কল্যাণ বোর্ডকে আয়বর্ধক হিসেবে গড়ে তুলতে হবে': মহাপরিচালক তাসলিমা কানিজ নাহিদা
বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ডের মহাপরিচালক (সচিব) তাসলিমা কানিজ নাহিদা বলেছেন, "কল্যাণ বোর্ডকে একটি আয়বর্ধক ও কার্যকর প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে হবে।" তিনি আরও বলেন, কর্মচারীদের দক্ষতা বৃদ্ধির জন্য প্রশিক্ষণ এবং বোর্ডের প্রশাসনিক ও আর্থিক সক্ষমতা বাড়ানো জরুরি। "আমরা ইতোমধ্যে কল্যাণ কর্মকর্তাদের কার্যক্রমকে সক্রিয় করেছি এবং সরকারি কর্মচারীদের জন্য সব বিভাগে আঞ্চলিক কর্মচারী হাসপাতাল প্রতিষ্ঠার কার্যক্রম চলছে।" ময়মনসিংহ সিটি কর্পোরেশনের শহীদ শাহাবুদ্দিন মিলনায়তনে বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ড, বিভাগীয় কার্যালয় কর্তৃক আয়োজিত বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ডের সেবা কার্যক্রম বিষয়ক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
মহাপরিচালক বলেন, অনেক কর্মচারীই এখনো কল্যাণ বোর্ড কী ধরনের কাজ করে তা সম্পর্কে সম্পূর্ণ অবহিত নন। "আমিও দায়িত্ব নেওয়ার আগে এ বিষয়ে পূর্ণ ধারণা পাইনি।" তিনি উল্লেখ করেন, একজন কর্মচারী চাকরিতে যোগদানের পর প্রথম বেতন থেকেই কল্যাণ ও যৌথ বিমার জন্য নির্দিষ্ট পরিমাণ অর্থ কেটে নেওয়া হয়; কিন্তু সেই অর্থ কোথায় যায় বা কীভাবে ব্যবহৃত হয়, তা অনেকেরই অজানা। অথচ এই অর্থের সঠিক ব্যবস্থাপনার জন্যই কর্মচারী কল্যাণ বোর্ড প্রতিষ্ঠিত হয়েছে, যা কর্মচারীর অধিকার সংরক্ষণের দায়িত্ব পালন করে থাকে।
সভায় সভাপতিত্ব করেন ময়মনসিংহ বিভাগীয় কমিশনার ও আঞ্চলিক কল্যাণ কমিটির সভাপতি ফারাহ শাম্মী, এনডিসি। তিনি বলেন, বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ড সরকারি কর্মকর্তা–কর্মচারীদের আর্থসামাজিক নিরাপত্তা ও কল্যাণ নিশ্চিত করতে নানামুখী সেবা প্রদান করে থাকে। এই সেবাগুলোর মধ্যে রয়েছে চিকিৎসা অনুদান, শিক্ষা বৃত্তি, ঢাকা ও বিভাগীয় শহরগুলোতে স্টাফ বাস পরিচালনা, স্বল্প ভাড়ায় পরিবহন সেবা, বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা আয়োজন, ঘরে বসেই আর্থিক সহায়তা প্রাপ্তির সুবিধা, দাফন কল্যাণ ভাতা প্রদান, চাকরিরত অবস্থায় মৃত্যু বা স্থায়ী অক্ষমতার ক্ষেত্রে পরিবারকে আর্থিক সহায়তাসহ বহু গুরুত্বপূর্ণ উদ্যোগ। সভায় প্রশ্নোত্তর ও মতবিনিময় পর্ব অনুষ্ঠিত হয়, যেখানে অংশগ্রহণকারীরা বিভিন্ন বিষয়ে মতামত দেন। অনুষ্ঠানে অতিরিক্ত বিভাগীয় কমিশনার তাহমিনা আক্তার, ময়মনসিংহ জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমি (নেপ) এর মহাপরিচালক ফরিদ আহ্মদ, বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ডের পরিচালক (উপসচিব) ড. মুহাম্মদ মফিজুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার, বিভাগীয় বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা, কর্মচারী প্রতিনিধি, আঞ্চলিক কল্যাণ কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।
এমএসএম / এমএসএম
লোহাগড়ার সিডি বাজারে গাঁজা বিক্রির সময় জনতার হাতে মাদক কারবারি আটক
ছাত্রদলের ঢাকা মহানগর পশ্চিম কমিটিতে আইন বিষয়ক সম্পাদক চৌগাছার জাফর ইকবাল
রৌমারীতে ভারপ্রাপ্ত শিক্ষা কর্মকর্তা বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ
কুষ্টিয়ায় ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযান
রাণীনগরে পাইকারি দোকানের টিন কেটে দেড় লাখ টাকার সিগারেট চুরি, থানায় অভিযোগ
নওয়াপাড়ায় ব্যবসায়ী হত্যা মামলার প্রধান আসামি যশোর থেকে গ্রেফতার
মেঘনায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ক্ষোভ: “তিন মাসে চার খুন, স্বরাষ্ট্রমন্ত্রী কী করছেনঃ হাসনাত আবদুল্লাহ
ফরিদগঞ্জ সরকারি ডিগ্রি কলেজে অনিয়মের অভিযোগে আলোচনায় অধ্যাপক শাহ মোঃ মাছুম মিয়া
শিবপুর থেকে চুরি করা শিশু ৪ হাজার টাকায় বিক্রি
মান্দায় গ্রাম আদালত সক্রিয়করণ কর্মশালা অনুষ্ঠিত
পিরোজপুরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের মাঝে অনুদানের চেক বিতরণ
পিরোজপুরে ২৫টি হারানো মোবাইল উদ্ধারকরে মালিকদের হাতে তুলে দিল জেলা পুলিশ