বগুড়ার শেরপুরে বিদ্যুৎস্পৃষ্ঠে এক যুবকের মৃত্যু
বগুড়ার শেরপুর থানার ভবানীপুর গ্রামে বিদ্যুতস্পৃষ্ঠ হয়ে এক যুবকের মৃত্যু হয়েছে। নিহত ঐ যুবকের নাম সঞ্জয় সিং (২২)। সে ভবানীপুর গ্রামের রনজিত সিং এর পুত্র।
শনিবার বেলা ১১টার দিকে পুকুরে মাছ রক্ষণাবেক্ষণের সময় সে বৈদ্যুতিক তারের সংস্পর্শে জড়িয়ে বৈদ্যুতিক শক্ড পায়। এসময় গুরুতর আহতাবস্থায় উদ্ধার করে স্থানীয় চিকিৎসকের কাছে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
স্থানীয়রা জানান, সঞ্জয় সিং স্থানীয় একটি পুকুরে মাছ চাষের কাজ করতেন। শনিবার সকালে পুকুরের পানি শুকানোর জন্য সাবমার্সিবল পাম্প দিয়ে পানি সেচ দেয়া হয়। পানি শুকানোর পর সাবমার্সিবল পাম্পের বৈদ্যুতিক প্লাগ খোলার সময় অসাবধনাতাবশত প্লাগে হাত লেগে শরীর বিদ্যুতায়িত হয়। এসময় গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে চিকিৎসকের কাছে নিয়ে যান। কিন্তু চিকিৎসকের কাছে নেয়ার পূর্বেই তার মৃত্যু হয়।
এমএসএম / এমএসএম
সম্পদ বিলিয়ে আজ অনুতপ্ত ৮৫ বছরের শামসুল, বললেন ‘ভুল করেছি’
প্রধানমন্ত্রী তারেক রহমানের বাগেরহাটে আগমনকে ঘিরে বিএনপি ও সাধারণ কর্মীদের মধ্যে উৎসাহ উদ্দীপনা
পটুয়াখালীতে আনসারের উচ্চতর প্রশিক্ষণের সমাপনী : গণপ্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধির আহ্বান মহাপরিচালকের
তরিকুল ইসলামের ৮ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে শালিখায় দোয়া মাহফিল অনুষ্ঠিত
শিবগঞ্জে ১৪৪ ধারা ভঙ্গ করে বিরোধপূর্ণ জমিতে বাড়ি নির্মাণের অভিযোগ
কালাইয়ে ফাঁকা স্ট্যাম্পে স্বাক্ষর নেওয়ার অভিযোগ, থানায় লিখিত অভিযোগ
বাউফলে ইদ্রিস মোল্লা ডিগ্রি কলেজের এডহক কমিটির সভাপতিকে সংবর্ধনা
রৌমারীতে স্বামীর স্বীকৃতির দাবিতে ৫ দিন ধরে অনশন স্ত্রীর, বিচার প্রতারণায় পরিবার
নবীগঞ্জে মাদ্রাসাবিরোধী অপপ্রচার ও ষড়যন্ত্রের প্রতিবাদে সমাবেশ
গুরুদাসপুরে কৃষকের বাড়িতে দফায় দফায় অগ্নিকাণ্ড, আতঙ্কে পরিবার
রায়পুরে চরবংশিতে ছুরিকাঘাত, বিএনপি নেতাসহ আহত ৪
বড়লেখায় ১৮ চা বাগানে শ্রমিক ইউনিয়ন নির্বাচনে প্রশাসনের প্রস্তুতি শুরু, ভোটার ৪ হাজার