ঢাকা সোমবার, ২২ জুন, ২০২৬

মাদারীপুরে ক্লিনিকের বাথরুমে রক্তাক্ত নবজাতক উদ্ধার


আরাফাত হাসান, মাদারীপুর photo আরাফাত হাসান, মাদারীপুর
প্রকাশিত: ৩-১২-২০২৫ দুপুর ৪:৩০

মাদারীপুর শহরের একটি প্রাইভেট ক্লিনিকের বাথরুম থেকে রক্তাক্ত অবস্থায় এক নবজাতককে উদ্ধার করেছে কর্তৃপক্ষ। পরে গুরুতর অবস্থায় তাকে ভর্তি করা হয় মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালে। ঘটনায় আইনগত ব্যবস্থা নিতে সমাজসেবা কর্মকর্তাদের সাথে সমন্বয় করেছে উপজেলা প্রশাসন।

মঙ্গলবার বিকেলে শহরের লেকের দক্ষিণপাড় এলাকায় বাবু চৌধুরী জেনারেল হাসপাতালের পরিচ্ছন্নতা কর্মী সাথী বেগম নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতার জন্য বাথরুমে প্রবেশ করলে রক্তাক্ত অবস্থায় নবজাতকটিকে দেখতে পান। সঙ্গে সঙ্গে তিনি ক্লিনিক কর্তৃপক্ষকে খবর দেন। পরে জরুরি ভিত্তিতে শিশুটিকে উদ্ধার করে জেলা হাসপাতালে ভর্তি করা হয়।
হাসপাতাল সূত্রে জানাগেছে নবজাতকের বয়স একদিনের মতো।স্থানীয় বেশ কয়েকজন বাসিন্দা এ ঘটনাকে মানবিকতার বড় সংকট বলে উল্লেখ করে শিশুটির সুস্থতা কামনা করেন এবং দায়ীদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান।ঘটনার খবর পেয়ে মাদারীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসপাতালে এসে নবজাতকের সার্বিক খোঁজখবর নেন। তিনি শিশুটির চিকিৎসা, পরিচর্যা ও নিরাপত্তা বিষয়ে কর্তৃপক্ষকে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।
ক্লিনিকের নার্স লিমা আক্তার বলেন আমাদের ক্লিনিকের বুয়া বাথরুম পরিষ্কার করতে গেলে একটা নবোজাতক বাচ্চা রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে পরে বাচ্চাটি উদ্ধার করে মাদারীপুর সদর হাসপালের চিকিৎসা দেওয়া হয়।

জেলা হাসপাতালের শিশু বিশেষজ্ঞ ডা. মনিরুজ্জামান জানান, নবজাতককে জরুরি প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। তবে শিশুটি এখনও আশঙ্কামুক্ত নয়।যদি সংক্রামুক্ত না হয় তাহলে আমরা ঢাকা মেডিকেলে হস্তান্তর করব। 

মাদারীপুর সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা ওয়াদিয়া শাবাব বলেন ঘটনা শুনে আমরা হাসপাতালে বাচ্চাটা কি দেখতে আসছি বাচ্চাটির চিকিৎসার খোঁজখবর নিয়েছি বাচ্চাটি এখনো আশংকা মুক্ত নয় তবে তার চিকিৎসা ব্যবস্থা করা হয়েছে, বাচ্চার দিকে দত্তক নিতে চায় তাহলে যাচাই-বাছের মাধ্যমে হ্যালো দত্তক দেওয়া হবে।

এমএসএম / এমএসএম

দাউদকান্দির গোপালপুরে একজনের সুবিধায় নতুন রাস্তা! সরকারি অর্থ অপচয়ের অভিযোগ

ধামইরহাটে পৃথক ঘটনায় মাদক ব্যবসায়ী মাদক সেবীসহ ৪ জন  গ্রেপ্তার। 

কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশি নিহত

বগুড়ায় শিশু রিফাত হত্যা মামলায় ৫ জনের ফাঁসি ৫ জনের ১০ বছর কারাদণ্ড

১০ বছরের শিশু অন্তঃসত্ত্বা, সেই স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতার আত্মসমর্পণ

জাতীয় পর্যায়ে রানার্স আপ বালক ফুটবল দলকে গণসংবর্ধনা

বারইয়ারহাট পৌর বিএনপির উদ্যোগে রাস্তার দুই পাশে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

রাজারহাটে গলায় ওড়না পেঁচিয়ে শিক্ষার্থীর আত্মহত্যা

সাহায্য চেয়ে কেমিক্যাল প্রয়োগ; শয়তানের নিঃশ্বাস চক্রের তিন সদস্য গ্রেপ্তার

বেড়ায় স্কুল ফিডিংয়ে ফাঙ্গাস পরা পাউরুটি বিতরণের অভিযোগ উঠেছে

তাড়াশে ৬ষ্ঠ শ্রেণির ছাত্র মারুফ হত্যাকারীর ফাঁসির দাবিতে মানববন্ধন

তিস্তায় পানি হ্রাসবৃদ্ধি: বন্যা আতঙ্কে লালমনিরহাটের চরাঞ্চলেট বাসিন্দারা, খোলা রয়েছে ৪৪ জলকপাট

নানা আয়োজনে কুড়িগ্রামে ৭১টিভির জন্মদিন পালন