ঢাকা বৃহষ্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬

টঙ্গীতে মহানগর যুবদলের উদ্যোগে খালেদা জিয়ার জন্য কোরআন খতম ও দোয়া


জসিম উদ্দিন জুয়েল, টঙ্গী photo জসিম উদ্দিন জুয়েল, টঙ্গী
প্রকাশিত: ২-১২-২০২৫ দুপুর ৩:৪

গাজীপুর মহানগর যুবদলের উদ্যোগে বেগম খালেদা জিয়া'র সুস্থতা কামনায় 
আঞ্জুমান হেদায়েতুল উম্মত মাদ্রাসা মাঠে এতিম মাদ্রাসা শিক্ষার্থীদের নিয়ে বিশেষ মোনাজাত করা হয়েছে। 
প্রায় দেড় শতাধিকের অধিক এতিম মাদ্রাসা শিক্ষার্থী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় পবিত্র কুরআন খতম করেছে। গাজীপুর মহানগর যুবদলের যুগ্ম আহবায়ক রফিকুল ইসলাম রিপনের সঞ্চালনায়, যুগ্ম আহবায়ক মোঃ ফয়সাল হোসেন ও মসিউর আলম মসির তত্বাবধানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গাজীপুর মহানগর যুবদলের আহবায়ক সাজেদুল ইসলাম সাজু। বিশেষ অতিথি ছিলেন, মহানগর যুবদলের সদস্য সচিব মাহমুদুল হাসান রাজু। দোয়া পরিচালনা করেন, ৪৯নং ওয়ার্ড ইমাম ঐক্য পরিষদের সভাপতি, ৪নং ব্লক মসজিদের ইমাম মুফতি মীর মাসউদুর রহমান কাসেমী। 

গাজীপুর মহানগর ৪৯নং ওয়ার্ড এরশাদ নগরের আঞ্জুমানে হেতায়াতুল উম্মত বাংলাদেশ এর মাঠে মঙ্গলবার সকাল সাড়ে নয়টা থেকে দুপুর ১২ ঘটিকা পর্যন্ত  দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, গাজীপুর মহানগর যুবদলের নেতৃবৃন্দ, সাবেক বৃহত্তর টঙ্গী থানা যুবদলের ১নং সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ কামরুল ইসলাম কামু,  ৪৯নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি মোঃ মজিবর রহমান মাস্টার সহ স্থানীয় বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং সর্বস্তরের সাধারণ মানুষ।

এমএসএম / এমএসএম

সম্পদ বিলিয়ে আজ অনুতপ্ত ৮৫ বছরের শামসুল, বললেন ‘ভুল করেছি’

প্রধানমন্ত্রী তারেক রহমানের বাগেরহাটে আগমনকে ঘিরে বিএনপি ও সাধারণ কর্মীদের মধ্যে উৎসাহ উদ্দীপনা

পটুয়াখালীতে আনসারের উচ্চতর প্রশিক্ষণের সমাপনী : গণপ্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধির আহ্বান মহাপরিচালকের

তরিকুল ইসলামের ৮ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে শালিখায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

শিবগঞ্জে ১৪৪ ধারা ভঙ্গ করে বিরোধপূর্ণ জমিতে বাড়ি নির্মাণের অভিযোগ

কালাইয়ে ফাঁকা স্ট্যাম্পে স্বাক্ষর নেওয়ার অভিযোগ, থানায় লিখিত অভিযোগ

বাউফলে ইদ্রিস মোল্লা ডিগ্রি কলেজের এডহক কমিটির সভাপতিকে সংবর্ধনা

রৌমারীতে স্বামীর স্বীকৃতির দাবিতে ৫ দিন ধরে অনশন স্ত্রীর, বিচার প্রতারণায় পরিবার

নবীগঞ্জে মাদ্রাসাবিরোধী অপপ্রচার ও ষড়যন্ত্রের প্রতিবাদে সমাবেশ

গুরুদাসপুরে কৃষকের বাড়িতে দফায় দফায় অগ্নিকাণ্ড, আতঙ্কে পরিবার

রায়পুরে চরবংশিতে ছুরিকাঘাত, বিএনপি নেতাসহ আহত ৪

বড়লেখায় ১৮ চা বাগানে শ্রমিক ইউনিয়ন নির্বাচনে প্রশাসনের প্রস্তুতি শুরু, ভোটার ৪ হাজার

আত্রাইয়ে ৫৬ জন শিক্ষার্থীকে পবিত্র কুরআনের সবক প্রদান