আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস উপলক্ষে নেত্রকোনায় র্যালী,আলোচনা সভা ও সহায়ক উপকরণ বিতরণ
৩৪তম আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস এবং ২৭তম জাতীয় প্রতিবন্ধী ২০২৫ উদযাপন উপলক্ষে নেত্রকোনায় বর্ণাঢ্য র্যালী, আলোচনা সভা ও সহায়ক উপকরণ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
"প্রতিবন্ধিতা অন্তর্ভুক্তিমূলক সমাজ গড়ি, সামাজিক অগ্রগতি তরান্বিত করি" এই প্রতিপাদ্যকে সামনে রেখে
আজ বুধবার সকাল ১১টায় জেলা সমাজসেবা কমপ্লেক্সে কারিতাস ও নিবন্ধনকৃত স্বেচ্ছাসেবী সংস্থা সমূহের সহযোগিতায় জেলা প্রশাসন, জেলা সমাজসেবা কার্যালয় এবং প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র, নেত্রকোনা এইসব অনুষ্ঠানের আয়োজন করে।
জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মোঃ শাহ্ আলম এর সভাপতিত্বে শহর সমাজসেবা কর্মকর্তা মহিবুল্লাহ হক এর সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোঃ সাইফুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) স্বজল কুমার সরকার ও ডেপুটি সিভিল সার্জন ডাঃ আফরিন সুলতানা, জেলা প্রেসক্লাবের সম্পাদক মাহবুবুল কিবরিয়া চৌধুরী হেলিম।
স্বাগত বক্তব্য রাখেন সমাজসেবা অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ রুহুল আমিন।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন
রাজুর বাজার কলেজিয়েট স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ গোলাম মোস্তফা,
অটিজম বিষয়ক সহকারী পরিচালক মোঃ জাকারিয়া, প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা সঞ্জীব চক্রবর্তী। জাগরণ উন্নয়ন সংস্থা'র নির্বাহী পরিচালক কে এম জামী, সাজিউড়া অটিজম ও প্রতিবন্ধী বিদ্যালয় এর প্রধান শিক্ষক মোঃ হাবিবুর রহমান।
অনুষ্ঠানে প্রতিবন্ধীদের মাঝে
৫টি হুইল চেয়ার, ২টি ট্রাই সাইকেল, ২ টি স্মার্ট সাদাছড়ি, ১টি কর্ণার চেয়ার বিতরণ ও সফল প্রতিবন্ধী ব্যাক্তি পাইয়িম মিয়া, প্রতিবন্ধিতা উত্তরণে কাজ করা লেখক গবেষক মোঃ গোলাম মোস্তফাকে ক্রেস্ট প্রদান করা হয়।
আলোচনা সভায় বক্তারা প্রতিবন্ধী শিশুদেরকে পরিবারের বোঝা মনে না করে অধিক মায়া মমতায় যত্ন নিয়ে শিক্ষিত ও কর্মক্রম ব্যাক্তি হিসাবে গড়ে তোলার উদাত্ত আহ্বান জানান।
এর আগে একটি বর্ণাঢ্য আনন্দ র্যালী অনুষ্ঠিত হয়।
এমএসএম / এমএসএম
সম্পদ বিলিয়ে আজ অনুতপ্ত ৮৫ বছরের শামসুল, বললেন ‘ভুল করেছি’
প্রধানমন্ত্রী তারেক রহমানের বাগেরহাটে আগমনকে ঘিরে বিএনপি ও সাধারণ কর্মীদের মধ্যে উৎসাহ উদ্দীপনা
পটুয়াখালীতে আনসারের উচ্চতর প্রশিক্ষণের সমাপনী : গণপ্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধির আহ্বান মহাপরিচালকের
তরিকুল ইসলামের ৮ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে শালিখায় দোয়া মাহফিল অনুষ্ঠিত
শিবগঞ্জে ১৪৪ ধারা ভঙ্গ করে বিরোধপূর্ণ জমিতে বাড়ি নির্মাণের অভিযোগ
কালাইয়ে ফাঁকা স্ট্যাম্পে স্বাক্ষর নেওয়ার অভিযোগ, থানায় লিখিত অভিযোগ
বাউফলে ইদ্রিস মোল্লা ডিগ্রি কলেজের এডহক কমিটির সভাপতিকে সংবর্ধনা
রৌমারীতে স্বামীর স্বীকৃতির দাবিতে ৫ দিন ধরে অনশন স্ত্রীর, বিচার প্রতারণায় পরিবার
নবীগঞ্জে মাদ্রাসাবিরোধী অপপ্রচার ও ষড়যন্ত্রের প্রতিবাদে সমাবেশ
গুরুদাসপুরে কৃষকের বাড়িতে দফায় দফায় অগ্নিকাণ্ড, আতঙ্কে পরিবার
রায়পুরে চরবংশিতে ছুরিকাঘাত, বিএনপি নেতাসহ আহত ৪
বড়লেখায় ১৮ চা বাগানে শ্রমিক ইউনিয়ন নির্বাচনে প্রশাসনের প্রস্তুতি শুরু, ভোটার ৪ হাজার