ঢাকা মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬

কুষ্টিয়া -ঝিনাইদহ মহাসড়ক সংস্কারের দাবিতে ইবি শিক্ষার্থীদের সড়ক অবরোধ


ইবি প্রতিনিধি photo ইবি প্রতিনিধি
প্রকাশিত: ১-১২-২০২৫ দুপুর ২:২৩

কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়ক সংস্কারের দাবিতে সড়ক অবরোধ করে অবস্থান কর্মসূচি পালন করেছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থীরা। রবিবার (৩০ নভেম্বর) বেলা সাড়ে ১১টা থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকসংলগ্ন মহাসড়ক অবরোধ করেন তারা। এ কর্মসূচিতে শাখা ছাত্রদল ও ছাত্রশিবির সহ অন্যান্য ছাত্র সংগঠনগুলো সংহতি জানিয়ে নেতাকর্মীরা অবস্থান নেন।এতে দীর্ঘ পাঁচ কিলোমিটার সড়কে যানজট সৃষ্টি হয়। বিকাল ৪টার দিকে দুই জেলার কর্তৃপক্ষের আশ্বাসে কর্মসূচি স্থগিত রাখেন শিক্ষার্থীরা।

এসময় আন্দোলনকারী শিক্ষার্থীদের পক্ষে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, ইবি শাখার আহ্বায়ক এস এম সুইট বলেন, ‘ বিশ্ববিদ্যালয় থেকে কুষ্টিয়া ও ঝিনাইদহ পর্যন্ত মহাসড়কের বড় অংশ এখন মরণ ফাঁদে পরিণত হয়েছে। হাজার হাজার শিক্ষার্থী ও যাত্রীরা মৃত্যু ঝুঁকি নিয়ে এই রাস্তায় চলাচল করছেন। বিভিন্ন সময় শিক্ষার্থীরা দাবি জানালেও সংস্কারে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি।’এদিকে সড়ক অবরোধ করায় ভোগান্তিতে পড়েন দূরদূরান্তের যাত্রীরা। তারা জানান, সড়কের অবস্থা আসলেই বেহাল। তবে রাস্তা আটকে দিলে দূরের যাত্রীদের দুর্ভোগ পোহাতে হয়। এই বিষয়টিও বিবেচনায় আনা উচিত।সর্বশেষ বিকালে কুষ্টিয়া ঝিনাইদহ জেলার সড়ক উপবিভাগ প্রকৌশলী জিয়া উদ্দিন, কুষ্টিয়া সদর উপজেলার উপজেলা নির্বাহী অফিসার রোকনুজ্জামান, সহকারী প্রকৌশলী ও স্টাফ অফিসার আহসানুল কবির, নির্বাহী প্রকৌশলী হাফিজুর রহমান, শৈলকূপা উপজেলার এসিল্যান্ড এস এম সিরাজুল সালেহীন সরেজমিনে উপস্থিত ছিলেন। তারা আশ্বস্ত করে বলেন, ‘আগামীকাল (১ ডিসেম্বর) থেকে দুই মালবাহী ট্রাক নিয়ে কাজ শুরু করে দিব। কুষ্টিয়াতে ইতোমধ্যে কাজ শুরু হয়েছে। আমরা সড়কের যে অংশগুলা সমস্যা সেখানে নতুন করে পিচ এবং ইট দিয়ে সংস্কার করে দিব। আশা করি আগামী এক সপ্তাহের মধ্যে কাজ সম্পন্ন হবে।’

এমএসএম / এমএসএম

পানছড়িতে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের সমন্বয়ে সাংগঠনিক সভা

রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমান'র মৃত্যু: সর্বস্তরে শোক ও শ্রদ্ধা"

নেত্রকোণার পূর্বধলায় বাসে তল্লাশি,৪০ বোতল ফেনসিডিলসহ যুবক আটক

রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ায় বিলাইছড়ি উপজেলা ফুটবল দলকে সেনা জোনের সংবর্ধনা ও অর্থ প্রদান

তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে ‎কুমিল্লা মহানগরী জামায়াতের বিক্ষোভ সমাবেশ ও মিছিল

কুমিল্লা সীমান্তে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ

বালাগঞ্জে ব্রীজ নির্মাণে মুখোমুখি গ্রামবাসী

হাকিমপুরে সাজাপ্রাপ্ত ও পরোয়ানাভুক্তসহ ৫ আসামি গ্রেপ্তার

ভুয়া খারিজ-ডিসিআর দিয়ে খতিয়ান খোলার চেষ্টা, আটক ব্যক্তি মুচলেকায় মুক্ত—মূল অপরাধী অধরা

দেবিদ্বারে মা ও আট মাসের ভাতিজিকে হত্যার অভিযোগ, অভিযুক্ত যুবক আটক

বারহাট্টায় আগুনে পুড়ে যাওয়া বাড়ি পরিদর্শন করলেন এমপি আনোয়ারুল হক

গাজীপুরে সন্ত্রাসবিরোধী আইনে আওয়ামী লীগের ১১ নেতাকর্মী গ্রেপ্তার

মাদক, জুয়া ও ইভটিজিংয়ে জড়িতরা সমাজের শত্রু, তাদের ছাড় নয়: এমপি আব্দুল মহিত তালুকদার