ঢাকা শনিবার, ২৭ জুন, ২০২৬

বিপিএলের নিলাম থেকে বাদ, প্রতিক্রিয়ায় যা বললেন বিজয়


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২৯-১১-২০২৫ দুপুর ৩:৩৪

বেশ নাটকীয়তার পর অবশেষে আগামীকাল (রোববার) বিপিএলের দ্বাদশ আসরের নিলাম অনুষ্ঠিত হতে যাচ্ছে। তার আগে আজ বিসিবি প্রকাশিত দেশীয় ক্রিকেটারদের চূড়ান্ত তালিকায় বেশ কয়েকজন ক্রিকেটার বাদ পড়েছেন। সেখানে আছেন জাতীয় দলে খেলা দুই ক্রিকেটার এনামুল হক বিজয় ও মোসাদ্দেক হোসেন সৈকত। যদিও তাদের বাদ পড়া নিয়ে আনুষ্ঠানিক কিছু জানায়নি বিসিবি। 

এর আগে সম্প্রতি বিসিবি জানিয়েছিল, বিপিএলের গত আসরে ফিক্সিংয়ের সন্দেহে থাকা ক্রিকেটারদের নিলামের চূড়ান্ত তালিকায় রাখা হবে না। বাদ পড়া ক্রিকেটাররাও স্বভাবতই অঘোষিতভাবে সেই সন্দেহের তিরে বিদ্ধ হচ্ছেন। সেই কথাই বলছেন এনামুল হক বিজয়ও।

বিজয় জানিয়েছেন, ‘আমি শুধু ড্রাফটটা দেখেছি। বিসিবি থেকে কোনো ফোন আসেনি, আমি ফোন দিয়েছি ৫-৬ জনকে। (নাজমুল আবেদিন) ফাহিম স্যার, (গাজী আশরাফ) লিপু স্যার, সিইও (নিজাম উদ্দিন চৌধুরী সুজন) স্যার, (আমিনুল ইসলাম) বুলবুল স্যার, (ইফতেখার রহমান) মিঠু ভাই। সবাইকে ফোন দেওয়া হয়েছে, কেউ আমাকে কোনো কিছু জানায়নি, ফোনও রিসিভ করেননি। শুধু আমি ড্রাফটটা থেকে নিজের নামটা দেখলাম, (সেখানে) নাই।’

এরপরই ক্ষোভ প্রকাশ করেন গত বিপিএলে দুর্বার রাজশাহীর হয়ে খেলা ৩২ বছর বয়সী এই ক্রিকেটার, ‘তার মানে তো আমি দোষী, ব্যাপারটা তাই আসলো। কোনো এভিডেন্স ছাড়া আপনি আমার নাম প্রত্যাহার করে দিতেছেন। কোনো প্রকার নোটিস ছাড়া, এটা আসলে অবাক করার বিষয় এবং অসম্মানের।’

বিজয় বলেন, ‘তাদের (ক্রিকেটার) কেন বাদ দেওয়া হলো, শুধু একটা অভিযোগের ভিত্তিতে। সন্দেহের ভিত্তিতে কীভাবে তাদের বাদ দেওয়া হয় সেটাই প্রশ্ন। এ নিয়ে তাদের (বিসিবি) উত্তরটা জানার পর আমি পদক্ষেপ নিতে পারব। আসলে ঘটনাটা কী ঘটছে! আমি খুলনা থেকে ঢাকায় আসতেছি। আসার পর বিস্তারিত শুনতে পারব। আমার নিজেকে নির্দোষ প্রমাণ করার জন্য সর্বোচ্চ যতটুকু পর্যন্ত যাওয়া যায় আমি যাব।’

প্রসঙ্গত, নিলামের জন্য দেশীয় ক্রিকেটারদের চূড়ান্ত তালিকায় সবমিলিয়ে ১৫৮ জনের জায়গা হয়েছে। সেখান থেকে বাদ পড়েছেন ৮ জন– এনামুল হক বিজয়, মোসাদ্দেক হোসেন সৈকত, আলাউদ্দিন বাবু, মিজানুর রহমান, নিহাদ-উজ্জামান, সানজামুল ইসলাম, মনির হোসেন খান ও শফিউল ইসলাম।

এমএসএম / এমএসএম

যে যাদুতে বিশ্বকাপে সাফল্য পাচ্ছে ব্রাজিল

মিডফিল্ডার হয়েও কেন ২ নম্বর জার্সি পরেন নরওয়ের ফুটবলার

জাপানকে ১১ বার হারালেও ব্রাজিলের শেষ ম্যাচ ছিল ‘বিব্রতকর’

ব্রাজিল ম্যাচের আগে জাপান কোচ বললেন, আর্জেন্টিনা বিশ্বকাপের সেরা

না জিতেও নকআউটে অস্ট্রেলিয়া, আশা আছে প্যারাগুয়েরও

আসল রূপে ফিরল ব্রাজিল

‘ভিনি একজন শীর্ষমানের ফুটবলার, বিশ্বের অন্যতম সেরা’

কঙ্গোকে হারিয়ে নকআউট পর্বে কলম্বিয়া

গোল উদযাপনে কেন সাংবাদিকের দিকে ছুটে গেলেন মেসি, মুহূর্তেই ভাইরাল

শেষ সময়ে ঘুরে দাঁড়িয়ে জয় আলজেরিয়ার

মেসির জোড়া গোলে নকআউটে আর্জেন্টিনা

দুই ম্যাচে মেসির ৫ গোল

বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন জার্মানির তারকা ডিফেন্ডার