বগুড়া বার সমিতির নির্বাচনে বিএনপিপন্থী প্যানেলের নিরঙ্কুশ বিজয়
বগুড়া জেলা অ্যাডভোকেটস্ বার সমিতির নির্বাচনে বিএনপি সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম ১৩টি পদের মধ্যে সভাপতি-সাধারণ সম্পাদকসহ ১০টি পদে বিজয়ী হয়েছেন। অন্য তিনটি পদে বিজয়ী হয়েছেন জামায়াত সমর্থিত বাংলাদেশ ল’ইয়ার্স কাউন্সিল মনোনীত প্রার্থীরা।
সভাপতি পদে ৪৫১ ভোট পেয়ে রেজাউর রহমান ও সাধারণ সম্পাদক পদে ৪৫৫ ভোট পেয়ে রফিকুল ইসলাম (১) নির্বাচিত হয়েছেন।
শুক্রবার (২৮ নভেম্বর) রাতে নির্বাচনের রিটার্নিং অফিসার আতাউর রহমান খান (মুক্তা) বিষয়টি নিশ্চিত করেছেন। শুক্রবার সকাল ৭টা হতে দুপুর ১টা পর্যন্ত সমিতির গওহর আলী ভবনে এই ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে ৮৬৯ ভোটারের মধ্যে ৭৮৪ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।
অন্যান্য পদে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নির্বাচিতরা হলেন সহসভাপতি পদে সাফি আহমেদ (মিঠু) ও আতিকুল মাহবুব (সালাম), যুগ্ম সম্পাদক পদে এনামুল হক (পান্না), লাইব্রেরি ও সমাজ কল্যাণ সম্পাদক পদে মৌসুমী আকতার নির্বাচিত হয়েছেন।
এ ছাড়াও কার্যকরী সদস্যের পাঁচটি পদের মধ্যে ৪টি পদে নির্বাচিত হয়েছেন ছালমা খাতুন, জেসমিন আকতার (শিখা), আব্দুল্লাহেল কাফী (২) ও আল আমিন (রাসেল)।
অপরদিকে জামায়াতপন্থী বাংলাদেশ ল’ইয়ার্স কাউন্সিল মনোনীত রিয়াজ-সিরাজুল প্যানেল হতে যুগ্ম সম্পাদক পদে আবু বকর ছিদ্দিক (৩), ম্যাগাজিন, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে শাফিকুর রহমান (শাফি) ও কার্যকরি সদস্য একটি পদে বাবুল রহমান নির্বাচিত হয়েছেন।
উল্লেখ্য, রফিকুল ইসলাম (১) সাধারণ সম্পাদক পদে চতুর্থবারের মত পুনঃনির্বাচিত হয়েছেন। এদিকে নির্বাচিতদের প্রতি অভিনন্দন জানিয়েছেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম বগুড়ার সভাপতি পিপি অ্যাড. আব্দুল বাছেদ ও সাধারণ সম্পাদক আব্দুল মতিন মন্ডল।
Aminur / Aminur
নড়াইলে গণঅধিকার পরিষদের নতুন কমিটি উদযাপন ও সাংগঠনিক সভা অনুষ্ঠিত
অপহরণকারী সন্দেহে নারীসহ দুইজনকে পুলিশে দিল স্হানীয়রা
চাঁপাইনবাবগঞ্জে চোরাই মোটরসাইকেলসহ আন্তঃজেলা চোর চক্রের ৬ সদস্য গ্রেপ্তার
ঠাকুরগাঁও-১ আসনে বিএনপির ৩ প্রার্থীর মনোনয়ন ফরম জমা
কাপাসিয়ায় শিক্ষার্থীদের ইভটিজিং, বখাটের ৩ মাসের কারাদন্ড দিলেন এসিল্যান্ড
বগুড়ায় ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার
কালিহাতীতে চালককে জিম্মি করে মাইক্রোবাস নিয়ে যাওয়ার চেষ্টা, রামদা-রড উদ্ধার
জলাশয়ে প্রাণের জোয়ার, ত্রিশালে ছাড়া হলো মাছের পোনা
কাশবন থেকে রিভলবার ও গুলি উদ্ধার
সাতকানিয়ায় বিদায়ি ইউএনও মাহমুদুল হাসানের মহামারী!
অভাবের সংসারে অসমাপ্ত ঘর, রেহানার পাশে হারুন মোল্লা ফাউন্ডেশন।
গোদাগাড়ীতে সীমান্তবাসীর বিকল্প কর্মসংস্থানে বিজিবির প্রশিক্ষণ, সনদ পেলেন ২০ জন