ঢাকা রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬

প্রস্তাবিত নিয়োগবিধি বাস্তবায়নের দাবিতে মাদারীপুরে স্বাস্থ্য সহকারীদের কর্মবিরতি


আরাফাত হাসান, মাদারীপুর photo আরাফাত হাসান, মাদারীপুর
প্রকাশিত: ২-১২-২০২৫ দুপুর ৩:৩৯

প্রস্তাবিত নিয়োগবিধি-২০২৪ দ্রুত বাস্তবায়নের দাবিতে মাদারীপুরে কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি পালন করেছেন স্বাস্থ্য সহকারীরা। মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত জেলা পরিবার পরিকল্পনা কার্যালয় প্রাঙ্গণে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে জেলার বিভিন্ন ইউনিয়ন অর্ধশতাধিক স্বাস্থ্য সহকারী অংশ নেন।

কর্মসূচিতে বক্তব্য দেন মাদারীপুর সদর উপজেলা পরিবার পরিকল্পনা পরিদর্শক সমিতির সভাপতি মোঃ শাহিন মুন্সী, মাদারীপুর জেলা পরিবার কল্যাণ সমিতির সভাপতি শাহানাজ পারভীন এবং মাদারীপুর জেলা পরিবার কল্যাণ পরিদর্শিকা সমিতির সভাপতি খাদিজা বেগম।

বক্তারা অভিযোগ করেন, মাঠপর্যায়ের পরিবার পরিকল্পনা পরিদর্শক ও পরিদর্শিকাদের ন্যায্য দাবি আদায়ের লক্ষ্যে বহুদিন ধরে প্রস্তাবিত নিয়োগবিধি-২০২৪ অপেক্ষমাণ রয়েছে। এতে পদোন্নতি, পদমর্যাদা, বেতন-ভাতা এবং প্রশাসনিক কাঠামো নিয়ে কর্মীদের মধ্যে ব্যাপক হতাশা তৈরি হয়েছে।

তাঁরা বলেন, পরিবার পরিকল্পনা সেবার সফল বাস্তবায়নে মাঠপর্যায়ের স্বাস্থ্য সহকারীদের অবদান অপরিসীম। অথচ কাঙ্ক্ষিত স্বীকৃতি ও সুযোগ-সুবিধা না পাওয়ায় কর্মীরা বঞ্চিত হচ্ছেন।
বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন— আমাদের দাবি মেনে নেওয়া না হলে আগামীতে বৃহত্তর আন্দোলনে যেতে বাধ্য হবো।

এমএসএম / এমএসএম

কচুয়া-বেতাগী সেতু হলে দুই বন্দরের সঙ্গে যোগাযোগ সহজ হবে: রফিকুল ইসলাম জামাল

লংমার্চ ঘিরে ১১ দলের নাশকতার আশঙ্কা- ব্যারিস্টার শুক্লা

শিক্ষার মান উন্নত না হলে আমরা আন্তর্জাতিকভাবে সমৃদ্ধ হতে পারবো না-মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী 

লাকসামে বিএনপি’র ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

রৌমারীতে সমাজকলাণ সমিতির জমিতে ড্রেজার বসিয়ে বালু উত্তোলন

বাগেরহাটের ফকিরহাটে বসত বাড়ীতে ডাকাতি ককটেল ফাটিয়ে এলাকা ত্যাগ ডাকাত দলের

শার্শায় বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের ৫৫তম শাহাদাৎ বার্ষিকী পালিত

স্বাস্থ্য কর্মকর্তার মৃত্যুতে শূন্যপদসহ হাসপাতালে আসেন না ৫ চিকিৎসক, সেবাবঞ্চিত রোগীরা

ত্রিশালে জিপিএ ফাইভ প্রাপ্ত শিক্ষার্থীদের ছাত্রদলের সংবর্ধনা

অসহায় পরিবারের একমাত্র সম্বল পুকুরের মাছ বি/ষ ঢেলে ১০ লাখ টাকার ক্ষ/তি/র অভিযোগ

সাভা‌রে এক মাদ্রাসা শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে মাদ্রাসার শিক্ষকসহ পাঁচজন গ্রেপ্তার

তজুমদ্দিনে বজ্রপাতের আঘাতে কৃষকের মৃত্যু

সাড়ে তিন বছর আগে মৃত হেফাজের নামে দাফন হলো কার?