ঢাকা শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬

শালিস বৈঠকের পর সকালে অটোরিকশা চালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, তদন্তে পুলিশ


সাইদুল ইসলাম আবির, রায়গঞ্জ photo সাইদুল ইসলাম আবির, রায়গঞ্জ
প্রকাশিত: ২৮-১১-২০২৫ দুপুর ৩:৫৫

সিরাজগঞ্জের রায়গঞ্জে রাতের শালিস বৈঠকের পর সকালে এক অটোরিকশা চালকের ঝুলন্ত মরদেহ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। শুক্রবার সকালে উপজেলার ঘুড়কা ইউনিয়নের কালিকাপুর এলাকায় ঘটনাটি ঘটে। নিহত সাইফুল ইসলাম (৩২) কালিকাপুর পূর্বপাড়া গ্রামের মৃত খোরশেদ আলীর পুত্র।

স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাত ৮টার দিকে পারিবারিক বিরোধের জেরে একটি শালিস বসে। শালিসে উপস্থিত ছিলেন— গ্রামবাসী গোলবার হোসেন, আব্দুল হামিদ, জহুরুল ইসলামসহ আরও কয়েকজন। নিহতের পরিবারের সদস্যরাও শালিসে উপস্থিত ছিলেন। নিহতের বড় বোন আকলিমা খাতুন জানান, শালিস শেষে সাইফুল বাসায় ফিরে মানসিকভাবে ভেঙে পড়েছিলেন। শুক্রবার সকালে পরিবারের সদস্যরা তাকে ঘরের ভেতর আড়ার সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

সলঙ্গা থানার এসআই শরিফুল ইসলাম বলেন, "মরদেহটি ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ শহীদ এম. মুনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।" সলঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) হুমায়ুন কবির জানান, "বিষয়টি তদন্তাধীন এবং ময়নাতদন্তের রিপোর্টের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।" রায়গঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) সাইফুল ইসলাম ঘটনাস্থলে উপস্থিত থেকে বলেন, "ঘটনাটি আমরা অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করছি। প্রাথমিকভাবে এটি আত্মহত্যা মনে হলেও শালিস বৈঠকের পর কী ঘটেছিল, কোনো চাপ বা মানসিক নির্যাতনের বিষয় ছিল কি না—সবটিই খতিয়ে দেখা হচ্ছে। ময়নাতদন্তের রিপোর্টের ওপর ভিত্তি করেই আইনগত ব্যবস্থা নেওয়া হবে।" এদিকে ঘটনাকে ঘিরে কালিকাপুর এলাকায় শোক ও উদ্বেগের ছায়া নেমে এসেছে।

এমএসএম / এমএসএম

দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে পঞ্চগড়ে বিএনপির বিক্ষোভ সমাবেশ

চাঁপাইনবাবগঞ্জে জিপিএ-৫ প্রাপ্ত এসএসসি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

শ্যামনগর পৌর ইসলামী আন্দোলনের নতুন কমিটির শপথ অনুষ্ঠিত

বরিশালে ১০২ এতিম শিশুর শিক্ষা সফর ও ৩ মাসের খাদ্য সহায়তা দিল ইমপ্যাক্ট ইনিশিয়েটিভ

বিয়ের আশ্বাসে নারীকে দুবাই নিয়ে ধর্ষণের অভিযোগ, শিশুর স্বীকৃতির দাবি

টঙ্গীতে আওয়ামী লীগের কর্মসূচির প্রতিবাদে মৎস্যজীবী দলের বিক্ষোভ

সরকারের পক্ষ থেকে বরিশাল গৌরনদী উপজেলার মিয়ারচরবাসীকে নদী ভাঙ্গন রোধে সর্বোচ্চ সুরক্ষা দেওয়া হবে : রাজনৈতিক উপদেষ্টা

ব্রাহ্মণবাড়িয়ায় গাড়ি চাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

নোয়াখালীর কোম্পানীগঞ্জে মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রীর সফর

ভূরুঙ্গামারীতে দুর্গাপূজার প্রস্তুতির প্রতিমা তৈরিতে ব্যস্ত সময় পার করছেন শিল্পীরা

পেকুয়ায় ইউসুফ আলী হত্যা মামলার ৩ আসামি চট্টগ্রাম থেকে গ্রেপ্তার

ছাত্র ও সরকারকে মুখোমুখি করার মহাপরিকল্পনা নস্যাৎ করা হয়েছে: পাকশী বিভাগীয় রেল ব্যবস্থাপক

সর্বস্ব হারিয়ে যখন পথে বসার উপক্রম ওমর ফারুক, পাশে দাঁড়াল হারুন মোল্লা ফাউন্ডেশন