মোহনগঞ্জে গাঁজাসহ তিন মাদককারবারি গ্রেফতার
নেত্রকোনার মোহনগঞ্জে বিশেষ অভিযানে ৫০০ গ্রাম গাঁজাসহ তিন মাদককারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার দুপুরে তাদের আদালতে পাঠানো হয়েছে। এর আগে বুধবার বিকাল পাঁচটার দিকে টেংগাপাড়া এলাকার ডাকবাংলো রোড থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, পৌরশহরের টেংগাপাড়া এলাকার মো. রনি (৪০), মো. জামাল ও তার ভাই সোহেল সিদ্দিক (৩৮)। পুলিশ জানিয়েছে, তাদের বিরুদ্ধে একাধিক মাদকের মামলা রয়েছে।
মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে বলেন, "গোপন সংবাদে অভিযান চালিয়ে তাদের গাঁজাসহ গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে গতকাল বৃহস্পতিবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে।" গ্রেপ্তার ওই তিনজনের বিরুদ্ধে একাধিক মাদকের মামলা রয়েছে বলেও জানান তিনি।
এমএসএম / এমএসএম
পানছড়িতে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের সমন্বয়ে সাংগঠনিক সভা
রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমান'র মৃত্যু: সর্বস্তরে শোক ও শ্রদ্ধা"
নেত্রকোণার পূর্বধলায় বাসে তল্লাশি,৪০ বোতল ফেনসিডিলসহ যুবক আটক
রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ায় বিলাইছড়ি উপজেলা ফুটবল দলকে সেনা জোনের সংবর্ধনা ও অর্থ প্রদান
তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে কুমিল্লা মহানগরী জামায়াতের বিক্ষোভ সমাবেশ ও মিছিল
কুমিল্লা সীমান্তে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ
বালাগঞ্জে ব্রীজ নির্মাণে মুখোমুখি গ্রামবাসী
হাকিমপুরে সাজাপ্রাপ্ত ও পরোয়ানাভুক্তসহ ৫ আসামি গ্রেপ্তার
ভুয়া খারিজ-ডিসিআর দিয়ে খতিয়ান খোলার চেষ্টা, আটক ব্যক্তি মুচলেকায় মুক্ত—মূল অপরাধী অধরা
দেবিদ্বারে মা ও আট মাসের ভাতিজিকে হত্যার অভিযোগ, অভিযুক্ত যুবক আটক
বারহাট্টায় আগুনে পুড়ে যাওয়া বাড়ি পরিদর্শন করলেন এমপি আনোয়ারুল হক
গাজীপুরে সন্ত্রাসবিরোধী আইনে আওয়ামী লীগের ১১ নেতাকর্মী গ্রেপ্তার