ঢাকা শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬

অবশেষে তৃতীয় টি-টোয়েন্টির স্কোয়াডে শামীম


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ৩০-১১-২০২৫ দুপুর ৩:১০

টি-টোয়েন্টি সিরিজ শুরুর একদিন আগে তার সঙ্গে আলোচনা না করেই দল গঠনের অভিযোগ করেন অধিনায়ক লিটন কুমার দাস। শামীম হোসেন পাটোয়ারির দলে না থাকা নিয়ে অসন্তোষ প্রকাশ করেন তিনি।

প্রথম দুই ম্যাচের স্কোয়াডে শামীম না থাকলেও অবশেষে তৃতীয় ম্যাচের স্কোয়াডে অন্তর্ভূক্ত করা হয়েছে তাকে। শামীমকে স্কোয়াডে ফেরানো হলেও বাদ পড়েনি কেউই। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

শামীমের জায়গায় মাহিদুল ইসলাম অঙ্কনকে দলে নেওয়া হলেও, দুই ম্যাচের কোনোটিতেই একাদশে ছিলেন না এই উইকেটকিপার ব্যাটার।

সিরিজের প্রথম ম্যাচে ৩৯ রানে পরাজিত হওয়ার পর দ্বিতীয় ম্যাচে ৪ উইকেটের জয়ে সিরিজে সমতা ফিরিয়েছে বাংলাদেশ। আগামীকাল চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি।

বাংলাদেশ স্কোয়াড
লিটন দাস, সাইফ হাসান, তানজিদ হাসান, পারভেজ হোসেন, তাওহিদ হৃদয়, জাকের আলী, নুরুল হাসান, মাহিদুল ইসলাম, মেহেদী হাসন, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, মোস্তাফিজুর রহমান, তানজিম হাসান, শরীফুল ইসলাম, সাইফ উদ্দিন, শামীম হোসেন।

এমএসএম / এমএসএম

ওয়েস্টইন্ডিজের বিপক্ষে ৮ উইকেটে হারল বাংলাদেশ

লিড নিয়েও লজ্জার হার বাংলাদেশের

উইন্ডিজদের আগ্রাসী ব্যাটিংয়ে বাংলাদেশের বাজে শুরু

কিউইদের বিপক্ষে পুরো সিরিজের দলে নবিকে নিলো ভারত

নাঈমের ক্যারিয়ারসেরা ব্যাটিংয়ে দেড়শ পেরোল বাংলাদেশের লিড

ব্যালন ডি’অরে মেসিকে পছন্দের শীর্ষে রেখেছিলেন ব্রাজিলসহ ৬ দেশের সাংবাদিক

১৫ মিনিটে হ্যাটট্রিক, রোনালদোর গোল সংখ্যা ৯৮৫

স্পিন বিষে নীল বাংলাদেশ

নারী ক্রিকেটে ৮ বিভাগে কোচ নিয়োগ চূড়ান্ত

ফিলিপসের সেঞ্চুরি, অবশেষে ভারতকে থামাতে পারল নিউজিল্যান্ড

ম্যারাডোনা স্টেডিয়ামের প্রত্যাবর্তনে আর্জেন্টিনা-জার্মানি লড়াই

এ কেমন ছেলেখেলা!

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে ভারতের দলে শেবাগ-দ্রাবিড়পুত্র