বাঘায় তারুণ্যের সমাবেশ ও বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য বিশেষ দোয়া অনুষ্ঠিত
রাজশাহীর বাঘা উপজেলাধীন মনিগ্রাম ইউপির বিনোদপুর উচ্চ বিদ্যালয় মাঠে তারুণ্যের সমাবেশ ও বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার(২ ডিসেম্বর) বিকেল সারে ৪ টায় বিনোদপুর উচ্চ বিদ্যালয় মাঠে তারুণ্যের সমাবেশ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় তরুণদের উদ্যোগে আয়োজিত এ সমাবেশে বিপুল সংখ্যক নেতাকর্মী ও এলাকাবাসী উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) রাজশাহী জেলা আহবায়ক ও রাজশাহী ৬ আসনের মনোনীত প্রার্থী আবু সাঈদ চাঁদ। সভাপতিত্ব করেন রাজশাহী জেলা ছাত্রদলের আহবায়ক এসএম সালাউদ্দিন আহমেদ শামীম সরকার। বাঘা উপজেলার বিভিন্ন ইউনিয়নের নেতা কর্মীসহ আরও উপস্থিত ছিলেন,বাঘা উপজেলা বিএনপির আহবায়ক ফখরুল ইসলাম বাবলু, সদস্য সচিব আশরাফ আলী মলিন, বাঘা পৌর বিএনপির সভাপতি মেঃ কামাল হোসেন, উপজেলা বিএনপির সদস্য সুরুজ্জামান সুরুজ ও মুখলেছুর রহমান মুকুল, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল লতিফ, উপজেলা যুবদলের সাবেক আহবায়ক সালেহ আহমেদ সালাম, সাবেক সদস্য সচিব শফিকুল ইসলাম শফি, মনিগ্রাম ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুস সামাদ মুকুল প্রমুখ।
বক্তব্যে আবেগাপ্লুত হয়ে আবু সাঈদ চাঁদ বলেন,
“বেগম খালেদা জিয়া আমাদের মা। তার সুস্থতা আমাদের জাতীয় প্রয়োজন। আল্লাহ যেন তাকে দ্রুত রোগমুক্ত করেন। তরুণদের এই ভালোবাসা ও উপস্থিতি আমাকে গভীরভাবে নাড়া দিয়েছে।”
এ সময় তিনি কান্নায় ভেঙে পড়ে সকলের কাছে দোয়া প্রার্থনা করেন।
অনুষ্ঠানে বক্তারা বেগম খালেদা জিয়ার সুস্থতা, দেশের শান্তি, গণতন্ত্র পুনরুদ্ধার এবং নেতাকর্মীদের নিরাপত্তা কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করেন। সমাবেশে স্থানীয় নেতাকর্মী, তরুণ ভোটার ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষও অংশ গ্রহণ করেন
এমএসএম / এমএসএম
নেত্রকোণার দুর্গাপুরে জন্ম থেকেই ১৩ বছর বয়স জুয়েলের হার্টে ছিদ্র-চিকিৎসার অভাবে থমকে আছে জীবন
খালিয়াজুরীর হত্যা মামলায় দুই আসামি ময়মনসিংহে আটক
টঙ্গীতে ১০ কেজি গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার
থানায় গিয়ে আত্মসমর্পণ করলেন কৃষক হত্যায় অভিযুক্ত যুবক
তিন মাস যাবৎ রাকাব চেয়ারম্যান পদ শূন্য থাকায় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আটকে আছে
সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কাউনিয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ
কুমিল্লায় ৪৩ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ
জুড়ীতে অসামাজিক কার্যকলাপে লিপ্ত থাকার অভিযোগে এক মাদ্রাসা শিক্ষক সাময়িক বরখাস্ত
পটুয়াখালীতে ইয়াবার টাকা নিয়ে দ্বন্দ্বে জাকারিয়া হত্যা, গ্রেফতার ৩, চোরাই মালামাল উদ্ধার
সুবর্ণচরে আইন শৃঙ্খলা সভা ও বাজার উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন
চুনা ম্যানগ্রোভকে (ওইসিএম) হিসেবে স্বীকৃতির উদ্যোগে স্থানীয় জনগণের সম্মতি
দ্রুত রামেসু বাজারে সংগঠিত হত্যাকাণ্ডের বিচারের দাবী