ঢাকা সোমবার, ২২ জুন, ২০২৬

টঙ্গীর ৪৯নং ওয়ার্ড ছাত্রদলের উদ্যোগে খালেদা জিয়ার জন্য কোরআন খতম ও দোয়া


জসিম উদ্দিন জুয়েল, টঙ্গী photo জসিম উদ্দিন জুয়েল, টঙ্গী
প্রকাশিত: ৩-১২-২০২৫ দুপুর ৩:৪৩

গাজীপুর মহানগর ৪৯নং ওয়ার্ড এরশাদ নগর ছাত্রদলের উদ্যোগে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় বিশেষ দোয়া মোনাজাত করা হয়। 

বুধবার সকালে এরশাদ নগর ৮নং ব্লক শহীদ আহ্সান উল্লাহ্ মাস্টার ইসলামিক একাডেমি ও হাফিজিয়া মাদ্রাসার শিক্ষার্থীদের কোরআন খতম পরবর্তী ঈসা বিন ছালামাহ্ জামে মসজিদের খতিব মুফতি মাওলানা মঈনুদ্দিন শরীফ দোয়া পরিচালনা করেন। 

দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গাজীপুর মহানগর বিএনপি'র সাবেক যুগ্ম আহবায়ক ও গাজীপুর ৬ আসনের ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী এমপি প্রার্থী রাকিব উদ্দিন সরকার পাপ্পু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গাজীপুর মহানগর যুবদলের আহবায়ক সাজেদুল ইসলাম। 

প্রধান অতিথির বক্তব্যে রাকিব উদ্দিন সরকার পাপ্পু বলেন, ফ্যাসিস্ট খুনি হাসিনা রাষ্ট্রযন্ত্রকে অবৈধভাবে ব্যবহার করে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রী বেগম খালেদা জিয়াকে কারাগারে রেখে স্লো পয়জনিং করে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছে।

বিশেষ অতিথির বক্তব্যে সাজেদুল ইসলাম আবেগ আপ্লূত কন্ঠে সকলের প্রতি বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া করার অনুরোধ করেন। 


গাজীপুর মহানগর ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক লিটন আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন, ৪৯নং ওয়ার্ড বিএনপি'র সভাপতি দেওয়ান মিজানুর রহমান, সাবেক বৃহত্তর টঙ্গী থানা যুবদলের ১নং সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ কামরুল ইসলাম কামু, গাজীপুর মহানগর যুবদলের যুগ্ম আহবায়ক রফিকুল ইসলাম রিপন, ৪৯নং ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক আবুল কালাম বাবু, ৪৯নং ওয়ার্ড ছাত্রদলের সাবেক সহ-সভাপতি আহসান উল্ল্যাহ। 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, গাজীপুর মহানগর ছাত্রদলের সাবেক সহ-সভাপতি ইয়াকুব হাসান ঢালি। 

এছাড়াও উপস্থিত ছিলেন স্থানীয় ছাত্রনেতা নজরুল সিকদার বাবু, সালাহ উদ্দিন আহমেদ, সাইফুল ইসলাম বাবু, রাহাত হোসেন সহ ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং সর্বস্তরের সাধারণ মানুষ। 

এমএসএম / এমএসএম

দাউদকান্দির গোপালপুরে একজনের সুবিধায় নতুন রাস্তা! সরকারি অর্থ অপচয়ের অভিযোগ

ধামইরহাটে পৃথক ঘটনায় মাদক ব্যবসায়ী মাদক সেবীসহ ৪ জন  গ্রেপ্তার। 

কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশি নিহত

বগুড়ায় শিশু রিফাত হত্যা মামলায় ৫ জনের ফাঁসি ৫ জনের ১০ বছর কারাদণ্ড

১০ বছরের শিশু অন্তঃসত্ত্বা, সেই স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতার আত্মসমর্পণ

জাতীয় পর্যায়ে রানার্স আপ বালক ফুটবল দলকে গণসংবর্ধনা

বারইয়ারহাট পৌর বিএনপির উদ্যোগে রাস্তার দুই পাশে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

রাজারহাটে গলায় ওড়না পেঁচিয়ে শিক্ষার্থীর আত্মহত্যা

সাহায্য চেয়ে কেমিক্যাল প্রয়োগ; শয়তানের নিঃশ্বাস চক্রের তিন সদস্য গ্রেপ্তার

বেড়ায় স্কুল ফিডিংয়ে ফাঙ্গাস পরা পাউরুটি বিতরণের অভিযোগ উঠেছে

তাড়াশে ৬ষ্ঠ শ্রেণির ছাত্র মারুফ হত্যাকারীর ফাঁসির দাবিতে মানববন্ধন

তিস্তায় পানি হ্রাসবৃদ্ধি: বন্যা আতঙ্কে লালমনিরহাটের চরাঞ্চলেট বাসিন্দারা, খোলা রয়েছে ৪৪ জলকপাট

নানা আয়োজনে কুড়িগ্রামে ৭১টিভির জন্মদিন পালন