রেল শ্রমিকদের ৫ দফা দাবি মানতে হবে: লুৎফর রহমান
বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক, চট্টগ্রাম মহানগর সভাপতি ও বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগরীর সাংগঠনিক সম্পাদক এস এম লুৎফর রহমান বলেছেন, রেলওয়ে শ্রমিক ও কর্মচারীদের উপর দীর্ঘদিন যাবত অন্যায় ও জুলুম চলছে। অন্যান্য সরকারি প্রতিষ্ঠানের শ্রমিকরা যেখানে নানাবিধ সুযোগ-সুবিধা গ্রহণ করছে সেখানে রেল শ্রমিকরা নানাভাবে বঞ্চিত হচ্ছে। অবিলম্বে রেল শ্রমিকদের বেতন বৈষম্য দূর করা সহ তাদের ৫ দফা ন্যায্য দাবি মেনে নিতে হবে।
২৭ নভেম্বর (বৃহস্পতিবার) দুপুরে রেলওয়ে পূর্বাঞ্চলের সদর দপ্তর সিআরবিতে বাংলাদেশ রেলওয়ে এমপ্লয়ীজ লীগের (বিআরইএল) উদ্যোগে আয়োজিত মানববন্ধনে তিনি এসব কথা বলেন।
মানববন্ধনে প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন বিআরইএল এর কেন্দ্রীয় কার্যকারী সভাপতি মোহাং সেলিম পাটোয়ারী। এসময় বেতন বৈষম্য দুর করাসহ ৭ দফা দাবি উপস্থাপন করেন তিনি।
উত্থাপিত ৭ দফা দাবিগুলো হলো:
১. বেতন গ্রেড ২০টি থেকে কমিয়ে ১০টি করা, সর্বনিম্ন বেতন ৩৫ হাজার টাকা করা এবং সর্বোচ্চ ও সর্বনিম্ন গ্রেডের বেতনের অনুপাত ১:৪ নির্ধারণ করে বৈষম্য দূর করতে হবে।
২. চিকিৎসা ভাতা ১০ হাজার টাকা, শিক্ষা ভাতা ৭ হাজার, যাতায়াত ভাতা ৪ হাজার, রেশন ভাতা ৬ হাজার, টিফিন ভাতা ৩ হাজার, ধোলাই ভাতা ১ হাজার টাকা এবং বাংলা নববর্ষ ভাতা মূল বেতনের সমপরিমাণ প্রদান করতে হবে।
৩. পেনশন ১০০% প্রদান এবং গ্র্যাচুইটি প্রতি ১ টাকায় ২৩০ টাকার স্থলে ৫০০ টাকা নির্ধারণ করতে হবে। ৪. অবসরপ্রাপ্ত মাসিক নীট পেনশনভোগী ও আজীবন পারিবারিক পেনশনভোগীদের ক্ষেত্রে ৬৫ বছরের ঊর্ধ্ব পেনশনভোগীর নীট পেনশনের পরিমাণ ৮০% বৃদ্ধি, অন্যান্যদের ক্ষেত্রে ৭০% বৃদ্ধি করতে হবে। ৫. পূর্বের ন্যায় ৪ বছর পূর্তিতে সিলেকশন গ্রেড এবং ৮, ১২ ও ১৫ বছর পূর্তিতে ৩টি টাইম স্কেল পুনরায় চালু করতে হবে। ৬. পে-স্কেল থেকে প্রায় ১০ বছর বঞ্চিত থাকায় ০১/০৭/২০২৫ ইং থেকে ৯ম পে-স্কেল কার্যকর করতে হবে। ৭। ১:৪ পে-স্কেল বাস্তবায়ন।
রেলওয়ে এমপ্লয়ীজ লীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ও চট্টগ্রাম অঞ্চল সভাপতি মো: মনিরুল ইসলাম মজুমদারের সভাপতিত্বে এবং আঞ্চলিক সেক্রেটারি এমরান হোসাইনের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি ছিলেন বিআরইএল কেন্দ্রীয় সহ-সভাপতি আ: আজিজ, কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মো. আসাদুল্লাহ শিশির, কেন্দ্রীয় অর্থ সম্পাদক মো. মাহমুদুল হাসান। সিআরবি শাখার সভাপতি মোহাম্মদ আমানুল ইসলাম সেক্রেটারি আক্তারুজ্জামান, জেটি শাখার সভাপতি আজিম উদ্দিন সেক্রেটারি শহিদুল ইসলাম। ওপেন লাইন শাখার সভাপতি জাহাঙ্গীর আলম। পাহাড়তলী কারখানার শাখার মনজুরুল আলম, আরিফ মির্জা, আবুসাইদ ও শাহনেওয়াজ মামুন প্রমূখ।
এমএসএম / এমএসএম
সম্পদ বিলিয়ে আজ অনুতপ্ত ৮৫ বছরের শামসুল, বললেন ‘ভুল করেছি’
প্রধানমন্ত্রী তারেক রহমানের বাগেরহাটে আগমনকে ঘিরে বিএনপি ও সাধারণ কর্মীদের মধ্যে উৎসাহ উদ্দীপনা
পটুয়াখালীতে আনসারের উচ্চতর প্রশিক্ষণের সমাপনী : গণপ্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধির আহ্বান মহাপরিচালকের
তরিকুল ইসলামের ৮ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে শালিখায় দোয়া মাহফিল অনুষ্ঠিত
শিবগঞ্জে ১৪৪ ধারা ভঙ্গ করে বিরোধপূর্ণ জমিতে বাড়ি নির্মাণের অভিযোগ
কালাইয়ে ফাঁকা স্ট্যাম্পে স্বাক্ষর নেওয়ার অভিযোগ, থানায় লিখিত অভিযোগ
বাউফলে ইদ্রিস মোল্লা ডিগ্রি কলেজের এডহক কমিটির সভাপতিকে সংবর্ধনা
রৌমারীতে স্বামীর স্বীকৃতির দাবিতে ৫ দিন ধরে অনশন স্ত্রীর, বিচার প্রতারণায় পরিবার
নবীগঞ্জে মাদ্রাসাবিরোধী অপপ্রচার ও ষড়যন্ত্রের প্রতিবাদে সমাবেশ
গুরুদাসপুরে কৃষকের বাড়িতে দফায় দফায় অগ্নিকাণ্ড, আতঙ্কে পরিবার
রায়পুরে চরবংশিতে ছুরিকাঘাত, বিএনপি নেতাসহ আহত ৪
বড়লেখায় ১৮ চা বাগানে শ্রমিক ইউনিয়ন নির্বাচনে প্রশাসনের প্রস্তুতি শুরু, ভোটার ৪ হাজার