গাইবান্ধার ফুলছড়িতে বিএনপির নির্বাচনী সভা অনুষ্ঠিত
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ফুলছড়ি উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের নিয়ে গুরুত্বপূর্ণ নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়েছে। গত ২৮ নভেম্বর, শুক্রবার সাঘাটা উপজেলার ড্রিম সিটি পার্কে এ সভার আয়োজন করা হয়। গাইবান্ধা জেলা বিএনপির সহ-সভাপতি এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সাঘাটা–ফুলছড়ি (গাইবান্ধা-৫) আসনে বিএনপির মনোনীত প্রার্থী ফারুক আলম সরকারের উদ্যোগে এ নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন ফুলছড়ি উপজেলা বিএনপির সভাপতি সাদিকুল ইসলাম নান্নু। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুস সালাম সরকার। ফুলছড়ি উপজেলার সাতটি ইউনিয়নের বিএনপির সভাপতি–সাধারণ সম্পাদকসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতা-কর্মী সভায় উপস্থিত ছিলেন। সভায় নেতারা তৃণমূল পর্যায়ে দলের সাংগঠনিক শক্তি বৃদ্ধি, ধানের শীষের পক্ষে জনসমর্থন সুসংহত করা এবং ভোটারদের সঙ্গে সরাসরি যোগাযোগ জোরদারের ওপর গুরুত্বারোপ করেন। গাইবান্ধা -০৫ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ফারুক আলম সরকার বলেন, "বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনকে সফল করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে মাঠে থাকতে হবে।" সভায় আসন্ন নির্বাচনে কার্যকর প্রচারণা চালানো এবং মাঠ পর্যায়ে সংগঠনকে আরও শক্তিশালী করার আহ্বান জানানো হয়।
এমএসএম / এমএসএম
সিলেটে পুলিশের ধাওয়ার মুখে সুরমায় ঝাঁপ, প্রাণ গেল ৫৮ বছর বয়সী ব্যক্তির
মান্দায় তীব্র সার সংকটে কৃষকদের মহাসড়ক অবরোধ
সখীপুরে ধানক্ষেত থেকে নিরাপত্তাকর্মীর মরদেহ উদ্ধার
সিলেটের মাজার এলাকা থেকে কুমিল্লার নিখোঁজ ৪ শিক্ষার্থী উদ্ধার
আদমদীঘিতে ৫ মাদক কারবারির জেল-জরিমানা
সিংড়ায় সার পেতে কৃষকদের ভোগান্তি, দীর্ঘ লাইন
জিয়ানগরে পল্লী চিকিৎসক দলের সদস্য সচিব সহ দুজনকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা
জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার
ফুটপাত দখল মুক্ত করতে কোনাবাড়িতে জিসিসির উচ্ছেদ অভিযান
তেঁতুলিয়ায় ঢাকঢোল পিটিয়ে জমির দখল বুঝিয়ে দিলো আদালত
স্কাউটিংয়ে খুলনা অঞ্চলের শ্রেষ্ঠ উপজেলা অভয়নগর, সংবর্ধিত ইউএনও
রায়গঞ্জে নতুন ইউনিয় নয় পুরাতন ইউপিতেই থাকতে চান নাগরিকেরা, প্রতিবাদে গণ সাক্ষর ও সভা অনুষ্ঠিত