যশোরে অস্ত্র, গুলি, ম্যাগজিন ও গাঁজাসহ লিটন আটক
যশোরে অস্ত্র, গুলি, ম্যাগজিন ও মাদকসহ চিহ্নত অস্ত্র ব্যবসায়ী লিটন গাজীকে আটক করেছে ডিবি পুলিশ। শনিবার রাতে ডিবির ওসি মঞ্জুল হক ভুঞার নেতৃত্বে একটি টিম অভিযান চালিয়ে তাকে আটক করে।
এসময় তার কাছ থেকে ৫ টি বিদেশী পিস্তল, ১০ টি ম্যাগজিন, ৫০ রাউন্ড গুলি এবং সাড়ে ৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়। আটক লিটন যশোর সদর উপজেলার সুজলপুর মধু গ্রামের নুর ইসলামের ছেলে।
রোববার দুপুরে পুলিশ সুপারের কার্যালয়ে এক প্রেস ব্রিফিং-এ পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম জানান, অস্ত্র ও মাদক ব্যবসায়ী লিটন প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে দীর্ঘদিন যাবত আন্ডার ওয়াল্ডে ব্যবসা চালিয়ে আসছে।
গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের অভিযানে আটক লিটন গাজীর বাড়ির বক্্র খাটের ভিতরে বিশেষভাবে লুকিয়ে রাখা উল্লেখিত অস্ত্র ও মাদক উদ্ধার করা হয়। তিনি জানান এসব অস্ত্র ও মাদক বেনাপোল সীমান্ত দিয়ে আনা হয়েছে এবং ঢাকা ও চট্রগ্রামে পাঠানোর প্রক্রিয়া চালাচ্ছিল বলে প্রাথমিক জিজ্ঞাবাদে জানা গেছে।
ডিবির ওসি মঞ্জুল হক ভুঞা জানান, আটক লিটনের বিরুদ্ধে অস্ত্র ও মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে পৃথক মামলা দায়ের করা হয়েছে। আসামীর বিরুদ্ধে ইতিপূর্বে ৩টি মাদক মামলা রয়েছে।
উল্লেখ্য গত ২৬ জুন ভোর রাতে যশোরের ঝিকরগাছায় প্রাইভেট কার দুর্ঘটনায় নিহত হন লিটন গাজীর স্ত্রী আরিফিন আক্তার জুঁই ও ছাত্রলীগ নেতা মিলন। রহস্য জনক এই দুর্ঘটনা নিয়ে নানা গুঞ্জন রয়েছে। অনেকের ধারণা ওই প্রাইভেটকারে স্বর্ণ, অস্ত্র ও মাদক ছিল। তবে রহস্য জনক কারণে দুইজন ঘটনাস্থলে নিহত হয় এবং তাদের সাথে থাকা অপর দুই সহযোগী মামুন ও মাসুদকে আইনের আওতায় আনা হয়নি।
এমএসএম / এমএসএম
দাউদকান্দির গোপালপুরে একজনের সুবিধায় নতুন রাস্তা! সরকারি অর্থ অপচয়ের অভিযোগ
ধামইরহাটে পৃথক ঘটনায় মাদক ব্যবসায়ী মাদক সেবীসহ ৪ জন গ্রেপ্তার।
কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশি নিহত
বগুড়ায় শিশু রিফাত হত্যা মামলায় ৫ জনের ফাঁসি ৫ জনের ১০ বছর কারাদণ্ড
১০ বছরের শিশু অন্তঃসত্ত্বা, সেই স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতার আত্মসমর্পণ
জাতীয় পর্যায়ে রানার্স আপ বালক ফুটবল দলকে গণসংবর্ধনা
বারইয়ারহাট পৌর বিএনপির উদ্যোগে রাস্তার দুই পাশে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন
রাজারহাটে গলায় ওড়না পেঁচিয়ে শিক্ষার্থীর আত্মহত্যা
সাহায্য চেয়ে কেমিক্যাল প্রয়োগ; শয়তানের নিঃশ্বাস চক্রের তিন সদস্য গ্রেপ্তার
বেড়ায় স্কুল ফিডিংয়ে ফাঙ্গাস পরা পাউরুটি বিতরণের অভিযোগ উঠেছে
তাড়াশে ৬ষ্ঠ শ্রেণির ছাত্র মারুফ হত্যাকারীর ফাঁসির দাবিতে মানববন্ধন
তিস্তায় পানি হ্রাসবৃদ্ধি: বন্যা আতঙ্কে লালমনিরহাটের চরাঞ্চলেট বাসিন্দারা, খোলা রয়েছে ৪৪ জলকপাট