বাংলাদেশের বিপক্ষে সাফল্যের রহস্য জানাল আয়ারল্যান্ড
বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজে শোচনীয় পরাজয় হলেও টি-টোয়েন্টিতে প্রথম ম্যাচে জয় তুলে নিয়েছে আয়ারল্যান্ড। আর এই ম্যাচে আইরিশদের হয়ে বল হাতে মাত্র ১৩ রান খরচায় ৪ উইকেট শিকার করেন ম্যাথু হামফ্রেস।
ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে হামফ্রেসের বোলিং নিয়ে লরকান টাকার বলেছেন, ‘(হামফ্রেস) দারুণ অ্যাকুরেট বোলিং করে গেছে। লাইন মেইনটেইন করে গেছে। সে নিজের কাজের জন্য পুরস্কারও পেয়েছে। দারুণ স্পেল ছিল। সব মিলিয়ে বেশ ভালো করেছে।’
টাকার আরও বলেন, ‘শুরুর দিকে বোলিংয়ে যত অ্যাকুরেট হওয়া যায় চেষ্টা করে গেছি, ম্যাথু এবং মার্ক (অ্যাডায়ার) তাদের কাজটা দারুণভাবে করে গেছে। আমার মনে হয় এই উইকেটে অ্যাকুরেট বোলিং করলে আপনি সেটার মূল্য পাবেন। এভাবেই এগিয়েছি আমরা আজকে।’
পাওয়ার প্লেতে ২০ রানে ৪ উইকেট হারায় বাংলাদেশ। সেখানেই ম্যাচ শেষ হয়ে গিয়েছিল কি? এই প্রশ্নে টাকার বললেন, ‘এমন না হয়তো। তবে পাওয়ার প্লের মধ্যে ৪ উইকেট হারিয়ে ফেলে খুব বেশি দল জিততে পারেনি আসলে। ফলে আমরা এটা জানতাম। সবাই কঠোর পরিশ্রম করে গেছে। অ্যাকুরেট হতে চেয়েছে সবাই। বাংলাদেশকে ক্রমাগত চাপে রাখতে চেয়েছে লম্বা সময় ধরেই। এভাবেই সবাই সফল হয়েছে।’
এমএসএম / এমএসএম
বাংলাদেশ-ভারত সিরিজের নতুন সময় চায় বিসিবি
জানুয়ারিতে বাংলাদেশ সফরে আসতে পারে ভারত
১৩৫ মিলিয়ন ইউরোতে বারকোলাকে পাচ্ছে লিভারপুল
দিনুশার ব্যাটে আটকে আছে ভারতের জয়
বাংলাদেশে-জিম্বাবুয়েকে নিয়ে ত্রিদেশীয় সিরিজ খেলবে আফগানিস্তান
চ্যাম্পিয়ন্স লিগ ড্র : ৩৬ দল নিয়ে নিশ্চিত হলো চার পট
মার্টিনেজকে দলে নিতে আলোচনায় নেমেছে চেলসি
এমবাপের হ্যাটট্রিকে প্রতিপক্ষকে উড়িয়ে দিলো রিয়াল
ফিফা টুর্নামেন্ট বয়কটের হুমকি থেকে সরছে উয়েফা, ইনফান্তিনোর বিপক্ষে ইতালি
শুরু হলো কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল
বাংলাদেশের সঙ্গে শেষ টেস্টের পর অস্ট্রেলিয়ার সমালোচনায় মাতলেন গাভাস্কার
বাংলাদেশকে ১০০-তে ৮০ দিলেন হাসান মাহমুদ