বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় ঝিনাইদহে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত
শনিবার (২৯ নভেম্বর) বাদ মাগরিব, ঝিনাইদহ নিউ একাডেমি স্কুল মাঠ প্রাঙ্গনে ৮ ও ৯ নং ওয়ার্ড বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগ মুক্তি কামনায় এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
ঝিনাইদহ জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মজিদ বিশ্বাসের সার্বিক ব্যবস্থাপনায় দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন, ঝিনাইদহ জেলা বিএনপির সভাপতি অ্যাড. এম. এ মজিদ, পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান রিপন, ঝিনাইদহ জেলা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম শফি বিশ্বাস, জেলা যুবদলের যুব নেতা সাজ্জাদুল হক মিলন, ঝিনাইদহ জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক হারুন অর রশিদ প্লাবন, পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রাজু আহমেদ রাজীব।
এছাড়াও উপস্থিত ছিলেন, ঝিনাইদহ জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান মানিক, জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক শাহরিয়ার রাসেল, সরকারি কেসি কলেজ ছাত্রদলের সভাপতি বাবুর আলী মাহফুজ, সিটি কলেজ ছাত্রদলের সভাপতি সাকিব আহমেদ, সহ জেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় আব্দুল মজিদ বিশ্বাস বলেন,
"বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আমাদের আশা, আকাঙ্ক্ষা ও অনুপ্রেরণার বাতিঘর। মা, মাটি ও গণতন্ত্র পুনরুদ্ধারে তাঁর অবদান ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা থাকবে। মুক্তিকামী গণমানুষের জীবন্ত প্রতিচ্ছবি, বেগম খালেদা জিয়া বাংলাদেশের জন্য এক অপরিহার্য নাম। গণতন্ত্র প্রতিষ্ঠায় তাঁর আপোষহীন সংগ্রাম এবং বাংলাদেশের মানুষের অধিকার প্রতিষ্ঠায় নিবেদিত কণ্ঠস্বর এখনো জাতির জন্য বড্ড বেশি প্রয়োজন।...আপনারা জানেন, বেগম খালেদা জিয়া গুরুতর অসুস্থ হয়ে সিসিইউ'তেনিবিড় পর্যবেক্ষণে আছেন। আমাদের মাতৃতুল্যা নেত্রীর জীবন সংকটাপন্ন। এমতাবস্থায়, আমরা দেশবাসী তাঁর সুস্থতার জন্য দোয়া করবো। আল্লাহ তাঁকে দ্রুত সুস্থ করে দিন।"
এদিকে, বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে যুব নেতা সাজ্জাদুল হক মিলন বলেন,
"দেশের বর্তমান পরিস্থিতিতে মায়ের সুস্থতা ভীষণ প্রয়োজন। আমাদের সংগ্রাম এখনো শেষ হয়নি। আল্লাহ সুবহানাহু ওয়াতাআ'লা মা কে দ্রুত সুস্থ করে দিন। আমরা মায়ের সাথে বিজয় উদযাপন করবো ইনশাআল্লাহ। দেশের জন্য, গণমানুষের জন্য মায়ের ত্যাগ-তিতিক্ষা আপনারা জানেন। আল্লাহ মহান আর কিছু দিন গণতন্ত্রকামী মানুষের চূড়ান্ত মুক্তির জন্য তাঁকে সুস্থ করে দিন।"
অপরদিকে, ঝিনাইদহ জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক হারুন অর রশিদ প্লাবন বলেন,
"বাংলাদেশের মানুষের জন্য বেগম খালেদা জিয়ার প্রযোনীয়তা এখনো শেষ হয়নি। বাংলাদেশের আপামর জনসাধারণের সার্বিক কল্যাণে এবং গণতন্ত্র পুনরুদ্ধারে, আল্লাহ তাঁকে দ্রুত সুস্থ করে দিন।"
দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন, আরাপপুর ও ঝিনাইদহ জেলার বিভিন্ন স্থানের জনসাধারণ। এ-সময় তারা বেগম খালেদা জিয়ার আশু রোগ মুক্তি কামনায় দোয়া করেন।
এমএসএম / এমএসএম
আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কাপ্তাই সুইডিশ পলিটেকনিকে রক্তক্ষয়ী সংঘর্ষ, আহত ৯
সিন্ডিকেটের কবজায় হাটহাজারীর বাজার: নিত্যপণ্যের দামে নাভিশ্বাস
মেহেরপুর শহরের বিভিন্ন স্থানে তারের সঙ্গে ঝুলন্ত বোমাসদৃশ বস্তু উদ্ধার: পুলিশ বলছে সাউন্ড বক্স
সন্দ্বীপে দুর্গাপূজা উপলক্ষে ব্রাহ্মণ সংসদের মতবিনিময় সভা
বাবুগঞ্জে ১৫ আগস্ট উপলক্ষে শোক কর্মসূচি: ফেসবুকে ছবি ও ভিডিও ঘিরে আলোচনা
দুমকিতে আমন চাষে বাম্পার সম্ভাবনার আভাস, মাঠে মাঠে চারা রোপণের ধুম
তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে ধৈর্য ধরতে হবে, আগামী বছরই কাজ শুরু: ত্রাণমন্ত্রী
ধামরাইয়ে চুরির অপবাদে মারধরের শিকার যুবকের চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু
৯ শ্রমিকের মৃত্যুর কারণ মাত্রাতিরিক্ত হাইড্রোজেন সালফাইডের উপস্থিতি
চট্টগ্রামে রেলের জলাশয়ে জুয়ার আসর, মৌন সম্মতি
ফুটবল খেলাকে কেন্দ্র করে টুঙ্গিপাড়ায় সংঘর্ষ, আহত ৫
বারহাট্টায় মনসা পূজা ঘিরে জমজমাট পাঁঠার হাট