ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

লোহাগড়ায় চুরি-ছিনতাই অভিযুক্ত হিজবুল্লাহ জামিনে মুক্ত; সাধারণ মানুষ আতঙ্কে


পিকুল আলম, লোহাগড়া  photo পিকুল আলম, লোহাগড়া
প্রকাশিত: ২৮-১১-২০২৫ দুপুর ৪:৩০

নড়াইলের লোহাগড়া উপজেলার মোচড়া গ্রামের মৃত সরোয়ার মুসল্লির ছেলে হিজবুল্লাহ (৩৫) একাধিক চুরি, ছিনতাই ও মাদক মামলায় অভিযুক্ত। সম্প্রতি আদালত থেকে জামিনে মুক্তি পাওয়ার পর আবারও এলাকায় আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়েছে বলে অভিযোগ করেছেন স্থানীয়রা।

স্থানীয়দের দাবি—জামিনে বের হয়ে হিজবুল্লাহ আগের মতোই সাধারণ মানুষের বিরুদ্ধে হয়রানিমূলক মামলা, হুমকি ও বিভিন্ন ধরনের চাপ প্রয়োগ শুরু করেছেন। এতে এলাকাবাসী চরম দুর্ভোগে পড়েছেন। এলাকাবাসীর আরও অভিযোগ, দীর্ঘদিন ধরেই হিজবুল্লাহর বিরুদ্ধে চুরি, ছিনতাই, মাদক ব্যবসাসহ নানা অপরাধের অভিযোগ তদন্তাধীন রয়েছে। কিন্তু জামিনে মুক্তির পর সে পুনরায় একই আচরণে লিপ্ত হওয়ায় মানুষের মধ্যে নতুন করে অস্বস্তি ও নিরাপত্তাহীনতা তৈরি হয়েছে। এলাকাবাসীরা অভিযোগে জানান, হিজবুল্লাহর কর্মকাণ্ড নিয়ে কেউ কথা বললে তিনি তাদের লক্ষ্যবস্তুতে পরিণত করেন। অভিযোগ পাওয়া গেছে—সুযোগ পেলেই সে মিথ্যা মামলা ও ভিত্তিহীন অভিযোগ করে সাধারণ মানুষকে হয়রানি করছেন।

এ বিষয়ে লোহাগড়া থানার কর্মকর্তারা বলেন, "নিরপেক্ষ তদন্ত ছাড়া কারও বিরুদ্ধে মামলা গ্রহণ করা হয় না। অভিযোগ পাওয়া গেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।" তারা আরও জানান, "আইনের বাইরে কেউ যেতে পারবে না। সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করা আমাদের প্রথম দায়িত্ব।" এলাকাবাসী দ্রুত প্রশাসনের নজরদারি বৃদ্ধি, কঠোর আইন-শৃঙ্খলা ব্যবস্থা এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপের দাবি জানিয়েছে।

এমএসএম / এমএসএম

টঙ্গীতে স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার, সন্ত্রাসবিরোধী আইনে মামলা

তথ্যমন্ত্রীর ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা পেল ২০ হাজার মানুষ

দাউদকান্দি-মেঘনার ৬১ পূজামণ্ডপে ড. খন্দকার মারুফ হোসেনের আর্থিক সহায়তা: ‘ধর্ম যার যার, বাংলাদেশ সবার’

ফুলবাড়ীতে মাদরাসার নবনির্মিত একাডেমিক ভবন উদ্বোধন

ঘোড়াঘাটে আগাম জাতের ধান কাটা শুরু

হালদা প্রকল্প: কাপ্তাইয়ে মৎস্যচাষি ও মৎস্যজীবীদের তিন দিনব্যাপী প্রশিক্ষণ শুরু

প্রবাসীর কেনা জমি দখলচেষ্টার অভিযোগ, সাবেক চেয়ারম্যানের বিরুদ্ধে মামলা

ধুনটে হামলা-ভাঙচুর ও লুটপাটের মামলায় চার আসামি গ্রেপ্তার

এই দেশের প্রতিটি নাগরিক, প্রতিটি সম্প্রদায়, প্রতিটি জাতিগোষ্ঠী নিরাপদ-চট্রগ্রাম জেলা প্রশাসক

ভূরুঙ্গামারী উপজেলা ডাকবাংলোয় অবহেলায় পড়ে আছে গাছ, নিলাম না হওয়ায় নষ্ট হচ্ছে কাঠ ,রাজস্ব হারাচ্ছে সরকার

ধামরাইয়ে ফ্যামিলি কার্ড কার্যক্রম শুরু, সুপারভাইজার ও জরিপকারীদের মাঝে ট্যাব বিতরণ

অনলাইন সাংবাদিক ফোরামের নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠানে রাসিক প্রশাসক রিটন

কালিয়ায় ঝুঁকিপূর্ণ ভবনে পাঠদান, আতঙ্কে শিক্ষক-অভিভাবক