ঢাকা বৃহষ্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬

এম,এস মেটাল ইন্ডাস্ট্রিজ প্রতিষ্ঠাতা দুর্জয়ের পিতার অষ্টম মৃত্যুবার্ষিকীতে দোয়া ও স্মরণসভা


পরশ উজির, কাশিয়ানী photo পরশ উজির, কাশিয়ানী
প্রকাশিত: ২৮-১১-২০২৫ দুপুর ১২:১৩

গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার খাগড়াবাড়িয়া গ্রামে এম,এস মেটাল ইন্ডাস্ট্রিজ লিমিটেড কারখানা প্রাঙ্গণে কোম্পানিটির চেয়ারম্যান ও গ্রীন ডাইনেস্টি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক অ্যাডভোকেট সরিফুল ইসলাম দুর্জয়ের পিতা মরহুম আবুল বসার-বসন মিয়ার অষ্টম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বৃহস্পতিবার (২৭ নভেম্বর) মিলাদ মাহফিল, দোয়া ও স্মৃতিচারণ সভা অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে দেশের বিভিন্ন অঞ্চল থেকে আগত বিশিষ্ট শিল্পপতি, ব্যবসায়ী, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, গণমাধ্যমকর্মীসহ নানা পেশার মানুষ যোগ দেন। উপস্থিত ছিলেন চীনের একদল ব্যবসায়ীও। বক্তারা বলেন, নিভৃত গ্রামাঞ্চলে বিশাল শিল্পপ্রতিষ্ঠান গড়ে তুলে অ্যাডভোকেট সরিফুল ইসলাম দুর্জয় এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন। তার উদ্যোগ, সাহস ও স্বপ্ন দেশের শিল্পায়নে গুরুত্বপূর্ণ অবদান রাখছে।

এম,এস মেটাল ইন্ডাস্ট্রিজের ব্যবস্থাপনা পরিচালক ও গ্রীন ডাইনেস্টি লিমিটেডের চেয়ারম্যান অ্যাডভোকেট মনিরা খাতুন উপস্থিত সবাইকে ধন্যবাদ জানিয়ে বলেন, "আমার সৌভাগ্য হয়েছে আমার শ্বশুর মরহুম বসন মিয়া ও শাশুড়ি লাইলি বেগমের সঙ্গে থাকতে পারা এবং তাঁদের সেবা করার সুযোগ পাওয়ায় আমি কৃতজ্ঞ।" তিনি জানান, ৫ হাজার মানুষের কর্মসংস্থানের লক্ষ্য নিয়ে প্রতিষ্ঠানটি এগিয়ে যাচ্ছে। ইতোমধ্যে চীনের বিনিয়োগকারী ও প্রকৌশলীরা কারখানায় কাজ করছেন। পাশাপাশি ভারত ও নেপালের ব্যবসায়ীরাও যৌথ বিনিয়োগে আগ্রহ প্রকাশ করেছেন। মনিরা খাতুন আরও বলেন, "গ্রামবাসীর সহযোগিতা ছাড়া এই কারখানাটি সম্ভব হতো না। আপনারা দোয়া ও ভালোবাসা দিলে খুব অল্প সময়েই ৫ হাজার মানুষের কর্মসংস্থানের স্বপ্ন বাস্তবায়িত হবে।" তিনি আশা প্রকাশ করেন, পরিবেশবান্ধব ও আধুনিক প্রযুক্তিনির্ভর বৃহৎ শিল্পপ্রতিষ্ঠান হিসেবে এম,এস মেটাল ইন্ডাস্ট্রি একদিন গ্রামটিকে শহরে রূপান্তরিত করবে।

এম,এস মেটাল ইন্ডাস্ট্রিজ লিমিটেড ও গ্রীন ডাইনেস্টি লিমিটেডের সিইও লে. কর্নেল (অব.) এনামুল আরিফ সুমন বলেন, "এম,এস মেটাল ইন্ডাস্ট্রি শতভাগ পরিবেশবান্ধব। শুধু বাংলাদেশ নয়, এশিয়ার সেরা কারখানা হিসেবে গড়ে তোলাই আমাদের লক্ষ্য।" তিনি শ্রমিক-কর্মচারীদের প্রতি অ্যাডভোকেট সরিফুল ইসলাম দুর্জয়ের আন্তরিকতা ও মানবিক আচরণেরও প্রশংসা করেন। অনুষ্ঠানে মরহুম আবুল বসার-বসন মিয়ার রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়।

এমএসএম / এমএসএম

সম্পদ বিলিয়ে আজ অনুতপ্ত ৮৫ বছরের শামসুল, বললেন ‘ভুল করেছি’

প্রধানমন্ত্রী তারেক রহমানের বাগেরহাটে আগমনকে ঘিরে বিএনপি ও সাধারণ কর্মীদের মধ্যে উৎসাহ উদ্দীপনা

পটুয়াখালীতে আনসারের উচ্চতর প্রশিক্ষণের সমাপনী : গণপ্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধির আহ্বান মহাপরিচালকের

তরিকুল ইসলামের ৮ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে শালিখায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

শিবগঞ্জে ১৪৪ ধারা ভঙ্গ করে বিরোধপূর্ণ জমিতে বাড়ি নির্মাণের অভিযোগ

কালাইয়ে ফাঁকা স্ট্যাম্পে স্বাক্ষর নেওয়ার অভিযোগ, থানায় লিখিত অভিযোগ

বাউফলে ইদ্রিস মোল্লা ডিগ্রি কলেজের এডহক কমিটির সভাপতিকে সংবর্ধনা

রৌমারীতে স্বামীর স্বীকৃতির দাবিতে ৫ দিন ধরে অনশন স্ত্রীর, বিচার প্রতারণায় পরিবার

নবীগঞ্জে মাদ্রাসাবিরোধী অপপ্রচার ও ষড়যন্ত্রের প্রতিবাদে সমাবেশ

গুরুদাসপুরে কৃষকের বাড়িতে দফায় দফায় অগ্নিকাণ্ড, আতঙ্কে পরিবার

রায়পুরে চরবংশিতে ছুরিকাঘাত, বিএনপি নেতাসহ আহত ৪

বড়লেখায় ১৮ চা বাগানে শ্রমিক ইউনিয়ন নির্বাচনে প্রশাসনের প্রস্তুতি শুরু, ভোটার ৪ হাজার

আত্রাইয়ে ৫৬ জন শিক্ষার্থীকে পবিত্র কুরআনের সবক প্রদান