জয়পুরহাটে বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনায় কোরআন খতম ও দোয়া মাহফিল
বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী, বিএনপি চেয়ারপার্সন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনায় জয়পুরহাটের বিভিন্ন এতিম খানার কোমলমতি বাচ্চাদের নিয়ে শহীদ ডাক্তার আবুল কাশেম ময়দানে পবিত্র কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ফয়সল আলিম এর আয়োজনে এ কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন-জয়পুরহাট জেলা ওলামা দলের আহবায়ক লোকমান হোসেন, জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক জহুরুল ইসলাম, জিয়া পরিষদের শহর শাখার যুগ্ন সাধারণ সম্পাদক ও জয়পুরহাট বি,আর,ডি,বি চেয়ারম্যান জাকির আহম্মেদ মেহেদী, জেলা বিএনপি'র সাবেক দফতর সম্পাদক হায়দার আলী, জেলা বিএনপি'র সাবেক কোষাধ্যক্ষ আহমেদুর রহমান মুক্তন, শহর বিএনপি'র সাবেক সিনিয়র সহ-সভাপতি মিজানুর রহমান, শহর বিএনপি'র সাবেক সহ-সাধারণ সম্পাদক আব্দুল মজিদ,থানা যুবদলের সাবেক দফতর সম্পাদক শফিকুল ইসলাম, জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ-সভাপতি হাসানুদ্দিন তুষার, জেলা স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি রতন ভুইয়া, জেলা যুবদলের সাবেক সদস্য আতিকুর রহমান সোহাগ, থানা বিএনপি'র সাবেক সদস্য সবুর হোসেন, জেলা জিয়া সাইবার ফোর্সের সাধারণ সম্পাদক আব্দুল আজিম, প্রচার সম্পাদক নাজমুল হক, শহর যুবদলের সাবেক প্রচার সম্পাদক হামিদুল ইসলাম, জেলা ছাত্রদলের সহ-পাঠাগার বিষয়ক সম্পাদক গোলাম সাকলায়েনের সিজার প্রমুখ।
কোরআন খতম শেষে বেগম খালেদা জিয়ার সুস্থ্যতা কামনায় বিশেষ দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন জয়পুরহাট জেলা ওলামা দলের আহবায়ক লোকমান হোসেন।
এমএসএম / এমএসএম
সম্পদ বিলিয়ে আজ অনুতপ্ত ৮৫ বছরের শামসুল, বললেন ‘ভুল করেছি’
প্রধানমন্ত্রী তারেক রহমানের বাগেরহাটে আগমনকে ঘিরে বিএনপি ও সাধারণ কর্মীদের মধ্যে উৎসাহ উদ্দীপনা
পটুয়াখালীতে আনসারের উচ্চতর প্রশিক্ষণের সমাপনী : গণপ্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধির আহ্বান মহাপরিচালকের
তরিকুল ইসলামের ৮ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে শালিখায় দোয়া মাহফিল অনুষ্ঠিত
শিবগঞ্জে ১৪৪ ধারা ভঙ্গ করে বিরোধপূর্ণ জমিতে বাড়ি নির্মাণের অভিযোগ
কালাইয়ে ফাঁকা স্ট্যাম্পে স্বাক্ষর নেওয়ার অভিযোগ, থানায় লিখিত অভিযোগ
বাউফলে ইদ্রিস মোল্লা ডিগ্রি কলেজের এডহক কমিটির সভাপতিকে সংবর্ধনা
রৌমারীতে স্বামীর স্বীকৃতির দাবিতে ৫ দিন ধরে অনশন স্ত্রীর, বিচার প্রতারণায় পরিবার
নবীগঞ্জে মাদ্রাসাবিরোধী অপপ্রচার ও ষড়যন্ত্রের প্রতিবাদে সমাবেশ
গুরুদাসপুরে কৃষকের বাড়িতে দফায় দফায় অগ্নিকাণ্ড, আতঙ্কে পরিবার
রায়পুরে চরবংশিতে ছুরিকাঘাত, বিএনপি নেতাসহ আহত ৪
বড়লেখায় ১৮ চা বাগানে শ্রমিক ইউনিয়ন নির্বাচনে প্রশাসনের প্রস্তুতি শুরু, ভোটার ৪ হাজার