ঢাকা মঙ্গলবার, ১৯ মে, ২০২৬

রাজশাহীর নবাগত পুলিশ কমিশনারের সাথে সাংবাদিকদের মতবিনিময়


শাহিনুর রহমান সোনা, রাজশাহী ব্যুরো প্রধান  photo শাহিনুর রহমান সোনা, রাজশাহী ব্যুরো প্রধান
প্রকাশিত: ৩০-১১-২০২৫ দুপুর ৩:৩৩

রাজশাহীর নবাগত পুলিশ কমিশনার ড. মোঃ জিল্লুর রহমান রাজশাহীতে কর্মরত গণমাধ্যমের বিভিন্ন মাধ্যমে কর্মরত সাংবাদিকদের সাথে সৌজন্য সাক্ষাৎ , পরিচিতি ও মতবিনিময় করেছেন। এসময় সাংবাদিকরা রাজশাহী শহরের আইন শৃঙ্খলা রক্ষায় বিভিন্ন পরামর্শ ও মতামত প্রদান করেছেন৷ পুলিশ কমিশনার নগরীর শান্তি-শৃঙ্খলা রক্ষায় সাংবাদিক এবং সাংবাদিকদের মাধ্যমে জনসাধারণকে পুলিশের পাশে থাকার আহবান জানিয়েছেন। 
 
রবিবার (৩০ নভেম্বর) দুপুর ১২ টায় রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার কার্যালয়ের কনফারেন্স রুমে এ মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে।  

ড. মোঃ জিল্লুর রহমান রাজশাহী মেট্রোপলিটন পুলিশের ৩৩তম পুলিশ কমিশনার হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছেন। রাজশাহী মহানগরীর নাগরিকদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা, আইনশৃঙ্খলা সমুন্নত রাখা এবং একটি নিরাপদ শহর গড়ে তোলা তার অঙ্গীকার। এই গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনের ক্ষেত্রে তিনি রাজশাহীর নাগরিক সমাজ, গণমাধ্যম ও প্রশাসনসহ সকল শ্রেণি-পেশার মানুষের সহযোগিতা কামনা করেন।

উল্লেখ্য, ড. মোঃ জিল্লুর রহমান ১৯৭৩ সালে বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলায় জন্ম গ্রহন করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের Public Administration থেকে অনার্স এবং মাস্টার্স ডিগ্রি অর্জন করেন। অতি সম্প্রতি তিনি বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (BUP) থেকে PhD. ডিগ্রি অর্জন করেন। তার
গবেষণার শিরোনাম ছিল: “POLICING AND PROTECTION OF ROHINGYAS IN COX'S BAZAR CAMPS: EXPLORING SECURITY CHALLENGES AND EFFECTIVE POLICING". তিনি ১৮ তম BCS এর মাধ্যমে ১৯৯৯ সালে বাংলাদেশ পুলিশে যোগদান করেন এবং তখন থেকে বাংলাদেশ পুলিশের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করে আসছেন।

২০০৮ সালের এপ্রিল থেকে ২০০৯ সালের এপ্রিল পর্যন্ত তিনি জাতিসংঘের সুদান মিশন (UNMISS) এ পার্সোনেল অফিসার, লজিস্টিক অফিসার এবং Station Commander হিসেবে কর্মরত ছিলেন। এই
সময় তিনি নিরাপত্তা পরিকল্পনা ও বাস্তবায়নে গুরুত্বপূর্ণ অবদান রাখেন। ২০১৩ থেকে ২০১৪ সাল পর্যন্ত তিনি United Nations Hybrid Mission In Darfur (UNAMID) এ Station Commander হিসেবে দায়িত্ব
পালন করেন। সেখানে তিনি বিশেষভাবে নিরাপত্তা ঝুঁকিপূর্ণ এলাকা নিয়ে গবেষণা করে পূর্ব প্রস্তুতি ও পূর্ব সতর্কতামূলক তথ্য সংগ্রহ করেন। নিরাপত্তা হুমকি ও ঝুঁকি মূল্যায়ন করে নিরাপত্তা ঝুঁকি ব্যবস্থাপনার পরিকল্পনা প্রণয়ন করেন। এছাড়াও, তিনি নিয়মিত বিভিন্ন প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করেন, যার মধ্যে
রয়েছে নিরাপত্তা ঝুঁকি মূল্যায়ন, নিরাপত্তা ঝুঁকি ব্যবস্থাপনা, সক্ষমতা বৃদ্ধি এবং সহকর্মীদের নিরাপত্তা ও
সুরক্ষার জন্য উপযোগী পরিকল্পনা প্রণয়ন করেন। তার পুরো ক্যারিয়ার জুড়ে তিনি দেশ-বিদেশের বিভিন্ন প্রতিষ্ঠান থেকে বহুমাত্রিক প্রশিক্ষণ গ্রহণ করেছেন। তিনি দেশ-বিদেশের বিভিন্ন জায়গা থেকে প্রশিক্ষণ গ্রহণ করেছেন যার মধ্যে রয়েছে- জাতিসংঘের বিভিন্ন সংস্থা, জাপান, সিঙ্গাপুর, মালয়েশিয়া, বাংলাদেশ পুলিশের বিভিন্ন প্রশিক্ষন কেন্দ্র ইত্যাদি। তিনি ২০০৯ সালে Un Peace Keeping Mission UNMISS
(SUDAN) থেকে এবং ২০১৩ সালে UNAMID (DARFUR) থেকে United Nations Medal দ্বারা
সম্মানিত হন।

তিনি বিভিন্ন প্রফেশনাল নেটওয়ার্ক এবং সংগঠনে সক্রিয়, যেমন : "Member of the Public Administration Alumni Association. Member of the Bangladesh Civil Service Association (18th Batch).
Member of the Bangladesh Civil service (Police) Association etc.

তিনি তার সুদীর্ঘ কর্মজীবনে SSF (স্পেশাল সিকিউরিটি ফোর্স), ট্যুরিস্ট পুলিশ, অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন), RAB, অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক), DMP সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ইউনিটে অত্যন্ত
দক্ষতা ও পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করেছেন।

এমএসএম / এমএসএম

লোহাগড়ার সিডি বাজারে গাঁজা বিক্রির সময় জনতার হাতে মাদক কারবারি আটক

ছাত্রদলের ঢাকা মহানগর পশ্চিম কমিটিতে আইন বিষয়ক সম্পাদক চৌগাছার জাফর ইকবাল

রৌমারীতে ভারপ্রাপ্ত শিক্ষা কর্মকর্তা বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ

কুষ্টিয়ায় ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযান

​রাণীনগরে পাইকারি দোকানের টিন কেটে দেড় লাখ টাকার সিগারেট চুরি, থানায় অভিযোগ

নওয়াপাড়ায় ব্যবসায়ী হত্যা মামলার প্রধান আসামি যশোর থেকে গ্রেফতার

মেঘনায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ক্ষোভ: “তিন মাসে চার খুন, স্বরাষ্ট্রমন্ত্রী কী করছেনঃ হাসনাত আবদুল্লাহ

ফরিদগঞ্জ সরকারি ডিগ্রি কলেজে অনিয়মের অভিযোগে আলোচনায় অধ্যাপক শাহ মোঃ মাছুম মিয়া

শিবপুর থেকে চুরি করা শিশু ৪ হাজার টাকায় বিক্রি

মান্দায় গ্রাম আদালত সক্রিয়করণ কর্মশালা অনুষ্ঠিত

পিরোজপুরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের মাঝে অনুদানের চেক বিতরণ

পিরোজপুরে ২৫টি হারানো মোবাইল উদ্ধারকরে মালিকদের হাতে তুলে দিল জেলা পুলিশ

অভয়নগরে আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে একাধিক সিদ্ধান্ত