ঢাকা রবিবার, ২১ জুন, ২০২৬

কৃষকদের প্রতারণা ঠেকাতে হোসেনপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান


মিজানুল হক, হোসেনপুর photo মিজানুল হক, হোসেনপুর
প্রকাশিত: ২-১২-২০২৫ দুপুর ২:২৬
কিশোরগঞ্জের হোসেনপুরে নকল বীজ বিক্রির অভিযোগে দুটি প্রতিষ্ঠানে অভিযান চালান উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহসী মাসনাদ এবং জেলা বীজ প্রত্যয়ন অফিসার নার্গিস আকতার।

সোমবার (১ ডিসেম্বর) রাতে গোপন সংবাদের ভিত্তিতে  হোসেনপুর পৌর মার্কেটের পশ্চিম পট্টির সততা বীজ ভান্ডার এবং গোবিন্দপুর চৌরাস্তা বাজারের মেসার্স জহিরুল ইসলাম বাবুলের এ আউয়াল ট্রেডার্সে এ অভিযান পরিচালনা করা হয়। প্রশাসনের উপস্থিতি টের পেয়ে বাবুল ট্রেডার্সের মালিক ও কর্মচারীরা দোকান  রেখে পালিয়ে যান। পরে উদ্ধার করা নকল বীজ ধ্বংস করা হয় এবং সততা বীজ ভান্ডারকে  তিন হাজার টাকা  অর্থদণ্ড প্রদান করা হয়।

এর আগে জেলা সদরের নিউ আমানত বীজ ভান্ডারের অভিযানে বাবুল ট্রেডার্সের অবৈধ বীজ সরবরাহের প্রমাণ মিলেছিল। স্থানীয় ব্যবসায়ী ও কৃষকরা জানান, বাবুল অবৈধ সার ও নকল বীজ প্যাকেটজাত করে বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিল, ফলে কৃষকরা বড় ধরনের ক্ষতিগ্রস্ত হয়ে আসছিল।

উপ-সহকারী কৃষি অফিসার এনায়েতুল ইসলাম জানান, কোনোভাবেই যাতে নকল বীজ বিক্রি করতে  না পারে সেজন্য সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা হবে।

উপজেলা কৃষি অফিসার এ. কে.এম শাহজাহান কবির বলেন, “নকল বীজ কৃষকের বড় ক্ষতির কারণ হতে পারে। প্রশাসনের এই উদ্যোগ সময়োপযোগী এবং কৃষকের স্বার্থ রক্ষায় অত্যন্ত গুরুত্বপূর্ণ।”

হোসেনপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও  নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহসী মাসনাদ বলেন, “এ ধরনের অভিযান নিয়মিত চলবে এবং ভবিষ্যতে কেহ  যদি এহেন কর্মকাণ্ডে জড়িত হওয়ার প্রমাণ মিলে; তার বিরুদ্ধে   আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

এমএসএম / এমএসএম

দাউদকান্দির গোপালপুরে একজনের সুবিধায় নতুন রাস্তা! সরকারি অর্থ অপচয়ের অভিযোগ

ধামইরহাটে পৃথক ঘটনায় মাদক ব্যবসায়ী মাদক সেবীসহ ৪ জন  গ্রেপ্তার। 

কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশি নিহত

বগুড়ায় শিশু রিফাত হত্যা মামলায় ৫ জনের ফাঁসি ৫ জনের ১০ বছর কারাদণ্ড

১০ বছরের শিশু অন্তঃসত্ত্বা, সেই স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতার আত্মসমর্পণ

জাতীয় পর্যায়ে রানার্স আপ বালক ফুটবল দলকে গণসংবর্ধনা

বারইয়ারহাট পৌর বিএনপির উদ্যোগে রাস্তার দুই পাশে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

রাজারহাটে গলায় ওড়না পেঁচিয়ে শিক্ষার্থীর আত্মহত্যা

সাহায্য চেয়ে কেমিক্যাল প্রয়োগ; শয়তানের নিঃশ্বাস চক্রের তিন সদস্য গ্রেপ্তার

বেড়ায় স্কুল ফিডিংয়ে ফাঙ্গাস পরা পাউরুটি বিতরণের অভিযোগ উঠেছে

তাড়াশে ৬ষ্ঠ শ্রেণির ছাত্র মারুফ হত্যাকারীর ফাঁসির দাবিতে মানববন্ধন

তিস্তায় পানি হ্রাসবৃদ্ধি: বন্যা আতঙ্কে লালমনিরহাটের চরাঞ্চলেট বাসিন্দারা, খোলা রয়েছে ৪৪ জলকপাট

নানা আয়োজনে কুড়িগ্রামে ৭১টিভির জন্মদিন পালন