সাতক্ষীরা-২ আসনের ধানের শীষের কান্ডারী আব্দুর রউফের নির্বাচনী জনসভায় খালেদা জিয়ার সুস্থতা কামনা
জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারর্সন সাবেক প্রধানমন্ত্রী,গণতন্ত্রের মা ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরা-২আসন (সাতক্ষীরা সদর-দেবহাটা) বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ্ব আব্দুর রউফ এর নির্বাচনী জনসভার পরিবর্তে দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার (০১ ডিসেম্বর) বিকালে পারুলিয়া রায়হান চত্বরে দেবহাটা উপজেলা বিএনপির আয়োজনে পারুলিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি রফিকুল ইসলাম সানার সভাপতিত্বে দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরা-২আসন (সাতক্ষীরা সদর-দেবহাটা) জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ্ব আব্দুর রউফ। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, আজ আমার মন খুবই খারাপ। অনেক ভারাক্রান্ত হৃদয়ে আমি দিন অতিবাহিত করছি। আমার নেত্রী আমার মা তিনি আজ খুবই অসুস্থ। মহান আল্লাহ তাকে সুস্থতা দান করুক। জাতীয়তাবাদী দল বিএনপি'র কঠিন সময়েও তিনি এদেশ এবং দেশের মানুষকে ভালোবেসে দেশ ছেড়ে যাননি। এখন বিএনপি সুদিন আসছে। হে আল্লাহ তুমি আমার আপোষহীন নেত্রীকে সুদিন দেখার জন্য বাঁচিয়ে রাখো।
এসময় আরও বক্তব্য রাখেন
জেলা বিএনপির সদস্য সচিব
সাবেক ছাত্রনেতা আবু জাহিদ ডাবলু
জেলা বিএনপি'র সিনিয়র যুগ্ম আহবায়ক আবুল হাসান হাদী
জেলা বিএনপির সাবেক সমন্বয়ক হাবিবুর রহমান হাবিব
যুগ্ন আহ্বায়ক সাবেক মেয়র আখতারুল ইসলাম
জেলা যুবদলের সাবেক সমন্বয়ক পৌর কাউন্সিলর আইনুল ইসলাম নান্টা
সহ জেলা ও উপজেলা ইউনিয়ন পর্যায়ের বিএনপি'র বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ
সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন পারুলিয়া ইউনিয়ন বিএনপি'র সাধারণ সম্পাদক হাসান শরাফী।
এমএসএম / এমএসএম
সম্পদ বিলিয়ে আজ অনুতপ্ত ৮৫ বছরের শামসুল, বললেন ‘ভুল করেছি’
প্রধানমন্ত্রী তারেক রহমানের বাগেরহাটে আগমনকে ঘিরে বিএনপি ও সাধারণ কর্মীদের মধ্যে উৎসাহ উদ্দীপনা
পটুয়াখালীতে আনসারের উচ্চতর প্রশিক্ষণের সমাপনী : গণপ্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধির আহ্বান মহাপরিচালকের
তরিকুল ইসলামের ৮ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে শালিখায় দোয়া মাহফিল অনুষ্ঠিত
শিবগঞ্জে ১৪৪ ধারা ভঙ্গ করে বিরোধপূর্ণ জমিতে বাড়ি নির্মাণের অভিযোগ
কালাইয়ে ফাঁকা স্ট্যাম্পে স্বাক্ষর নেওয়ার অভিযোগ, থানায় লিখিত অভিযোগ
বাউফলে ইদ্রিস মোল্লা ডিগ্রি কলেজের এডহক কমিটির সভাপতিকে সংবর্ধনা
রৌমারীতে স্বামীর স্বীকৃতির দাবিতে ৫ দিন ধরে অনশন স্ত্রীর, বিচার প্রতারণায় পরিবার
নবীগঞ্জে মাদ্রাসাবিরোধী অপপ্রচার ও ষড়যন্ত্রের প্রতিবাদে সমাবেশ
গুরুদাসপুরে কৃষকের বাড়িতে দফায় দফায় অগ্নিকাণ্ড, আতঙ্কে পরিবার
রায়পুরে চরবংশিতে ছুরিকাঘাত, বিএনপি নেতাসহ আহত ৪
বড়লেখায় ১৮ চা বাগানে শ্রমিক ইউনিয়ন নির্বাচনে প্রশাসনের প্রস্তুতি শুরু, ভোটার ৪ হাজার