দূর্গম চরাঞ্চলে শিক্ষকদেরকে বিশেষ ভাতার আওতায় আনা হবে, মনপুরায় প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা
প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার বলেছেন, "প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষকদের কাঙ্খিত ১১ তম গ্রেড শিঘ্রই বাস্তবায়িত হবে। এবং তাদের অন্যান্য দাবী দাওয়া মেনে নেয়ার ব্যাপারে আমাদের পুরোপুরি সমর্থন রয়েছে। আশা করি শিক্ষকরা তাদের কর্মসূচি স্থগিত করবে। এবং বছরের শেষ বার্ষিক পরীক্ষা ও পাঠদানে শিক্ষার্থীদেরকে হুমকির মুখে ফেলবে না।
রবিবার (৩০ নভেম্বর) দুপুরে ১২ টায় ভোলার মনপুরা উপজেলায় প্রাথমিক বিদ্যালয় পরিদর্শণে এসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।
এছাড়াও বিচ্ছিন্ন চরাঞ্চলের বিদ্যালয়গুলোতে শিক্ষক সংকট সম্পর্কে তিনি আরও বলেন, "শিঘ্রই নতুন শিক্ষক নিয়োগের মাধ্যমে চরাঞ্চলের প্রতিষ্ঠানগুলোর শিক্ষক সংকট নিরশন করা হবে। এবং দূর্গম চরাঞ্চলে শিক্ষকদেরকে বিশেষ ভাতার আওতায় আনা হবে। "
পরে প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার উপজেলার তিনটি প্রাথমিক বিদ্যালয়ের শ্রেণীকক্ষ, অফিসরুম ও অবকাঠামো প্ররিদর্শন করেন। এরমধ্যে রয়েছে, হাজীর হাট মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়, ১৫ নং কাউয়ার টেক সরকারি প্রাথমিক বিদ্যালয় ও চরফৈজুদ্দিন ভূঁইয়ার হাট সরকারি প্রাথমিক বিদ্যালয়।
পরিদর্শনকালে দ্বীপাঞ্চলে প্রতিকুল পরিবেশে শিক্ষার মান উন্নয়ন, শিক্ষার্থীদের বিদ্যালয়ে উপস্থিতি নিশ্চিৎকরন ও দিকনির্দেশনামূলক পরামর্শ দেন উপদেষ্টা।
এসময় প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টার সহধর্মিনী ডাঃ রমা সাহা, শিক্ষা প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক মো. আতিকুর রহমান, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরিকল্পনা ও উন্নয়ন পরিচালক মিরাজুল ইসলাম উকিল, ভোলা জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আজহারুল হক, মনপুরা উপজেলনির্বাহী করবমকর্তা মোঃ ফজলে রাব্বি, উপজেলা প্রথমিক শিক্ষা অফিসার মোঃ কামরুল হাসান, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রনালয়ের বিভিন্ন স্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এমএসএম / এমএসএম
সম্পদ বিলিয়ে আজ অনুতপ্ত ৮৫ বছরের শামসুল, বললেন ‘ভুল করেছি’
প্রধানমন্ত্রী তারেক রহমানের বাগেরহাটে আগমনকে ঘিরে বিএনপি ও সাধারণ কর্মীদের মধ্যে উৎসাহ উদ্দীপনা
পটুয়াখালীতে আনসারের উচ্চতর প্রশিক্ষণের সমাপনী : গণপ্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধির আহ্বান মহাপরিচালকের
তরিকুল ইসলামের ৮ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে শালিখায় দোয়া মাহফিল অনুষ্ঠিত
শিবগঞ্জে ১৪৪ ধারা ভঙ্গ করে বিরোধপূর্ণ জমিতে বাড়ি নির্মাণের অভিযোগ
কালাইয়ে ফাঁকা স্ট্যাম্পে স্বাক্ষর নেওয়ার অভিযোগ, থানায় লিখিত অভিযোগ
বাউফলে ইদ্রিস মোল্লা ডিগ্রি কলেজের এডহক কমিটির সভাপতিকে সংবর্ধনা
রৌমারীতে স্বামীর স্বীকৃতির দাবিতে ৫ দিন ধরে অনশন স্ত্রীর, বিচার প্রতারণায় পরিবার
নবীগঞ্জে মাদ্রাসাবিরোধী অপপ্রচার ও ষড়যন্ত্রের প্রতিবাদে সমাবেশ
গুরুদাসপুরে কৃষকের বাড়িতে দফায় দফায় অগ্নিকাণ্ড, আতঙ্কে পরিবার
রায়পুরে চরবংশিতে ছুরিকাঘাত, বিএনপি নেতাসহ আহত ৪
বড়লেখায় ১৮ চা বাগানে শ্রমিক ইউনিয়ন নির্বাচনে প্রশাসনের প্রস্তুতি শুরু, ভোটার ৪ হাজার