আত্রাইয়ে তুচ্ছ ঘটনায় প্রতিপক্ষের ধাক্কায় এক ব্যক্তি নিহত
নওগাঁর আত্রাইয়ে তুচ্ছ ঘটনায় কথা কাটাকটির এক পর্যায় প্রতিপক্ষের ধাক্কায় আহম্মদ আলী (৬৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। তিনি উপজেলার ৭ নং কালিকাপুর ইউনিয়নের রায়পুর গ্রামের বাসিন্দা। ঘটনাটি ঘটেছে গত শুক্রবার সন্ধ্যা রাতে উপজেলার রায়পুর গ্রামে।
স্থানীয় একাধিক সূত্রে জানা গেছে, নিহত আহম্মদ আলীর পুত্রবধূ প্রতিবেশী শহিদুলের খড়ের পালা থেকে খড় চুরি করেন। বিষয়টি গ্রাম্যভাবে নিষ্পত্তির কথা থাকলেও এতে কাল বিলম্ব হতে থাকে। এক পর্যায় গত শুক্রবার সন্ধ্যা রাতে শহিদুলের বাড়িতে কে বা কারা মানুষের মল (পায়খানা) ছিটিয়ে দেয়।
বিষয়টি জানার পর শহিদুল আহম্মদ আলীর পরিবার এমনটি করেছে বলে তাকে জানাতে গেলে উভয়ের মধ্যে বাকবিতন্ডা শুরু হয়। এক পর্যায় শহিদুল আহম্মদ আলীকে ধাক্কা দিলে তিনি মাটিকে লুটিয়ে পরে ঘটনাস্থলেই মারা যান।
মামলার তদন্তকারী কর্মকর্তা আত্রাই থানার এসআই মোস্তফা বলেন, সংবাদ পেয়ে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নওগাঁ মর্গে প্রেরণ করা হয়েছে। শনিবার (২৯ নভেম্বর) নিহতের ছেলে মজনু বাদি হয়ে আত্রাই থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। মামলা দায়েরের পর থেকে আসামিরা পলাতক রয়েছে।
এমএসএম / এমএসএম
সম্পদ বিলিয়ে আজ অনুতপ্ত ৮৫ বছরের শামসুল, বললেন ‘ভুল করেছি’
প্রধানমন্ত্রী তারেক রহমানের বাগেরহাটে আগমনকে ঘিরে বিএনপি ও সাধারণ কর্মীদের মধ্যে উৎসাহ উদ্দীপনা
পটুয়াখালীতে আনসারের উচ্চতর প্রশিক্ষণের সমাপনী : গণপ্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধির আহ্বান মহাপরিচালকের
তরিকুল ইসলামের ৮ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে শালিখায় দোয়া মাহফিল অনুষ্ঠিত
শিবগঞ্জে ১৪৪ ধারা ভঙ্গ করে বিরোধপূর্ণ জমিতে বাড়ি নির্মাণের অভিযোগ
কালাইয়ে ফাঁকা স্ট্যাম্পে স্বাক্ষর নেওয়ার অভিযোগ, থানায় লিখিত অভিযোগ
বাউফলে ইদ্রিস মোল্লা ডিগ্রি কলেজের এডহক কমিটির সভাপতিকে সংবর্ধনা
রৌমারীতে স্বামীর স্বীকৃতির দাবিতে ৫ দিন ধরে অনশন স্ত্রীর, বিচার প্রতারণায় পরিবার
নবীগঞ্জে মাদ্রাসাবিরোধী অপপ্রচার ও ষড়যন্ত্রের প্রতিবাদে সমাবেশ
গুরুদাসপুরে কৃষকের বাড়িতে দফায় দফায় অগ্নিকাণ্ড, আতঙ্কে পরিবার
রায়পুরে চরবংশিতে ছুরিকাঘাত, বিএনপি নেতাসহ আহত ৪
বড়লেখায় ১৮ চা বাগানে শ্রমিক ইউনিয়ন নির্বাচনে প্রশাসনের প্রস্তুতি শুরু, ভোটার ৪ হাজার