ঢাকা শুক্রবার, ৬ নভেম্বর, ২০২৬

জাতীয় ঐক্য ধরে রাখতে খালেদা জিয়ার সুস্থ্যতা অপরিহার্য --মাহিদুর রহমান


জাহিদুল আলম photo জাহিদুল আলম
প্রকাশিত: ১-১২-২০২৫ দুপুর ২:৩৪

বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও বিসসিমিল্লাহ ইউকে চ্যারিটির প্রধান উপদেষ্টা মাহিদুর রহমান বলেছেন, দেশে আজ দলমত নির্বিশেষে যে জাতীয় ঐক্য সৃষ্টি হয়েছে তা ধরে রাখতে বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্হ্যতা আমাদের জন্য একান্ত অপরিহার্য। গণতন্ত্রে উত্তরণের এই সময়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার পরিপূর্ণ সুস্থ্যতা হয়ে ফিরে আসার অপেক্ষায় আজ গোটা জাতি ঐক্যবদ্ধ। তিনি আজ ৩০ নভেম্বর রবিবার সন্ধ্যায় বিজয় নগরের টেপা কমপ্লেক্সে কমলকন্ঠ মিলনায়তনে যুক্তরাজ্য ভিত্তিক দাতব্য সংস্হা বিসমিল্লাহ ইউকে চ্যারিটি কর্তৃক বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্হ্যতা কামনায় আয়োজিত দোয়া মাহফিল অনুষ্ঠানে ভার্চুয়ালি উপস্হিত থেকে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। বিসমিল্লাহ ইউকে চ্যারিটির বাংলাদেশ প্রতিনিধি ও শহীদ জিয়া গবেষণা পরিষদের কেন্দ্রীয় সভাপতি আনিসুর রহমান আনিসের সভাপতিত্বে দোয়া মাহফিলে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের কেন্দ্রীয় কমিটির সাবেক যুগ্ম-আহবায়ক মোঃ কবির উদ্দিন মাস্টার, জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক সহ-সাধারণ সম্পাদক ও জুলাই যোদ্ধা এম এ মুকিত জুয়েল, জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় কমিটির যুগ্ম-সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মামুন, জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের কেন্দ্রীয় কমিটির সাবেক যুগ্ম-আহবায়ক মোঃ লোকমান হোসেন হাওলাদার, জিয়া গবেষণা পরিষদের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি লায়ন হাওলাদার এন এম মহিউদ্দিন, জিয়া গবেষণা পরিষদের কেন্দ্রীয় কমিটির শিক্ষা বিষয়ক সম্পাদক অধ্যাপক মোঃ জহিরুল ইসলাম, জিয়া গবেষণা পরিষদের ঢাকা মহানগরীর যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ শহীদুল ইসলাম তালুকদার, মৎস্যজীবী দলের কেন্দ্রীয় সদস্য আব্দুস সালাম মাঝি ও মৎস্যজীবী দলের কেন্দ্রীয় সদস্য সৈয়দা সালমা সুলতানা। অনুষ্ঠানে ভার্চুয়ালি উপস্হিত থেকে দোয়া মাহফিলে অংশ নেন বিসসিমিল্লাহ ইউকে চ্যারিটির চেয়ারম্যান মোঃ ফয়সাল আহমেদ আকন্দ ও চ্যারিটির সাধারণ সম্পাদক সায়েম রহমান। অনুষ্ঠানে অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন ঢাকা জনকল্যান সমিতির সভাপতি নুরুল আলম হানিফ, মৎস্যজীবী দল পল্টন থানার সভাপতি হালিম বেপারী, যাত্রাবাড়ী থানার সভাপতি মিলন হাওালাদার, হাজারীবাগ থানার সভাপতি মোঃ জামাল হোসেন প্রমুখ।

এমএসএম / এমএসএম

শ্রমিক আন্দোলনে অর্থায়নের অভিযোগ ভিত্তিহীন ও বানোয়াট: স্ট্যান্ডার্ড গ্রুপ

কারাগারে থেকেও ডেমরায় মাদক সাম্রাজ্য নিয়ন্ত্রণ করছে খিলগাঁওয়ে গ্রেপ্তার হওয়া নাঈম

ডেমরায় থানা কৃষক দল নেতা মমিনকে মধ্যরাতে বাসায় এসে প্রাণনাশের হুমকি

এনবিআরের বাধ্যতামূলক অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের পূনর্বহালের দাবি

৬৪ জেলায় তরুণদের জন্য এআই প্রশিক্ষণ উদ্যোগ: দক্ষ জনশক্তি গড়ার নতুন দিগন্ত

ঢাকা মহানগর উত্তর বিএনপির নতুন নেতৃত্বকে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী ইউনিয়নের শুভেচ্ছা ও অভিনন্দন

মোহাম্মদপুরে সিটি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে হামলা, ড্যাবের তীব্র নিন্দা

আদর্শ উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

গার্মেন্টস আন্দোলনকারীদের উপর দমন পীড়নের তীব্র নিন্দা ও প্রতিবাদ জনিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের।

নাহারের অর্থায়নে চট্টগ্রামের বাঁশখালীতে আশ্রয়হীন ২৮ পরিবারকে নতুন ঘর দিল ছওয়াব

খামারবাড়ি থেকে মানিক মিয়া এভিনিউ পর্যন্ত স্বেচ্ছাসেবক দলের বৃক্ষরোপণ ও পরিচর্যা কর্মসূচি

‘পরিচ্ছন্ন বাংলাদেশ গড়তে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্ব নিতে হবে’

‘মাদক নিয়ন্ত্রণে কেন্দ্রীয় ডাটাবেজ তৈরী করতে হবে’: ব্যারিস্টার জিল্লুর রহমান