সিংড়ায় পরিবেশ কর্মীদের অভিযান, মুক্ত হলো ৫ টি শালিক
নাটোরের সিংড়ায় চলনবিল পরিবেশ উন্নয়ন ও প্রকৃতি সংরক্ষণ ফোরামের অভিযানে ৫ টি শালিক অবমুক্ত, ১টি জবাইকৃত বক উদ্ধার এবং প্রায় ২ হাজার মিটার পাখি মারার জাল জব্দ করা হয়।
বুধবার (৩ ডিসেম্বর) ভোর থেকে ৩ ঘন্টা অভিযান পরিচালনা করেন পরিবেশ উন্নয়ন ও প্রকৃতি সংরক্ষণ ফোরামের সভাপতি এসএম রাজু আহমেদ, যুগ্ন সাধারণ সম্পাদক জুলহাস কায়েম, পরিবেশ কর্মী মোতালেব হোসেন।
অভিযানে উপজেলার তাজপুর ইউনিয়নের ক্ষরসতি ও রাখালগাছা বিলের ৫ টি শালিক অবমুক্ত,১টি জবাইকৃত বক উদ্ধার করে মাটিতে পুতে ফেলা হয়। এসময় তারেক নামে একজন কিশোর পাখি আর না মারা শর্তে মুচলেকা দেয়। অভিযানে ২ হাজার মিটার কারেন্ট জাল উদ্ধার এবং বাঁশের সরঞ্জাম জব্দ সহ পুড়িয়ে দেয়া হয়।
পরিবেশ উন্নয়ন ও প্রকৃতি সংরক্ষণ ফোরামের সভাপতি এসএম রাজু আহমেদ বলেন, শীতের সময় চলনবিলে নানা প্রজাতির পাখির আগমন ঘটে। কিছু অসাধু পাখি শিকারী পাখি নিধন করে আসছে। আমরা নিয়মিত অভিযান পরিচালনা করে আসছি। তথ্য পেলে সেই এলাকায় গিয়ে অভিযান সহ সচেতনতা বাড়ানো হচ্ছে।
এমএসএম / এমএসএম
আদমদীঘিতে বিবাদমান জমিতে আদালতের বিজ্ঞপ্তি টাঙ্গানো নিয়ে মারধরে আহত-৫
আ.লীগ নেতার বাড়িতে ভূরিভোজ, সেনবাগের ওসি প্রত্যাহার
ধামরাইয়ে বিএনপি'র নেতার বিরোদ্ধে আদালতে চাঁদা দাবির মামলা
বাঁশের লাঠি দিয়ে মাথায় আঘাত, আইফোনের জন্য অপ্রিতমকে হত্যা - পুলিশ সুপার
নেত্রকোণায় ধারের টাকা ফেরত চাওয়ায় নারীকে হত্যার হুমকি প্রধান শিক্ষকের-থানায় অভিযোগ
রাণীনগরে কলেজের বরখাস্তকৃত অধ্যক্ষের ওপর হামলা,মোটরসাইকেলে অগ্নিসংযোগ
‘মব’ সৃষ্টি করে কেশবপুর প্রেসক্লাব দখল ও সাংবাদিকদের ওপর হামলার অভিযোগ
কাপ্তাইয়ের কর্ণফুলী নদীতে নেমে পর্যটক নিখোঁজ
বাউফলে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিলো বাউফল উপজেলা ছাত্রদল
সাটুরিয়ায় আওয়ামীলীগ, যুবলীগ ও সেচ্ছাসেবক লীগের ৫ নেতাকর্মী গ্রেফতার
শান্তিগঞ্জেে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান
আত্রাইয়ে যুবদলের পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান