ঢাকা বৃহষ্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬

সীমাহীন দুর্নীতি-অনিয়মের দায়ে পাবনার একদন্ত ইউপি চেয়ারম্যান আলাল সরদার বরখাস্ত


এম মাহফুজ আলম, পাবনা photo এম মাহফুজ আলম, পাবনা
প্রকাশিত: ৩-১২-২০২৫ দুপুর ৪:৩৬

সীমাহীন দুর্নীতি ও অনিয়মের অভিযোগ প্রমাণিত হওয়ায় পাবনার আটঘরিয়া উপজেলার একদন্ত ইউনিয়ন পরিষদের  চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা লিয়াকত হোসেন আলাল সরদারকে বরখাস্ত করেছে স্থানীয় সরকার মন্ত্রণালয়। একই সঙ্গে ইউনিয়ন পরিষদের ১ম প্যানেল চেয়ারম্যান নুর মোহাম্মদকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত দেয়া হয়েছে।
বুধবার (৩ ডিসেম্বর) দুপুরে এতথ্য নিশ্চিত করেন আটঘরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মিনহাজুল ইসলাম। এর আগে গত ১৮ নভেম্বর আলাল সরদারকে সাময়িক বরখাস্ত করে স্থানীয় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ।
মিনহাজুল ইসলাম বলেন, কয়েকদিন আগে বরখাস্ত করা হলেও আমরা পরে আনুষ্ঠানিকভাবে চিঠি পেয়েছি এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হয়েছে। সেখানে নুর মোহাম্মদকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব দেয়া হয়েছে।
আলাল সরদার আটঘরিয়া উপজেলা আওয়ামী লীগের প্রস্তাবিত কমিটির সাংগঠনিক সম্পাদক ও একদন্ত ইউনিয়ন আওয়ামী লীগের নির্বাহী সদস্য। গত ২৪ জুনে তাকে গ্রেফতার করে পুলিশ। এরপর থেকেই তিনি কারাগারে।
অভিযোগ সূত্রে জানা গেছে, আলাল সরদারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব দেয়া হয়েছে। তার বিরুদ্ধে দুর্নীতি, অনিয়ম, ক্ষমতার অপব্যবহারসহ নানা অনিয়মের অভিযোগ রয়েছে। টিআর, কাবিখা, জিআর, কাবিটা, পরিষদের রাজস্ব, ইজারার অর্থ, ইউপি ট্যাক্স, জন্ম-মৃত্যু নিবন্ধন ফি ও উনয়নের ১% খাতের টাকা তসরুপসহ নানা ধরনের অনিয়ম ও দুর্নীতির অভিযোগ ওঠে।
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিরোধী ভূমিকায় ছিলেন। আলালের বিরুদ্ধে আওয়ামী শাসনামলে স্থানীয় বিএনপি ও জামায়াতের নেতাকর্মীদের ব্যাপক নির্যাতন ও হয়রানির অভিযোগ রয়েছে। একাধিক অস্ত্র ও হত্যা মামলার আসামি। চরমপন্থিদের মাধ্যমে একদন্ত এলাকায় আধিপত্য বিস্তারেরও অভিযোগ রয়েছে। তার ইন্ধনে একাধিক হত্যা কান্ডের ঘটনা ঘটেছে। ৫ আগস্ট পরবর্তীতে তার প্রতিবেশী এক বিএনপি নেতার আশ্রয়-প্রশ্রয় তার সম্রাজ্য ধরে রেখেছিলেন বলে বিএনপির নিপীড়ি নেতাকর্মীদের অভিযোগ রয়েছে।

এমএসএম / এমএসএম

সম্পদ বিলিয়ে আজ অনুতপ্ত ৮৫ বছরের শামসুল, বললেন ‘ভুল করেছি’

প্রধানমন্ত্রী তারেক রহমানের বাগেরহাটে আগমনকে ঘিরে বিএনপি ও সাধারণ কর্মীদের মধ্যে উৎসাহ উদ্দীপনা

পটুয়াখালীতে আনসারের উচ্চতর প্রশিক্ষণের সমাপনী : গণপ্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধির আহ্বান মহাপরিচালকের

তরিকুল ইসলামের ৮ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে শালিখায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

শিবগঞ্জে ১৪৪ ধারা ভঙ্গ করে বিরোধপূর্ণ জমিতে বাড়ি নির্মাণের অভিযোগ

কালাইয়ে ফাঁকা স্ট্যাম্পে স্বাক্ষর নেওয়ার অভিযোগ, থানায় লিখিত অভিযোগ

বাউফলে ইদ্রিস মোল্লা ডিগ্রি কলেজের এডহক কমিটির সভাপতিকে সংবর্ধনা

রৌমারীতে স্বামীর স্বীকৃতির দাবিতে ৫ দিন ধরে অনশন স্ত্রীর, বিচার প্রতারণায় পরিবার

নবীগঞ্জে মাদ্রাসাবিরোধী অপপ্রচার ও ষড়যন্ত্রের প্রতিবাদে সমাবেশ

গুরুদাসপুরে কৃষকের বাড়িতে দফায় দফায় অগ্নিকাণ্ড, আতঙ্কে পরিবার

রায়পুরে চরবংশিতে ছুরিকাঘাত, বিএনপি নেতাসহ আহত ৪

বড়লেখায় ১৮ চা বাগানে শ্রমিক ইউনিয়ন নির্বাচনে প্রশাসনের প্রস্তুতি শুরু, ভোটার ৪ হাজার

আত্রাইয়ে ৫৬ জন শিক্ষার্থীকে পবিত্র কুরআনের সবক প্রদান