পঞ্চগড়ে ১৮ বিজিবির ৫০ বছর পূর্তিতে সুবর্ণ জয়ন্তী উদযাপন
পঞ্চগড়ে ১৮ ব্যাটালিয়ন এর বিজিবির প্রতিষ্ঠা বার্ষিকী ৫০ বছর পূর্তিতে "সুবর্ণ জয়ন্তী" উদযাপন করা হয়েছে। সোমবার (১ ডিসেম্বর) দুপুরে বিজিবির আয়োজনে মহাপরিচালক, বর্ডার গার্ড বাংলাদেশ এর সৌজন্যে কেক কাটা হয়।পরে প্রীতিভোজ অনুষ্ঠানের আয়োজন করে। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত মহাপরিচালক, রিজিয়ন কমান্ডার, উত্তর পশ্চিম রিজিয়ন, রিজিয়ন সদর দপ্তর, রংপুরের ব্রিগেডিয়ার জেনারেল এ এস এম নাছের, পিএসসি, জিপ্লাস,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,উপ মহাপরিচালক, সেক্টর কমান্ডার, সেক্টর সদর দপ্তর, ঠাকুরগাঁও এর কর্ণেল মোহাম্মদ সুরুজ মিয়া, বিজিবিএম, পিএসসি, এছাড়াও অধিনায়ক, পঞ্চগড় ব্যাটালিয়ন (১৮ বিজিবি) সহ অন্যান্য অধিনায়কগণ এবং বেসামরিক প্রশাসনের পঞ্চগড় জেলার জেলা প্রশাসক, পুলিশ সুপার, সিভিল সার্জন, সামরিক ও বেসামরিক অন্যান্য কর্মকর্তাসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।
প্রেস বিজ্ঞপ্তিতে ১৮ বিজিবির পদাতিক লেঃকর্নেল পরিচালক ও অধিনায়ক আব্দুল্লাহ মোহাম্মদ কায়েস জানান,পঞ্চগড় ব্যাটালিয়ন (১৮ বিজিবি) ১৯৭৫ সালের ১ ডিসেম্বর কুমিল্লা সেক্টরের আওতাধীন মহিপাল নামক স্থানে প্রতিষ্ঠা লাভ করে। প্রতিষ্ঠার পর হতে জয়লস্কর, মারিশ্যা, রংপুর, ওয়াগ্গাছড়া, কাপ্তাই, নেত্রকোনা, বলিপাড়া, চুয়াডাংগা এবং ছোটহরিণায় নিষ্ঠা ও পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করে গত ২৫ ফেব্রুয়ারি ২০১২ তারিখ হতে পঞ্চগড় এ দায়িত্বভার গ্রহণ করে।দায়িত্বভার গ্রহণের পর ১৩৫.৫৯১ কিঃ মিঃ দায়িত্বপূর্ণ এলাকায় অবস্থিত ১৯টি বিওপি এবং ১টি আইসিপি এর দায়িত্ব পালন করে এবং চলতি বছরে ১৬ জন আসামীসহ এক কোটি ৭৯ লক্ষ টাকার অধিক চোরাচালানী মালামাল আটক করা হয়।
তিনি আরো জানান,সীমান্ত রক্ষার পাশাপাশি আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে বেসামরিক প্রশাসনকে সহায়তা করে আসছে।এছাড়াও ব্যাটালিয়নের বাংলাবান্ধা আইসিপিতে প্রতি সপ্তাহে শনিবার এবং মঙ্গলবার বিজিবি-বিএসএফ যৌথ রিট্রিট প্যারেড পরিচালনা করে প্রতিপক্ষের সাথে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক স্থাপন। চলতি বছর রংপুর রিজিয়ন আন্তঃ ব্যাটালিয়ন ফায়ারিং প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন এবং ভলিবল প্রতিযোগিতায় রানার আপ হওয়ার গৌরব অর্জন করে।
এমএসএম / এমএসএম
ধর্মীয় বক্তার পরিচয় ব্যবহার করে লাখ লাখ টাকা আত্মসাৎ, পূর্বধলায় প্রতারক গ্রেপ্তার
এবারে বরিশালে শারদীয় দুর্গাউৎসবে ৬৩৭ মণ্ডপে দুর্গাপূজা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি
বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষার মান ও শিক্ষকের মর্যাদা রক্ষার আহ্বান
গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার
পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ
ধনবাড়ীতে পৃথক অভিযানে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩
টাঙ্গাইলে ৫ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করলো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর
মোহনগঞ্জে শিক্ষকদের আপত্তি উপেক্ষা করে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান রদবদলের অভিযোগ
আদমদীঘিতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা
ঠাকুরগাঁওয়ে ২০ টাকার আলু ১৪ টাকায়, লোকসানে কৃষক ও ব্যবসায়ীরা
গজারিয়ায় বেগম খালেদা জিয়ার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর প্রথম রাউন্ডের শেষ ম্যাচ অনুষ্ঠিত
বছরের পর বছর অচল চালকলকে সচল দিখিয়ে গুদামে নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ