ঢাকা বৃহষ্পতিবার, ১৬ জুলাই, ২০২৬

আত্রাইয়ে দীর্ঘ ৬ মাস ধরে ইউএনও পদ শূন্য থাকায় জনসেবা বিঘ্নিত


ওমর ফারুক, আত্রাই photo ওমর ফারুক, আত্রাই
প্রকাশিত: ৩০-১১-২০২৫ দুপুর ৩:৩১

​নওগাঁর আত্রাই উপজেলায় দীর্ঘদিন ধরে উপজেলা নির্বাহী অফিসারের (ইউএনও) গুরুত্বপূর্ণ পদটি শূন্য থাকায় সেবা নিতে আসা সাধারণ মানুষ চরম দুর্ভোগের শিকার হচ্ছেন। উপজেলা প্রশাসনের সর্বাধিক গুরুত্বপূর্ণ এই পদটি ছয় মাস ধরে খালি থাকায় সরকারি পরিষেবা পেতে দীর্ঘসূত্রিতা তৈরি হচ্ছে বলে ভুক্তভোগীরা অভিযোগ করেছেন। 

​জানা যায়, উপজেলা নির্বাহী অফিসার মো. কামাল হোসেন চলতি বছরের জুন মাসে অন্যত্র বদলি হয়ে যাওয়ার পর থেকেই আত্রাইয়ের ইউএনও’র চেয়ারটি শূন্য। দীর্ঘ এই সময় ধরে প্রায় তিন মাস ধরে রাণীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রাকিবুল হাসান প্রায় ৪ মাস অতিরিক্ত দায়িত্ব পালন করেছেন। এর পর  আত্রাই উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. নূরে আলম সিদ্দিক আত্রাই উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) হিসেবে বার্তমান দায়িত্ব পালন করছেন।

​উপজেলা প্রশাসনের হৃৎপিণ্ডস্বরূপ এই পদটি শূন্য থাকায় দাপ্তরিক কার্যক্রম এবং গুরুত্বপূর্ণ নথিপত্র অনুমোদনে দীর্ঘ সময় লাগছে। এতে সাধারণ মানুষের কাঙ্ক্ষিত প্রয়োজন মেটাতে বিলম্ব হওয়ায় ক্ষোভ ও হতাশা বাড়ছে। সরকারি বিভিন্ন কাজ এবং জনগুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণে গতি কমে আসায় স্থানীয় ভুক্তভোগীরা দ্রুত এ সমস্যার সমাধানের দাবি জানিয়েছেন।

​আত্রাই উপজেলার ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার মো. নূরে আলম সিদ্দিক-এর সাথে কথা হলে তিনি বলেন, সহকারী কমিশনার (ভূমি) এবং ভারপ্রাপ্ত ইউএনও-একসঙ্গে দুই গুরুত্বপূর্ণ দপ্তরের গুরুভার সামলানো নিঃসন্দেহে একটি বিরাট চ্যালেঞ্জ। তবে, আমি একজন সরকারি কর্মচারী হিসেবে আমার উপর অর্পিত দায়িত্ব নিষ্ঠার সাথে পালনের জন্য সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি। সাধারণ মানুষ যাতে তাদের সেবা পেতে বেশি ভোগান্তির শিকার না হন, সেই দিকটি নিশ্চিত করতে নিরলস কাজ করছি।

​ ​আত্রাইয়ের জনগণ আশা করছে, দায়িত্বপ্রাপ্ত কর্তৃপক্ষ দ্রুততম সময়ে এই সমস্যার সমাধান করে উপজেলায় একজন নিয়মিত ইউএনও পদায়ন করবেন, যাতে জনসেবা স্বাভাবিক গতিতে ফিরে আসে।

এমএসএম / এমএসএম

বারহাট্টায় যথাযোগ্য মর্যাদায় জুলাই শহীদ দিবস-২০২৬ পালিত

গাজীপুরে ঐতিহ্যবাহী মানিক্য মাধবের রথযাত্রা শুরু

রাণীশংকৈলে জুলাই শহীদ দিবস-২০২৬ পালিত

জুলাই শহীদ দিবস উপলক্ষে পটুয়াখালীতে শ্রদ্ধাঞ্জলি ও আলোচনা সভা অনুষ্ঠিত

রায়পুরে ‘জুলাই শহিদ দিবস ২০২৬’ উদযাপিত

জয়পুরহাট জেলা ছাত্র শিবিরের নতুন কমিটি গঠনঃ সভাপতি আশরাফুল, সেক্রেটারি তারেক

জুলাই শহীদ দিবস ২০২৬: বাঘায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

মাদারীপুরে যথাযোগ্য মর্যাদায় জুলাই শহিদ দিবস উদযাপিত

ভূরুঙ্গামারীতে মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা

মানিকগঞ্জে 'জুলাই শহীদ দিবস' পালিত

নড়াইলে পাতিয়ার বিলে দেশীয় প্রজাতির মাছের পোনা অবমুক্তকরণ

কর্মহীন কালামের বাঁচার আকুতি; সুস্থ হয়ে করতে চায় কাজ

নাচোলে সমবায় কর্মকর্তার বিরুদ্ধে সময় মত অফিস না আসার অভিযোগ