ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

অধিকার প্রতিষ্ঠায় নার্সদের আন্দোলন মমেক হাসপাতালে দুই ঘণ্টার প্রতীকি শাট-ডাউন ময়মনসিংহে


প্রদীপ বিশ্বাস, ময়মনসিংহ photo প্রদীপ বিশ্বাস, ময়মনসিংহ
প্রকাশিত: ৩০-১১-২০২৫ দুপুর ২:১৪

নার্স ও মিডওয়াইফদের ৮ দফা দাবিতে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে বাংলাদেশ নার্সেস এসোসিয়েশন (বিএনএ)ও বিএফএ ময়মনসিংহ জেলা শাখার উদ্যোগে প্রতীকী শাট-ডাউন কর্মসূচি পালিত হয়েছে।
রবিবার (৩০ নভেম্বর) সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রতিকী শাট-ডাউন অনুষ্ঠিত হয়।

কর্মসূচিতে সভাপতিত্ব করেন বাংলাদেশ নার্সেস এসোসিয়েশন( বিএনএ) ময়মনসিংহ জেলা শাখার সভাপতি মোঃ মিজানুর রহমান, সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক মোঃ আনোয়ারুল হক।

প্রতিকী শাট-ডাউন উপস্থিত ছিলেন মমেক হাসপাতালের সেবা তত্ত্বাবধায়ক খাদিজা বেগম, উপ সেবা তত্ত্বাবধায়ক হামিদা বেগম,নার্সিং সুপারভাইজার মজিবুর রহমান,ফিরোজ আহমেদ,বিএনএ সহ-সভাপতি আজাহারুল ইসলাম সোহাগ, কোষাধ্যক্ষ মাসুমা পারভীন,ছাত্রছাত্রী বিষয়ক প্রতিনিধি আহাদ, মিডওয়াইফ প্রতিনিধি দীপু রায়,সিনিয়র স্টাফ নার্স আব্দুল লতিফ তালুকদার মিন্টু,তহমিনা খাতুন, সিদ্দিকুর রহমান, লাকী আক্তার, শফিকুল ইসলাম,পাবলিক হেলথ নার্স ইসমাইল হোসেন, হায়দার আলী,নাছরিন পারভীন,জান্নাতুল ফেরদৌস,আম্বিয়া খাতুন পলি,সবুজ মিয়া,হাসান আব্দুল্লাহ,শাহানাজ মুক্তা প্রমুখ।

বিএনএ সভাপতি মিজানুর রহমান বলেন,স্বাস্থ্য খাতের কিছু দালালচক্র আমাদের নানাভাবে বঞ্চিত করছে, তাই নার্সরা আজ রাস্তায় নামতে বাধ্য হয়েছে। আমাদের ৮ দফা দাবি ন্যায়সঙ্গত এটা কোনো অনুরোধ নয়, এটা আমাদের অধিকার। ২ ডিসেম্বরের মধ্যে দাবি না মানলে আমরা ‘কমপ্লিট শাটডাউন এ যেতে বাধ্য হবো। বারবার আন্দোলনের পর আমরা অধিদপ্তর পেয়েছি, এখন আবার ষড়যন্ত্র করে তা কেড়ে নেওয়ার চেষ্টা চলছে এটা আমরা হতে দেব না।

সাধারণ সম্পাদক আনোয়ারুল হক বলেন,নার্সদের প্রমোশনের সঠিক ব্যবস্থা এখনও হয়নি, অথচ দেশের প্রতিটি হাসপাতালে নার্সরাই রোগীর সবচেয়ে কাছে থাকে। অধিদপ্তর আমাদের প্রাণের দাবি এটিকে বিলুপ্ত বা একীভূত করার যেকোনো প্রচেষ্টা আমরা কঠোরভাবে প্রতিহত করবো। ফ্যাসিবাদী সিদ্ধান্তের বিরুদ্ধে নার্সরা ঐক্যবদ্ধ। আমরা রোগী বান্ধব পরিবেশ চাই, রোগীর পাশে থাকতে চাই, কিন্তু আমাদের অধিকার ছিনিয়ে নিলে সেই পরিবেশ কখনো সৃষ্টি হবে না।

সিনিয়র স্টাফ নার্স লতিফ তালুকদার বলেন,মেডিকেলের ওয়ার্ডে রোগীদের ভোগান্তি কমাতে নার্সরা দিন রাত এক করে কাজ করে। অথচ তাদেরই ন্যায্য দাবি বারবার উপেক্ষিত হচ্ছে। আমাদের ধৈর্যের বাঁধ আর ভাঙতে দিবেন না। নার্সদের অধিকার নার্সদের ফিরিয়ে দিন। আমরা রোগীর পাশে থাকতে চাই কিন্তু অবহেলা ও বঞ্চনার মধ্যে কাজ করা সম্ভব নয়।

বক্তারা ৮ দফা দাবি দ্রুত বাস্তবায়নের আহ্বান জানিয়ে বলেন,দাবি মানলে সমাধান, না মানলে পরবর্তী কর্মসূচি হবে আরও কঠো

এমএসএম / এমএসএম

সিংড়ায় প্রশাসনের অভিযানে ৪ লাখ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস

উখিয়ায় ডুবন্ত কাঠের ক্যারিয়ারসহ ইয়াবা উদ্ধার, অস্ত্র-গুলিসহ আটক ৩

অভয়নগরে দুর্যোগ প্রশমন দিবস পালিত, র‌্যালি ও মহড়া

ডিম উৎপাদন বাড়িয়ে রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে: প্রতিমন্ত্রী টুকু

উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত

অসুস্থতার কথা বললেন অবরুদ্ধ চুয়েট ভিসি, চিকিৎসক বললেন ঠিক আছেন

সাপ্তাহিক দেশজনতার কথার উদ্যোগে 'মধূ শিক্ষা নিকেতনে' মেধাবীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন

হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত

সড়কে দুর্ঘটনা কমাতে চালক, যাত্রী ও পথচারীদের সচেতন হওয়ার আহ্বান এসএমপি কমিশনারের

রাজস্থলীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

জয়পুরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

আদমদীঘিতে দুর্যোগ প্রশমন দিবস পালিত

লাকসামে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত