কোটালীপাড়ায় বোরো বীজতলায় পানি দিতে গিয়ে কৃষকের মৃত্যু
গোপালগঞ্জের কোটালীপাড়ায় বৈদ্যুতিক মোটর দিয়ে বোরো ধানের বীজতলায় পানি দিতে গিয়ে লিটন বালা (২৪) নামে এক কৃষকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (২৭ নভেম্বর) সকালে উপজেলার পিঞ্জুরী ইউনিয়নের দেওপুরা গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত লিটন বালা ওই গ্রামের সুধির বালার ছেলে।
স্থানীয় সূত্র জানায়, সকালে প্রতিবেশী আব্দুল কুদ্দুস সিকদার (৬৯) এর জমিতে পানি দেওয়ার জন্য নিজ ঘর থেকে বৈদ্যুতিক লাইন এনে মোটর স্থাপন করছিলেন লিটন বালা। এ সময় অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিনি ছিটকে পানিতে পড়ে যান।
প্রতিবেশী দীপালি বালা (৫৫) জানান, তিনি মাঠের দিকে তাকিয়ে দেখতে পান লিটন হঠাৎ করে পানিতে পড়ে গেছে। তার চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে লিটনকে দ্রুত উদ্ধার করে কোটালীপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। তবে সেখানে পৌঁছানোর পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কোটালীপাড়া থানার অফিসার ইনচার্জ খন্দকার হাফিজুর রহমান বলেন, এটি একটি নিছক দুর্ঘটনা। নিহতের পরিবারের কোনো অভিযোগ নেই। তারা ময়নাতদন্ত না করার আবেদন করায় ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী লাশ ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান তিনি।
এমএসএম / এমএসএম
সিংড়ায় প্রশাসনের অভিযানে ৪ লাখ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস
উখিয়ায় ডুবন্ত কাঠের ক্যারিয়ারসহ ইয়াবা উদ্ধার, অস্ত্র-গুলিসহ আটক ৩
অভয়নগরে দুর্যোগ প্রশমন দিবস পালিত, র্যালি ও মহড়া
ডিম উৎপাদন বাড়িয়ে রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে: প্রতিমন্ত্রী টুকু
উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত
অসুস্থতার কথা বললেন অবরুদ্ধ চুয়েট ভিসি, চিকিৎসক বললেন ঠিক আছেন
সাপ্তাহিক দেশজনতার কথার উদ্যোগে 'মধূ শিক্ষা নিকেতনে' মেধাবীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন
হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত
সড়কে দুর্ঘটনা কমাতে চালক, যাত্রী ও পথচারীদের সচেতন হওয়ার আহ্বান এসএমপি কমিশনারের
রাজস্থলীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
জয়পুরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
আদমদীঘিতে দুর্যোগ প্রশমন দিবস পালিত