ঢাকা মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬

চারঘাট-বাঘায় উন্নয়ন অঙ্গীকার ও নির্বাচন বার্তা দিলেন আবু সাঈদ চাঁদ


আবুল হাশেম, বাঘা photo আবুল হাশেম, বাঘা
প্রকাশিত: ২৮-১১-২০২৫ দুপুর ৪:০

রাজশাহী-৬ (চারঘাট-বাঘা) আসনে বিএনপির মনোনীত প্রার্থী ও জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদ বলেছেন, দেশের সংস্কার ও উন্নয়নে বিএনপি  প্রতিশ্রুতিবদ্ধ আসন্ন নির্বাচন ঘিরে কোনো মহল যদি ষড়যন্ত্র করে তবে তাকে রুখে দিতে বিএনপি প্রস্তুত।

বৃহস্পতিবার (২৭ নভেম্বর) বিকেলে বাঘা পৌরসভার ৬, ৭ ও ৮ নম্বর ওয়ার্ড বিএনপির আয়োজনে ইসলামী একাডেমি উচ্চ বিদ্যালয় মাঠে কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

চাঁদ অভিযোগ করে বলেন, ১৬ বছর পর মানুষের ভোটাধিকার ফিরিয়ে আনার সংগ্রামে বিএনপি নেতাকর্মীরা জীবন দিয়েছেন, পঙ্গুত্ব বরণ করেছেন। জনগণই ঠিক করবে জুলাই সনদ গ্রহণযোগ্য কি না। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, “ড. ইউনুসকে ভয় দেখানো যেতে পারে, কিন্তু বিএনপিকে নয়। 

তিনি আরও বলেন, বিএনপি ক্ষমতায় এলে তারুণ্যের প্রতীক তারেক রহমান দেশের ১ কোটি বেকারের কর্মসংস্থান করবেন। চারঘাট-বাঘার নদীভাঙন সমস্যাকে তিনি নির্বাচিত হলে অগ্রাধিকার ভিত্তিতে সমাধান করবেন বলেও প্রতিশ্রুতি দেন।

যুবদল নেতা শফিকুল ইসলামের সঞ্চালনায় উক্ত সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন-বাঘা উপজেলা বিএনপির আহ্বায়ক ফখরুল হাসান বাবলু, সদস্য সচিব আশরাফ আলী মলিন ,দলের সাবেক উপজেলা সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য মোকলেছুর রহমান মুকুল, সুরুজ জামান, পৌর বিএনপির সভাপতি কামাল হোসেন, সাধারণ সম্পাদক তফিকুল ইসলাম তফি, জেলা ছাত্রদলের আহবায়ক শামিম সরকার, উপজেলা যুবদল নেতা সালে আহাম্মেদ (সালাম)।

উপস্থিত ছিলেন সাবেক পৌর বিএনপির সভাপতি আমজাদ হোসেন, বিভিন্ন ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক এবং ওয়ার্ড বিএনপি নেতৃবৃন্দ সহ সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।

অনুষ্ঠানের শেষে বাঘা শাহদৌল্লা সরকারি কলেজের সভাকক্ষে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন।

এমএসএম / এমএসএম

নেত্রকোণার দুর্গাপুরে জন্ম থেকেই ১৩ বছর বয়স জুয়েলের হার্টে ছিদ্র-চিকিৎসার অভাবে থমকে আছে জীবন

খালিয়াজুরীর হত্যা মামলায় দুই আসামি ময়মনসিংহে আটক

টঙ্গীতে ১০ কেজি গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার

থানায় গিয়ে আত্মসমর্পণ করলেন কৃষক হত্যায় অভিযুক্ত যুবক

তিন মাস যাবৎ রাকাব চেয়ারম্যান পদ শূন্য থাকায় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আটকে আছে

সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কাউনিয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

কুমিল্লায় ৪৩ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ

জুড়ীতে অসামাজিক কার্যকলাপে লিপ্ত থাকার অভিযোগে এক মাদ্রাসা শিক্ষক সাময়িক বরখাস্ত

পটুয়াখালীতে ইয়াবার টাকা নিয়ে দ্বন্দ্বে জাকারিয়া হত্যা, গ্রেফতার ৩, চোরাই মালামাল উদ্ধার

সুবর্ণচরে আইন শৃঙ্খলা সভা ও বাজার উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন

চুনা ম্যানগ্রোভকে (ওইসিএম) হিসেবে স্বীকৃতির উদ্যোগে স্থানীয় জনগণের সম্মতি

দ্রুত রামেসু বাজারে সংগঠিত হত্যাকাণ্ডের বিচারের দাবী

কুড়িগ্রামে তথ্য অধিকার দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত