ঢাকা মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬

শেরপুরের ঝিনাইগাতীতে এগ্রো বিজনেস সেন্টার উদ্বোধন


দেবাশীষ সাহা রায়, শেরপুর photo দেবাশীষ সাহা রায়, শেরপুর
প্রকাশিত: ৩০-১১-২০২৫ দুপুর ২:০

কৃষকদের পণ্য সংরক্ষণ ও বিপণনের সুবিধার্থে শেরপুরের ঝিনাইগাতীতে এগ্রো বিজনেস সেন্টারের উদ্বোধন করা হয়েছে। শনিবার দুপুরে উপজেলার নলকুড়া রাবারড্যাম এলাকায় এ বিজনেস সেন্টারের উদ্বোধন করেন জাইকার বাংলাদেশের প্রধান প্রতিনিধি ইচিগুচি তমোহিদে ।
পরে অতিথিগণ এলজিইডি ও জাইকার যৌথ উদ্যোগে নির্মিত মহারশি নদীর রাবার ড্যাম, রাবার ড্যাম সংযোগ সেতু, মহারশি হেডার ট্যাংক, মহারশি গোডাউন, এগ্রো বিজনেস সেন্টার ও চাতাল, পাইপলাইনসহ অন্যান্য উপপ্রকল্পগুলো পরিদর্শন করেন এবং উপকারভোগীদের সাথে কথা বলেন।
পরে মহারশি ফ্লাগশীপ উন্নয়ন উপপ্রকল্পের উদ্বোধনী সভায় সভাপতিত্ব করেন স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) তত্ত্বাবধায়ক প্রকৌশলী সৈয়দা আসমা খাতুন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জাইকার বাংলাদেশের প্রধান প্রতিনিধি ইচিগুচি তমোহিদে। এতে আরও বক্তব্য দেন জাইকা বাংলাদেশের সিনিয়র প্রতিনিধি সোজি ইজোমি, এলজিইডির প্রধান প্রকৌশলী জাবেদ করিম, এলজিইডির ক্ষুদ্রাকার পানি সম্পদ উন্নয়ন প্রকল্পের (দ্বিতীয় পর্যায়) পরিচালক মো. সানিউল হক, শেরপুর এলজিইডির নির্বাহী প্রকৌশলী মো. মোস্তাফিজুর রহমান, মহারশি রাবারড্যাম পানি ব্যবস্থাপনা সমবায় সমিতির সভাপতি আব্দুর রশিদ প্রমুখ।
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) সূত্রে জানা যায়, ক্ষুদ্রকার পানি সম্পদ উন্নয়ন প্রকল্পের (দ্বিতীয় পর্যায়) আওতায় ১ কোটি ৭৫ লাখ টাকা ব্যয়ে এগ্রো বিজনেস সেন্টার নির্মাণ করা হয়েছে। এখানে কৃষকরা তাদের উৎপাদিত পণ্য সংরক্ষণ করে ন্যায্যমূল্যে বিক্রি করতে পারবেন। এছাড়া এই মহারশি ফ্লাগশীপ উন্নয়ন উপপ্রকল্পের আওতায় ঝিনাইগাতীর মহারশি নদীতে রাবারড্যাম, পানির সঞ্চালন পাইপলাইন ও সমিতি ঘর নির্মাণ করা হয়েছে। এতে আশপাশের ১ হাজার ৯৩ হেক্টর জমি আবাদের আওতায় এসেছে। এতে উপকৃত হচ্ছেন প্রায় ১ হাজার ৫০০ কৃষক। এই মহারশি ফ্লাগশীপ উন্নয়ন উপপ্রকল্পে মোট ব্যয় হয়েছে ১৬ কোটি ৭৯ লাখ টাকা।

এমএসএম / এমএসএম

এসিল্যান্ডের সাথে সাটুরিয়া প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময় সভা

হাটহাজারীতে নানা আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

জনগন বিএনপির সঙ্গেই আছে : আমানউল্লাহ আমান

সান্তাহারে র‌্যাবের অভিযানে ১শ বোতল ফেয়ারডিলসহ দুই নারী আটক

মধুখালীতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

দাগনভূঞায় ভাষা শহীদ সালাম কলেজে বায়োমেট্রিক হাজিরার শুভ উদ্বোধন

শতাব্দী বাঁধন ব্লাড ব্যাংকের উদ্যোগে ২৫০ শিক্ষার্থীর বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়

রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে সড়ক দুর্ঘটনায় পুলিশ কনস্টেবল নিহত

মিরসরাইয়ে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

নেত্রকোণার কলমাকান্দায় অনুমোদনহীন ভবন ভাঙার কাজ শুরু

রৌমারীতে বিএনপি’র ৪৮ তম প্রতিষ্ঠা বাষির্কী পালিত

সিংড়ায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত