ঢাকা শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬

ই-ওয়েস্ট ব্যবস্থাপনা, সচেতনতা, কার্বন নিঃসরণ হ্রাস ও গবেষণায় নতুন দিকনির্দেশনা

গ্লোবাল ই-ওয়েস্ট সোসাইটির সাধারণ সভা অনুষ্ঠিত


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৩-১২-২০২৫ দুপুর ৪:৩৭

আজ গ্লোবাল ই-ওয়েস্ট সোসাইটির নির্বাহী কমিটির গুরুত্বপূর্ণ সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে বাংলাদেশসহ বৈশ্বিক পর্যায়ে ইলেকট্রনিক বর্জ্য ব্যবস্থাপনা উন্নয়ন, জনসচেতনতা বৃদ্ধি, কার্বন নিঃসরণ হ্রাস, গবেষণা কার্যক্রম এবং সবুজ প্রযুক্তি-ভিত্তিক উদ্যোক্তা উন্নয়ন নিয়ে বিস্তৃত আলোচনা করা হয়। সভায় সভাপতিত্ব করেন মো. নাসির ফিরোজ, সভাপতি। সঞ্চালনায় ছিলেন ইন্জিনিয়ার আলমগীর হোসেন আকাশ, সাধারণ সম্পাদক। এছাড়াও উপস্থিত ছিলেন ড. কে এম হাসান সিদ্দিকী ডালিম, সহ-সভাপতি; মো. বায়েজিদ হোসেন, সহ-সভাপতি; ইফতেখার হোসেন, সংগঠনিক সম্পাদক; মোহাম্মদ মাহাবুব আলম, প্রচার সম্পাদক এবং মো. আশিকুর রহমান, অর্থ সম্পাদক। সভায় ই-ওয়েস্ট সংগ্রহ, পুনর্ব্যবহারযোগ্য প্রযুক্তির প্রসার, ঝুঁকিমুক্ত নিষ্পত্তি ব্যবস্থা, দেশব্যাপী সচেতনতামূলক কর্মসূচি এবং কার্বন নিঃসরণ হ্রাসে সমন্বিত উদ্যোগ গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়। পাশাপাশি গবেষণা, নীতি প্রণয়ন এবং পরিবেশবান্ধব উদ্যোক্তা তৈরিতে দীর্ঘমেয়াদি কর্মপরিকল্পনা অনুমোদন করা হয়। সভাপতি মো. নাসির ফিরোজ বলেন, “টেকসই ভবিষ্যৎ গড়তে কার্যকর ই-ওয়েস্ট ব্যবস্থাপনার কোনো বিকল্প নেই। গবেষণা, উদ্ভাবন ও সচেতনতার মাধ্যমে আমরা আন্তর্জাতিকমানের সবুজ প্রযুক্তি চর্চায় এগিয়ে যেতে চাই।” আগামী দিনে স্কুল-কলেজ পর্যায়ে ক্যাম্পেইন, সেমিনার, কর্মশালা আয়োজন এবং রিসাইক্লিং ইকোসিস্টেম গঠনে একাধিক কর্মসূচি হাতে নেওয়ার ঘোষণা দেয় গ্লোবাল ই-ওয়েস্ট সোসাইটি।

এমএসএম / এমএসএম

নিপীড়নবিরোধী সাংবাদিক ফ্রন্টের উদ্বেগ ও মুক্তির দাবি

মানুষের অধিকার ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ার অঙ্গীকার বাংলাদেশ জনতা পার্টির (বিজেপি)

উত্তরায় ১৮ লাখ টাকার মদ-বিয়ারসহ গ্রেপ্তার ২

পরিকল্পিত অপপ্রচার চালিয়ে আমাকে হেয় করার চেষ্টা চলছে: এডিসি শামীম

বায়তুল মোকাররমে শুরু মাসব্যাপী ইসলামী বইমেলা

রাজউকের মোবাইল কোর্টে ৪ ভবনে অভিযান, জব্দ ৪ বৈদ্যুতিক মিটার

ডাকসুর সংগ্রহশালা থেকে জিন্নাহর ছবি ছিঁড়ে ফেললেন ছাত্রনেতা আবু তৈয়ব

উত্তরা ১১ নং সেক্টর সোসাইটির উদ্যোগে মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধে পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু

লিডস করপোরেশন ও বশির সিন্ডিকেটের হাজার কোটি টাকা দুর্নীতির অভিযোগ !

রাখি বাদ, আ: লীগের আইন সহায়ক কমিটিতে জামায়াত পরিবারের হিরণ!

উত্তরায় মাদকবিরোধী অভিযান: ১৩ হাজার ইয়াবাসহ আটক ২

ঢাকায় অনুষ্ঠিত হলো অভিভাবক সমাবেশ ও স্বপ্নসভা

ড্যাবের উপদেষ্টা অধ্যাপক ডা. মতিউর রহমান মোল্লার ইন্তেকাল