ঢাকা সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬

৩৫ বছর ধরে হ্যামিলনের বাঁশিওয়ালার মত টুপি মাথায় চানাচুর বিক্রি করেন সুরুজ মিয়া


উলিপুর প্রতিনিধি photo উলিপুর প্রতিনিধি
প্রকাশিত: ২-১২-২০২৫ দুপুর ৩:৩২

৩৫ বছর ধরে হ্যামিলনের বাঁশিওয়ালার মত টুপি মাথায় চানাচুর বিক্রি করেন সুরুজ মিয়া। এক সময় কুড়িগ্রাম জেলার সর্বত্র তার পদচারণা থাকলেও এখন উলিপুর পৌর সদরের বাজারে তার দেখা মিলে। মাথায় হামিলনের মত লাল টুপি আর গায়ে লাল রংয়ের জ্যাকেট। হালকা পাতলা তামাটে রংয়ের চেহারা।
 কুড়িগ্রাম জেলার উলিপুর উপজেলার সরদার পাড়া গ্রামের ছমির উদ্দিনের বড় ছেলে সুরুজ মিয়া(৬২)। আগে কৃষি কাজ করে জীবিকা নির্বাহ করতেন। কিন্তু শারীরিক সমস্যার কারণে পেশা বদল করে চানাচুর তৈরি ও বিক্রি করে জীবিকা নির্বাহ করেন তিনি। তিনি নিজ হাতে ৩৫ বছর ধরে চানাচুর তৈরি করে বিক্রি করেন। আর এ কাজে সহযোগিতা করেন তার স্ত্রী রুমিনা বেগম। তিনি জানান, এ্যাংকর ডালের ব্যাসন দিয়ে চানাচুর বানিয়ে সয়াবিন তেলে ভেজে পরিমিত পরিমাণ ঝাঁল, মসলা, বাদাম, ময়দার চটপটি মিলিয়ে মজাদার মুখরোচক চানাচুর তৈরি করেন। তার এ মুখরোচক চানাচুরের ক্রেতা স্কুল কলেজগামী ছাত্র-ছাত্রীসহ সব বয়সের মহিলা ও পুরুষ। মাথায় হ্যামিলনের বাঁশিওয়ালার মত লাল টুপি পড়া সুরুজ মিয়াকে উলিপুর উপজেলা শহরের গুরুত্বপূর্ণ মোড়ে দেখতে পাবেন। কখনো মধ্য বাজারে কখনো উলিপুরের পূজা বাজার রেলগেটের কাছে তার দেখা মিলে। 
আগে পার্শ্ববর্তী কুড়িগ্রাম সদর, চিলমারী, দূর্গাপুর, নাজিমখানসহ বিভিন্ন এলাকার তার হাতে তৈরি এ মুখরোচক চানাচুর বিক্রি করতেন। এখন চাহিদা বাড়ায় শুধু উলিপুরে বিক্রি করেন। প্রতিদিন গড়ে ২০ কেজি করে চানাচুর তৈরি করে বিক্রি করেন। খরচ বাদে ৫'শ থেকে ৭'শ টাকা আয় হয়। এই আয়ে কোন রকমে সংসার চলে তার নেই কোন সঞ্চয়। তবে তিনি সহায়তা পেলে ছোট আকারের একটি কারখানা গড়ে তুলবেন বলে এ প্রতিনিধিকে জানিয়েছেন। এতে এলাকার কিছু অভাবী লোক তার সাথে কাজ পাবে বলেও জানান। সুরুজ মিয়ার এক ছেলে ও এক মেয়ে। মেয়েকে বিয়ে দিয়েছেন, ছেলে টেইলারিং এর কাজ করে। কথা প্রসঙ্গে তিনি জানান, নিজের প্রচেষ্টায় তিনি চানাচুর তৈরি করা শিখেছেন। তিনি সকলের সহযোগিতা কামনা করেন। 

এমএসএম / এমএসএম

টঙ্গীতে ১০ কেজি গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার

থানায় গিয়ে আত্মসমর্পণ করলেন কৃষক হত্যায় অভিযুক্ত যুবক

তিন মাস যাবৎ রাকাব চেয়ারম্যান পদ শূন্য থাকায় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আটকে আছে

সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কাউনিয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

কুমিল্লায় ৪৩ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ

জুড়ীতে অসামাজিক কার্যকলাপে লিপ্ত থাকার অভিযোগে এক মাদ্রাসা শিক্ষক সাময়িক বরখাস্ত

পটুয়াখালীতে ইয়াবার টাকা নিয়ে দ্বন্দ্বে জাকারিয়া হত্যা, গ্রেফতার ৩, চোরাই মালামাল উদ্ধার

সুবর্ণচরে আইন শৃঙ্খলা সভা ও বাজার উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন

চুনা ম্যানগ্রোভকে (ওইসিএম) হিসেবে স্বীকৃতির উদ্যোগে স্থানীয় জনগণের সম্মতি

দ্রুত রামেসু বাজারে সংগঠিত হত্যাকাণ্ডের বিচারের দাবী

কুড়িগ্রামে তথ্য অধিকার দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত

পিরোজপুরে ডেঙ্গু প্রতিরোধে চেম্বার অব কমার্সের পরিচ্ছন্নতা অভিযান

পটুয়াখালীতে প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি হেয়ার আইল্যান্ড ও সোনার চর হতে পারে পর্যটন শিল্পের নতুন দিগন্ত