আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ঝিনাইদহে বিএনপির দুই পক্ষের মধ্যে ভয়াবহ সংঘর্ষে আহত ১০; বাড়িঘর ভাঙচুর
ঝিনাইদহ সদর উপজেলার ধনঞ্জয়পুর গ্রামে সামাজিক আধিপত্য বিস্তার করা নিয়ে বিএনপির দু-পক্ষের সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছে। এ সময় ভাঙচুর করা হয় বেশ কয়েকটি বাড়ি।
বৃহস্পতিবার (২৭ নভেম্বর), সকাল ৬ টা থেকে ৯ টা পর্যন্ত থেমে থেমে চলে এ সংঘর্ষ। আহতদের মধ্যে দুইজনকে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিরা স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন।
স্থানীয়রা জানায়, দীর্ঘদিন ধরে রাজনৈতিক আধিপত্য বিস্তার করা নিয়ে ইউনিয়ন বিএনপি নেতা জাহিদ বিশ্বাস এবং সাহাবুর মোল্লা সমর্থকদের মধ্যে বিরোধ চলছিল। দুই গ্রুপের সমর্থকদের মধ্যে কয়েকদিন আগে গ্রামটিতে কয়েক দফায় ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। সেই ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনাকে কেন্দ্র করে আজ সকালে উভয় গ্রুপের সমর্থকরা আবারো দেশীয় ধারালো অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে ১০ জন আহত হয়; ভাঙচুর করা হয় উভয় পক্ষের বাড়িঘর।
ঝিনাইদহ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন,
"সামাজিক আধিপত্য বিস্তারের জেরে ঘটনাটি ঘটেছে। খবর পেয়ে পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় এখনো কাউকে আটক করা সম্ভব হয়নি। এখন এ বিষয়ে পর্যন্ত কোন মামলা হয়নি।"
এমএসএম / এমএসএম
সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের দাবিতে সিএমপি কমিশনারকে সিআরএর স্মারকলিপি
চাঁপাইনবাবগঞ্জের প্রান্তিকপাড়ায় ইয়াবাসহ স্বামী-স্ত্রী আটক
নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ, ইউএনওকে স্মারকলিপি
বোদায় পুজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীর মাঝে উপহার বিতরণ
বরিশাল বিএম কলেজের মেধাবী ছাত্রী ঝুমুর খানমের মৃত্যুর ঘটনায় মামলা দায়ের
বাকেরগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা
চাঁপাইনবাবগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
গলাচিপায় মা ইলিশ সংরক্ষণ অভিযানে নিষেধাজ্ঞা অমান্য, তিন জেলের এক মাসের কারাদণ্ড
মেঘনার বুকে ইতিহাস, ঐতিহ্য ও সংগ্রামের জনপদ মনপুরা
গোদাগাড়ীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত,অগ্নিনির্বাপণ মহড়া অনুষ্ঠিত
সখিপুরে মায়েদের নিয়ে ঋতুস্রাবকালীন স্বাস্থ্যবিধি বিষয়ক কর্মশালা
রায়গঞ্জে দুর্যোগ প্রশমন দিবস পালিত, বজ্রপাতের ঝুঁকি কমাতে তালগাছ রোপণের আহ্বান