহন করেন। বাহনের শব্দে রাতে ঘুম আসেনা। প্রশাসনের এই উদ্যোগেকে সাধুবাদ জানিয়ে ভুক্তভোগী এলাকাবাসি। তারা এ ধরনের অভিযান নিয়মিত করার অনুরোধ করেন।
এমএসএম / এমএসএম
নজরুল বর্ষ উপলক্ষ্যে সাংস্কৃতিক প্রতিযোগিতা সুষ্ঠুভাবে বাস্তবায়নে ময়মনসিংহে মতবিনিময় সভা
নেত্রকোণার কেন্দুয়া পৌরসভার অনুমোদন ছাড়াই বাসা নির্মাণকাজ--নির্বাহী কর্মকর্তার পরিদর্শনে কাজ বন্ধ
লোকালয় থেকে উদ্ধারকৃত অজগর কাপ্তাই জাতীয় উদ্যানে অবমুক্ত
উত্তরাঞ্চলের শিক্ষা ব্যবস্থায় আরেকটি মাইলফলক
সুবর্ণচরে নারী, শিশু, ব্রাককর্মীসহ ৩ মরদেহ উদ্ধার
ঠাকুরগাঁওয়ের রুহিয়া উচ্চ বিদ্যালয় পরিদর্শনে ইউএনও শিক্ষার মান উন্নয়ন ও ৪টি ক্লাব গঠনের নির্দেশ
কুড়িগ্রামে জমিজমা নিয়ে সংঘর্ষ, স্বামী-স্ত্রীসহ আহত ৫
হানিট্রাপের অভিযোগ সেনাসদস্যের সম্মানহানি তদন্ত দাবি
চাঁদপুর যাত্রী টার্মিনাল প্রকল্প নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছে মায়ার লিমিটেড ও কবিরস সিন্ডিকেট জেভি
ভূরুঙ্গামারী থানা জেলার শ্রেষ্ঠ, সেরা সার্কেল এএসপি মুনতাসির ও ওসি আজিম
শাহরাস্তিতে সরকারি গাছ কাটার টাকা ফেরত দিলেন বিএনপি নেতা
মেহেরপুরে ৭০ মেধাবী শিক্ষার্থীকে জেলা পরিষদের বৃত্তি প্রদান