ঢাকা শনিবার, ১০ অক্টোবর, ২০২৬

‎কুতুবদিয়া সমুদ্র সৈকত থেকে উখিয়ার যুবক হোসেন শরীফের মরদেহ উদ্ধার


কুতুবদিয়া প্রতিনিধি photo কুতুবদিয়া প্রতিনিধি
প্রকাশিত: ২৮-১১-২০২৫ দুপুর ১২:১২

‎কুতুবদিয়া সমুদ্র সৈকত থেকে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে কৈয়ারবিল সমিতি রোডের পশ্চিম পাশে সমুদ্র সৈকতে মরদেহটি প্রথমে দেখতে পান স্থানীয়রা। পরে তারা বিষয়টি পুলিশকে জানান।
‎
‎খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে এবং তল্লাশির সময় জাতীয় পরিচয়পত্র পাওয়া যায়। পরিচয়পত্রের মাধ্যমে নিহতের নাম–পরিচয় নিশ্চিত হয়। নিহত হোসেন শরীফ (৪৫), কক্সবাজারের উখিয়া উপজেলার উয়ালা পালং ডেইল পাড়ার বদিউর রহমানের ছেলে। বিষয়টি তার পরিবারও মোবাইলে নিশ্চিত করেছে। মরদেহটি এখনো থানায় রয়েছে।পরিবার জানায়, হোসেন শরীফ কুতুব শরীফ দরবারে জিয়ারত করতে গিয়েছিলেন। তিনি মৃগী রোগে ভুগছিলেন।‎কৈয়ারবিল ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান শফিউল আলম বলেন, “রাত সাড়ে ১০টার দিকে স্থানীয়রা মরদেহটি দেখতে পেয়ে খবর দেন।” উদ্ধারকৃত মরদেহের মাথায় টুপি, হাতে তসবিহ এবং পরনে পাঞ্জাবি ছিল।
‎এদিকে স্থানীয়দের ধারণা, যুবকটি সাগরে ভেসে আসেননি। তাদের বক্তব্য, “সাগরের ঢেউয়ে ভেসে এলে মাথার টুপিটি পাওয়া যেত না।” তারা মনে করছেন, যুবকটি হত্যাকাণ্ডের শিকার হতে পারেন।‎কুতুবদিয়া থানার ওসি আরমান হোসেন জানান, মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার মর্গে পাঠানোর প্রস্তুতি নেওয়া  হয়েছে। ময়নাতদন্ত রিপোর্টের পর মৃত্যুর কারণ জানা যাবে।

এমএসএম / এমএসএম

পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব

পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই

শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া

চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ

এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস

কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত

কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ

ঈমান আমল ছাড়া জান্নাত পাওয়া যায় না --মুফতি আরশাদ ইদ্রিস

দাশিয়ারছড়া সমন্বয় পাড়া উচ্চবিদ্যালয়: এক দশকেও কাটেনি সংকট, শিক্ষার পরিবেশ নিয়ে প্রশ্ন