মুকসুদপুরে বস্তাবন্দি লাশ উদ্ধার: নিখোঁজের ৪দিন পর মিললো অন্তঃসত্ত্বা গৃহবধূর মরদেহ
গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের লতিফপুর গ্রামে ৩ মাসের অন্তঃসত্ত্বা ইতি বেগমের (২০) বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে পুলিশ ও ফায়ার সার্ভিস। শনিবার (৩০ নভেম্বর) সন্ধ্যা ৬টার দিকে বাড়ির পূর্ব পাশের একটি জলাশয় থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়।
পারিবারিক সূত্রে জানা গেছে, মুকসুদপুর উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের লতিফপুর গ্রামের রাসেল শেখ তার স্ত্রী ইতি বেগমকে পাওয়া যাচ্ছে না মর্মে গত ২৬ নভেম্বর মুকসুদপুর থানায় একটি সাধারণ ডায়েরী করেন। অভিযোগের ৪দিন পর রাসেল শেখের বাড়ীর পাশে পুকুরে স্থানীয়রা বস্তাবন্দি অবস্থায় তাঁর মরদেহ দেখতে পেয়ে মুকসুদপুর থানা পুলিশকে খবর দেয়। সংবাদ পেয়ে মুকসুদপুর থানার ওসি মোস্তফা কামাল, তদন্ত কর্মকর্তা শীতল চন্দ্র পাল, এসআই মোবারক হোসেন এবং ফায়ার সার্ভিস (সিভিল ডিফেন্স)
স্টেশন অফিসার মোঃ মেহেদী হাসান তার সদস্যদের নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশ উদ্ধার ও প্রাথমিক তদন্ত করেন। মরদপহ উদ্ধারের পর থেকে নিহত ইতি বেগমের স্বামী শেখ রাসেল এবং তার পরিবারের লোকজন গা ঢাকা দিয়েছে বলে জানা গেছে।
এলাকাবাসী জানান, ইতি বেগম ৩ মাসের অন্তঃ সত্ত্বা ছিলেন এবং এটি ‘নির্মম হত্যাকাণ্ড’ বলে দাবি করেন তারা। দ্রুত হত্যাকারীদের শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান স্থানীয়রা। পুলিশ জানান,ঘটনাটি পরিকল্পিত হত্যাকাণ্ড হতে পারে। মরদেহ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ঘটনার পর থেকে স্বামী রাসেল শেক পলাতক রয়েছে বলেও জানান।
পারিবারিকভাবে জানা গেছে, গোবিন্দপুর ইউনিয়নের লতিফপুর গ্রামের লায়েক শেকের ছেলে রাসেল সেক ৩/৪ বছর আগে ঢাকা সাভারে ইটভাটায় কাজ করতো। পাশাপাশি জামালপুর জেলার সরিষাবাড়ী উপজেলার দৌলতপুর দয়ালপুর গ্রামে মৃত ইদ্রিস আলীর মেয়ে ইতি বেগম একটি গার্মেন্টসে চাকরি করার সুবাধে তাদের মধ্যে পরিচয় ঘটে। এরপর উভয় পক্ষের সিদ্ধান্তে ৩ বছর আগে তাদের বিবাহ সম্পন্ন হয়েছিল। বর্তমান ইতি বেগম ৩ মাসের অন্তঃসত্ত্বা ছিলেন।
এমএসএম / এমএসএম
সিংড়ায় প্রশাসনের অভিযানে ৪ লাখ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস
উখিয়ায় ডুবন্ত কাঠের ক্যারিয়ারসহ ইয়াবা উদ্ধার, অস্ত্র-গুলিসহ আটক ৩
অভয়নগরে দুর্যোগ প্রশমন দিবস পালিত, র্যালি ও মহড়া
ডিম উৎপাদন বাড়িয়ে রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে: প্রতিমন্ত্রী টুকু
উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত
অসুস্থতার কথা বললেন অবরুদ্ধ চুয়েট ভিসি, চিকিৎসক বললেন ঠিক আছেন
সাপ্তাহিক দেশজনতার কথার উদ্যোগে 'মধূ শিক্ষা নিকেতনে' মেধাবীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন
হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত
সড়কে দুর্ঘটনা কমাতে চালক, যাত্রী ও পথচারীদের সচেতন হওয়ার আহ্বান এসএমপি কমিশনারের
রাজস্থলীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
জয়পুরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
আদমদীঘিতে দুর্যোগ প্রশমন দিবস পালিত