ঝিনাইদহে সাবেক যুবদল নেতা হায়দার আলী হাদুর মৃত্যু বার্ষিকী পালন ও দোয়া মাহফিল
ঝিনাইদহ জেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক শহীদ হায়দার আলী হাদুর ১৮তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে, শহীদ হায়দার আলী হাদু স্আমৃতি সংসদের আয়োজনে ও জেলা বিএনপি'র সার্বিক পৃষ্ঠপোষকতায় এক দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১লা ডিসেম্বর) ঝিনাইদহ প্রেসক্লাবের সামনে এ উপলক্ষে আয়োজিত দোয়া মাহফিল ও আলোচনা সভায় বক্তব্য রাখেন, ঝিনাইদহ জেলা বিএনপি’র সভাপতি এম এ মজিদ, সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা, বড় ভাই সহ-সভাপতি আক্তারুজ্জামান, সদর উপজেলা বিএনপির সভাপতি মুন্সি কামাল আজাদ পান্নু, জেলা বিএনপি’র সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মজিদ বিশ্বাস, আনোয়ারুল ইসলাম বাদশা, জেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক সাজেদুর রহমান, মো. শাহজাহান আলী, সাকিব আহম্মেদ বাপ্পি, পৌর বিএনপি’র ভারপ্রাপ্ত সভাপতি শামসুজ্জামান লাকি, মনিরুজ্জামান মিঠু সহ আরও অনেকে।
বক্তব্য প্রদান কালে নেতা-কর্মীরা আবেগাপ্লুত কণ্ঠে শহীদ হায়দার আলী হাদুর বর্ণাঢ্য রাজনৈতিক জীবন এবং মর্মান্তিক হত্যাকাণ্ডের প্রেক্ষাপট নিয়ে আলোচনা করেন।
আলোচনা সভা শেষে শহীদ হায়দার আলী হাদুর রুহের মাগফেরাত কামনা করে মোনাজাত পরিচালনা করেন জেলা ওলামা দলের সভাপতি আল-মাহাদি লিপিয়ার।
উল্লেখ্য, ২০০৬ সালের ১লা ডিসেম্বর মাগরিবের নামাজ পড়ে শহরের নিজ বাড়ির সামনে পৌঁছালেই সন্ত্রাসীদের গুলিতে খুন হন যুবদল নেতা হায়দার আলী হাদু। অথচ, ১৮টি বছর পার হলেও আজও খুনের বিচার পায়নি তার পরিবার। হাদু হত্যা আজও জনমনে রহস্যের বেড়াজাল হয়েই আছে। মুখোশ উন্মোচন হয়নি খুনিদের।
ঝিনাইদহ জেলার পৌর মুরারিদহ গ্রামের সন্তান হায়দার আলী হাদু জেলা বিএনপি'র প্রতিটি নেতা-কর্মীর কাছে আজও অনুপ্রেরণার বাতিঘর। রাজনৈতিক অঙ্গনে এখনো অনেকে তাঁকে উত্তম আদর্শ হিসেবে মানেন।
আলোচনা সভা শেষে, বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগ মুক্তি কামনায় বিশেষ দোয়া করা হয়।
এমএসএম / এমএসএম
সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের দাবিতে সিএমপি কমিশনারকে সিআরএর স্মারকলিপি
চাঁপাইনবাবগঞ্জের প্রান্তিকপাড়ায় ইয়াবাসহ স্বামী-স্ত্রী আটক
নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ, ইউএনওকে স্মারকলিপি
বোদায় পুজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীর মাঝে উপহার বিতরণ
বরিশাল বিএম কলেজের মেধাবী ছাত্রী ঝুমুর খানমের মৃত্যুর ঘটনায় মামলা দায়ের
বাকেরগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা
চাঁপাইনবাবগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
গলাচিপায় মা ইলিশ সংরক্ষণ অভিযানে নিষেধাজ্ঞা অমান্য, তিন জেলের এক মাসের কারাদণ্ড
মেঘনার বুকে ইতিহাস, ঐতিহ্য ও সংগ্রামের জনপদ মনপুরা
গোদাগাড়ীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত,অগ্নিনির্বাপণ মহড়া অনুষ্ঠিত
সখিপুরে মায়েদের নিয়ে ঋতুস্রাবকালীন স্বাস্থ্যবিধি বিষয়ক কর্মশালা
রায়গঞ্জে দুর্যোগ প্রশমন দিবস পালিত, বজ্রপাতের ঝুঁকি কমাতে তালগাছ রোপণের আহ্বান