যশোরে যোগ দিলেন নতুন এসপি রফিকুল ইসলাম” প্রথম বার্তা ভালো ব্যবহারে জনআস্থা ফেরাতে হবে
যশোরে নতুন পুলিশ সুপার হিসেবে যোগ দিয়েছেন জনাব সৈয়দ রফিকুল ইসলাম পিপিএম (সেবা)। অদ্য শুক্রবার (২৯ নভেম্বর) বেলা ২টায় তিনি দায়িত্ব গ্রহণ করেন। যোগদানের পর জেলা পুলিশের পক্ষ থেকে নবাগত এসপিকে ফুলেল শুভেচ্ছা জানান বিদায়ী পুলিশ সুপার জনাব রওনক জাহান।
এসময় জেলা পুলিশের একটি চৌকস দল নতুন পুলিশ সুপারকে গার্ড অব অনার প্রদান করে। পরে পুলিশ সুপারের কার্যালয়ের কনফারেন্স রুমে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে পরিচিতি পর্ব অনুষ্ঠিত হয়।
পরিচিতি সভায় এসপি সৈয়দ রফিকুল ইসলাম বলেন, “সেবা প্রদানের ক্ষেত্রে সাধারণ নাগরিকদের সঙ্গে ভালো আচরণ করতে হবে। ভালো ব্যবহারই জনমনে আস্থা ও জায়গা তৈরির সবচেয়ে বড় হাতিয়ার।” তিনি কর্মকর্তাদের দায়িত্বশীলতা ও পেশাদারিত্ব বজায় রেখে কাজ করার নির্দেশনা দেন।
সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) জনাব আবুল বাশার, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মো. রুহুল আমিন, অতিরিক্ত পুলিশ সুপার “ক” সার্কেল আহসান হাবীব, অতিরিক্ত পুলিশ সুপার “খ” সার্কেল মো. রাজিবুল ইসলাম, সহকারী পুলিশ সুপার (নাভারণ সার্কেল) মো. আরিফ হোসেন, সহকারী পুলিশ সুপার (মনিরামপুর সার্কেল) মো. ইমদাদুল হক, বিভিন্ন থানার ওসি ও জেলা পুলিশের কর্মকর্তা-কর্মচারীরা।
এমএসএম / এমএসএম
দাউদকান্দির গোপালপুরে একজনের সুবিধায় নতুন রাস্তা! সরকারি অর্থ অপচয়ের অভিযোগ
ধামইরহাটে পৃথক ঘটনায় মাদক ব্যবসায়ী মাদক সেবীসহ ৪ জন গ্রেপ্তার।
কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশি নিহত
বগুড়ায় শিশু রিফাত হত্যা মামলায় ৫ জনের ফাঁসি ৫ জনের ১০ বছর কারাদণ্ড
১০ বছরের শিশু অন্তঃসত্ত্বা, সেই স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতার আত্মসমর্পণ
জাতীয় পর্যায়ে রানার্স আপ বালক ফুটবল দলকে গণসংবর্ধনা
বারইয়ারহাট পৌর বিএনপির উদ্যোগে রাস্তার দুই পাশে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন
রাজারহাটে গলায় ওড়না পেঁচিয়ে শিক্ষার্থীর আত্মহত্যা
সাহায্য চেয়ে কেমিক্যাল প্রয়োগ; শয়তানের নিঃশ্বাস চক্রের তিন সদস্য গ্রেপ্তার
বেড়ায় স্কুল ফিডিংয়ে ফাঙ্গাস পরা পাউরুটি বিতরণের অভিযোগ উঠেছে
তাড়াশে ৬ষ্ঠ শ্রেণির ছাত্র মারুফ হত্যাকারীর ফাঁসির দাবিতে মানববন্ধন
তিস্তায় পানি হ্রাসবৃদ্ধি: বন্যা আতঙ্কে লালমনিরহাটের চরাঞ্চলেট বাসিন্দারা, খোলা রয়েছে ৪৪ জলকপাট