মনোনয়ন রিভিউয়ের প্রতিবাদে রায়গঞ্জে বিএনপি নেতার সংবাদ সম্মেলন
সিরাজগঞ্জ-৩ আসনে বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী ভিপি আয়নুল হকের প্রতি পূর্ণ সমর্থন দিয়ে এবং রিভিউ আবেদনের প্রতিবাদ জানিয়ে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৯ নভেম্বর) সকালে উপজেলার চান্দাইকোনা আদর্শ বহুমুখী সমবায় সমিতির দ্বিতীয় তলায় আয়োজিত এ সংবাদ সম্মেলন করেন জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিস্টার মো. আব্দুল বাতেন।
লিখিত বক্তব্যে তিনি বলেন, সিরাজগঞ্জ-৩ আসনে বিএনপির মনোনীত প্রার্থী ভিপি আয়নুল হককে বিজয়ী করতে তিনি সর্বাত্মক ভূমিকা পালন করবেন। মনোনয়ন রিভিউয়ের নামে বিভ্রান্তি ছড়ানোর যেকোনো অপচেষ্টা রুখে দিতে স্থানীয় নেতাকর্মীরা ঐক্যবদ্ধ রয়েছে বলেও তিনি হুশিয়ারি দেন।
তিনি আরও বলেন, রিভিউ আবেদন না করে আগামীর রাষ্ট্রনায়ক তারেক রহমান ও দেশনেত্রী বেগম খালেদা জিয়াসহ দলীয় নেতাকর্মীদের সিদ্ধান্ত অনুযায়ী ত্যাগী নেতা ভিপি আয়নুল হকের পক্ষে কাজ করার জন্য তিনি সবাইকে আহ্বান জানান।
সংবাদ সম্মেলনে উপজেলা বিএনপির সাবেক সভাপতি শামসুল ইসলাম, সাবেক সহ-সভাপতি শামসুল হক খান, চান্দাইকোনা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আব্দুল মোমিন সরকার, সাবেক সাধারণ সম্পাদক আবু শামা সরকার, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল কায়ুম ডাবলু, উপজেলা কৃষক দলের সাংগঠনিক সম্পাদক নুরুল ইসলাম রুবেলসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এমএসএম / এমএসএম
দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে পঞ্চগড়ে বিএনপির বিক্ষোভ সমাবেশ
চাঁপাইনবাবগঞ্জে জিপিএ-৫ প্রাপ্ত এসএসসি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত
শ্যামনগর পৌর ইসলামী আন্দোলনের নতুন কমিটির শপথ অনুষ্ঠিত
বরিশালে ১০২ এতিম শিশুর শিক্ষা সফর ও ৩ মাসের খাদ্য সহায়তা দিল ইমপ্যাক্ট ইনিশিয়েটিভ
বিয়ের আশ্বাসে নারীকে দুবাই নিয়ে ধর্ষণের অভিযোগ, শিশুর স্বীকৃতির দাবি
টঙ্গীতে আওয়ামী লীগের কর্মসূচির প্রতিবাদে মৎস্যজীবী দলের বিক্ষোভ
সরকারের পক্ষ থেকে বরিশাল গৌরনদী উপজেলার মিয়ারচরবাসীকে নদী ভাঙ্গন রোধে সর্বোচ্চ সুরক্ষা দেওয়া হবে : রাজনৈতিক উপদেষ্টা
ব্রাহ্মণবাড়িয়ায় গাড়ি চাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত
নোয়াখালীর কোম্পানীগঞ্জে মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রীর সফর
ভূরুঙ্গামারীতে দুর্গাপূজার প্রস্তুতির প্রতিমা তৈরিতে ব্যস্ত সময় পার করছেন শিল্পীরা
পেকুয়ায় ইউসুফ আলী হত্যা মামলার ৩ আসামি চট্টগ্রাম থেকে গ্রেপ্তার
ছাত্র ও সরকারকে মুখোমুখি করার মহাপরিকল্পনা নস্যাৎ করা হয়েছে: পাকশী বিভাগীয় রেল ব্যবস্থাপক